মজাদার কিছু খাবারের ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। এই ব্লগে সবাই বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করে। সব ধরনের ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। বেশি আকর্ষণ লাগে আমার কাছে খাবারের ফটোগ্রাফিগুলো। বিভিন্ন জায়গায় অনেক আকর্ষণীয় খাবার দেখা যায়। আর এসব খাবার দেখলে লোভ সামলানো যায় না। এজন্য আমি আজকে সবার লোভ লাগানোর জন্য মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশাকরি আজকের ফটোগ্রাফিগুলো দেখলে আপনাদের লোভ লেগে যাবে। এই ধরনের সবগুলো খাবারই বেশ মজাদার। বিশেষ করে এই ধরনের খাবারগুলো বাচ্চারা বেশি পছন্দ করে। এই খাবারের মধ্যে বেশ কিছু খাবার আমিও খেয়েছিলাম। যাইহোক আজকের ফটোগ্রাফিগুলো আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG20240601195855.jpg


এগুলো ডোনাট। এখানে দুই ধরনের রয়েছে। চকলেট ডোনাট এবং অন্যটি নরমাল ডোনাট। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। পাউরুটির মত গোল তৈরি করে তেলে ভাজা হয়। তার উপরে বিভিন্ন ফ্লেভার দিয়ে ডেকোরেশন করা হয়। বাচ্চারা চকলেট ফ্লেভার এর ডোনাট খেতে পছন্দ করে। আমার বাচ্চারা তো এই ডোনাট দেখলে অস্থির হয়ে যায় খাওয়ার জন্য। শুধু যে অস্থির হয় তা না খুব মজা করে খায়। অন্যান্য খাবার দেখলে দেখা যায় তেমন একটা খেতে পারে না। কিন্তু এই খাবারটা কেনার পর তারা খুব মজা করে শেষ করতে পারে।


IMG20240601195851.jpg


IMG_20240601_225749.jpg


উপরের খাবারটি বার্গার। আমরা কমবেশি বার্গার সবাই পছন্দ করি। ইদানিং বিভিন্ন ধরনের বার্গার পাওয়া যায়। কিছু কিছু বার্গারের লেয়ার এত বড় হয় যে একবারে মুখে দিয়ে খাওয়া সম্ভব হয় না। ওই ধরনের বার্গারগুলো বাইরে খেতে খুব সমস্যা হয়। তারপরও বেশ মজা লাগে খেতে।

নিচের খাবারটি চকলেট ক্রসেন্ট। এটি আসলে চকলেট সহ একটি রোল। আমার কাছে অনেকটা পেটিজ এর মত লাগে। কিন্তু উপরে চকলেট দেওয়ার কারণে কিছুটা ভিন্ন রকম স্বাদ হয় খেতে। বেশ মজাদার এই খাবারটি।


IMG20240601195840.jpg


IMG20240601195908.jpg


উপরের যে খাবারটি দেখছেন এটি হল ছোট ছোট চকলেট কেক। চকলেট কেকগুলোর সাইজ খুবই কিউট ছিল। এই ধরনের চকলেট কেকগুলো বাচ্চারা খুব পছন্দ করে। আর নিচের এগুলো চকলেট। এই চকলেটগুলো বিভিন্ন শেপের হয়ে থাকে। বিভিন্ন ডিজাইনের করার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। বাচ্চারা এগুলো দেখলেই অস্থির হয়ে যায়।


IMG20240601195905.jpg


IMG20240601195944.jpg


এগুলো চিকেন লিহাম।। এই খাবার খেতে বেশ মজাদার। বিশেষ করে এই খাবারে অনেক বেশি মেয়োনিজ এবং সস দেয়া থাকে। যার কারণে খেতে অনেক ভালো লাগে। এই খাবারটি মূলত সেই দিন আমরা খেয়েছিলাম। সেইসঙ্গে এই খাবারের ফটোগ্রাফি গুলো করেছিলাম।


IMG20240601195831.jpg


এই ছিল আমার মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি। আশাকরি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif
IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

মজার মজার খাবার দেখলে এমনিতেই লোভ সামলানো যায় না। আর আপনার এত মজাদার খাবারের ফটোগ্রাফি দেখে তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আপনি তো আমার একেবারে পছন্দের খাবার গুলোর ফটোগ্রাফি শেয়ার করেছেন। যেগুলো খেতে আমি অনেক বেশি ভালোবাসি। ডোনাট খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এত মজার মজার খাবারের ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু মজার মজার খাবার দেখলে এমনিতেই লোভ লেগে যায়। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আজকে আপনি এমন কিছু খাবারের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। যে খাবারগুলো পছন্দ করে না এমন লোক খুব কমই আছে।বিশেষ করে আমি এই খাবার গুলোর প্রতি অনেক দুর্বল তাই খাবার গুলোর প্রতি একটু বেশি দুর্বল। তাই ফটোগ্রাফিগুলো দেখে অনেক লোভ লেগে গেল। আর এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এ ধরনের খাবারগুলো এখন সবাই খুব পছন্দ করে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে মজার মজার খাবারের ফটোগ্রাফি দিয়ে কিন্তু মানুষকে ভালই লোভ লাগানো যায় । আমিও মাঝে মাঝে লোভ লাগানোর চেষ্টা করি । আপনার খাবারগুলো দেখে তো আমারই লোভ লেগে গেল । ডোনাট আসলেই বাচ্চাটা খেতে খুব পছন্দ করে আমার ছেলেটাও খুব পছন্দ করে । আর ছোট্ট মিনি চকলেট কেকটা তো দেখে আমারই খেতে ইচ্ছা করছে । বার্গার আমারও অনেক পছন্দ আমার ছেলেও খুব পছন্দ করে । ভালো লাগলো আপনার ছবিগুলো দেখে ।

 2 years ago 

পোস্ট করতে গিয়ে নিজেরই লোভ লেগে যায় এই খাবার গুলো দেখে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো শুধু ভালই লাগেনি আপু খেতেও ইচ্ছে করছে। বার্গার তো আমার ছেলের খুবই খুবই পছন্দের খাবার। প্রত্যেকটা খাবার দেখতে খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ আপু লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

কি বলবো আপু আমার নিজেরই খেতে ইচ্ছা করছিল। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আজ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো শুধু দেখতেই ভালো লাগছে না খেতে ও অনেক ইচ্ছে করছে। মজার মজার খাবার দেখলে এমনিতেই লোভ সামলানো যায় না। বার্গার আমার অনেক পছন্দের।ধন্যবাদ আপু লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

এ ধরনের খাবারগুলো খেতে আসলেই অনেক মজাদার হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাকে ও সু স্বাগতম জানাচ্ছি আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

এত সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি আপনি থেকে একসাথে শেয়ার করেছেন দেখে তো মুখের মধ্যে পানি চলে আসলো৷ যেভাবে আপনি এই রেসিপি শেয়ার করেছেন তা দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে৷ একই সাথে এই রেসিপি খুব ভালোভাবে তৈরি করেছেন এবং ধাপগুলো খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷

 2 years ago 

এরকম লোভনীয় খাবার দেখলে লোভ সামলে রাখা মুশকিল হয়ে যায়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

খাবারের ফটোগ্রাফি দেখলেই খিদে পেয়ে যায় ।আর আজ আপনি লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করে সত্যিই লোভ লাগিয়ে দিয়েছেন ।বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

খাবারগুলো আসলেই বেশ লোভনীয় ছিল। ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38