গ্রাম বাংলার প্রকৃতির ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। আর এগুলো ফটোগ্রাফির মাধ্যমে যেন আরো বেশি সুন্দরভাবে ফুটে ওঠে। এখন যেহেতু বর্ষাকাল চারদিকের গাছ সবুজ হয়ে থাকে। বর্ষাকালে গ্রামের বাড়িতে গেলে আরো বেশি মজা হয়। আজকে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করছি এগুলো রংপুরে গিয়ে তুলেছিলাম। গতবার রংপুরে গিয়ে খুব বেশি সময় ছিলাম না। এ জন্য আশেপাশে খুব একটা ঘোরা হয়নি। তাছাড়া যে কয়দিন ছিলাম ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গিয়েছিল। আজকে যে ফটোগ্রাফিগুলো করেছি এগুলো বিভিন্ন জায়গায় যাওয়া সময় রাস্তা থেকে তুলেছিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG_0571.jpeg


উপরের যে ছবিটি দেখছেন এই রাস্তা আমার শ্বশুরবাড়ি যাওয়ার পথে পড়ে। আমি যখন বিয়ের পর প্রথম প্রথম এই রাস্তা দিয়ে যেতাম তখন খুবই ভালো লাগতো আমার কাছে। এই রাস্তার দুইপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। রাস্তার সাইড দিয়ে এরকম সারি সারি গাছ। দেখতেই ভালো লাগে। বিশেষ করে মোটরসাইকেলে করে এই রাস্তা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। শ্বশুরবাড়িতে গেলে প্রায় এই রাস্তা দিয়ে ঘুরতে বের হই।


IMG_0569.jpeg


IMG_0575.jpeg


প্রতিবার যখন শ্বশুর বাড়িতে যাই তখন ক্ষেতে কোন একটা ফসল থাকে। বিশেষ করে কচি ধান বা কখনো পাকা ধান দেখা যায়। কিন্তু এইবার দেখলাম যে জমিগুলো একদম ফাঁকা। এখনো কিছু চাষ করা হয় নি। চাষের প্রস্তুতি নিচ্ছে। আরও বেশ কিছুদিন সময় লাগবে জমিতে ধান লাগাতে। এর জন্য ক্ষেতগুলো একেবারে ফাঁকা লাগছিল দেখতে।


IMG_0578.jpeg


IMG_0587.jpeg


অল্প কিছু জমিতে এরকম ধানের চারা লাগানো হয়েছে। এই চারা গুলো বড় হলে তখন বিভিন্ন জমিতে লাগানো হবে। ধানের এই কচি চারাগুলো খুব ভালো লাগে দেখতে। আমাদের দাদু বাড়ির ঐদিক অথবা নানু বাড়ির ঐদিকে দেখতাম নদীর পাড় দিয়ে এরকম কচি ধানগুলো লাগাতো। এখানে যেহেতু নদী নেই তাই এরকম জমিতে ধানগুলো লাগায়।

নিচের যে কলাবাগানটি দেখছেন এটি আমার ভাসুরের কলাবাগান। ভাসুর কলেজের প্রিন্সিপাল ছিলো। কিছুদিন হলো অবসর নিয়েছে। তাই সময় কাটানোর জন্য এরকম চাষাবাদ করছে। প্রতিটি গাছে অনেক কলা ধরেছে। যদিও এখন গাছে কাঁচা কলা। আরো কিছুদিন পরে গেলে হয়তো পাকা কলা খাওয়া যেত।


IMG_0585.jpeg


IMG_0588.jpeg


শ্বশুর বাড়ি যাওয়ার বেশ কিছুদুর আগে এরকম একটি বড় পুকুর দেখা যায়। পুকুরটি বিশাল বড়। আর চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগানো। পুকুরে আকাশের ছায়া পরার কারণে খুব চমৎকার লাগে। প্রতিবার যখন যাই তখন ফটোগ্রাফি করি। এত ভালো লাগে ফটোগ্রাফি না করে থাকা যায় না।


IMG_0589.jpeg


IMG_0590.jpeg


এই ছিল আমার গ্রাম বাংলার চমৎকার কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone 15 pro max
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif
IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

বাহ্ অসাধারণ কিছু গ্রাম বাংলার প্রাকৃতিক ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।গ্রাম বাংলার প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখলেই মনটা ভরে যায়। আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্ণনা গুলো সুন্দর ভাবে করার চেষ্টা করেছি। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আপু আপনি আপনার শ্বশুরবাড়ি গিয়েছিলেন আর চমৎকার সব ফটোগ্রাফি গুলো করেছেন। গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

শ্বশুরবাড়িতে গেলে এরকম সুন্দর প্রকৃতি দেখা যায় আর ফটোগ্রাফি করা হয়। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

গ্রাম বাংলার প্রাকৃতিক সবুজ দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আপু। আমি ব্যক্তিগতভাবে গ্রামকে অনেক ভালোবাসি কারণ গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমাকে মুগ্ধ করে। আপনি গ্রামের বাড়িতে যাওয়ার সময় অনেকগুলো ফটোগ্রাফি করেছেন যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

এরকম দৃশ্যগুলো দেখলে আসলেই মুগ্ধ হয়ে যেতে হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

that is a beautiful place thanks for sharing.

 2 years ago 

Thank you.

 2 years ago 

আপু ঠিকানাটা দেন আমি গিয়ে একটু ঘুরে আসি।আসলে আপু ঢাকা শহরে থাকিতো তাই এত সুন্দর প্রকৃতি দেখার সৌভাগ্য হয় না। আজ আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতি ঘেরা বাংলার অপরূপ সৌন্দর্যের গ্রাম গঞ্জের ফটোগ্রাফিগুলো সত্যি আমাকে মুগ্ধ করেছে

 2 years ago 

একা যাবেন কেন আমিও সঙ্গে যাব আপনার।যাই হোক আপু ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার গ্রাম বাংলার ফটোগ্রাফি দেখে তো আমার নিজেরই ছুটে যেতে মনে চাইছে। আপনি তো গ্রামের অসাধারণ কিছু প্রতিচ্ছবি তুলে ধরেছেন আমাদের মাঝে। গ্রাম বাংলার সবুজ প্রকৃতি বেশ সুন্দর করে ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফির মাঝে। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার গ্রাম বাংলার ফটোগ্রাফিগুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক বেশি মনোমুগ্ধকর হয়েছে। গ্রাম বাংলার এরকম সৌন্দর্যের মাঝে ঘুরাঘুরি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আর এরকম দৃশ্যের ফটোগ্রাফি করা হলে তো এগুলোর সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে যায়। আপনার আজকের এই প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতে। ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনিও গ্রামের এরকম পরিবেশে ঘোরাঘুরি করতে পছন্দ করেন জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রাম বাংলার খুব সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। এরকম প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে। আর আকাশটা তো সেদিন খুবই সুন্দর ছিল। এরকম ওয়েদারে ছবিগুলো ভালো আসে। মুগ্ধ হয়ে গেলাম আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন আপু প্রাকৃতিক দৃশ্য গুলো দেখতে ভালোই লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62610.99
ETH 1758.90
USDT 1.00
SBD 0.39