ফটোগ্রাফি-কয়েকটি ডেইজি ফুলের ফটোগ্রাফি||

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজকে আমি একটি ফটোগ্রাফি পোস্ট সবার মাঝে শেয়ার করবো। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। আর বেশ কিছুদিন আগে এই ফটোগ্রাফিগুলো করেছিলাম। তাই আজকে আমি কয়েকটি ডেইজি ফুলের ফটোগ্রাফি সবার মাঝে উপস্থাপন করবো। তো বন্ধুরা এবার চলুন আমার ফটোগ্রাফি পোস্ট দেখে নেয়া যাক।

কয়েকটি ডেইজি ফুলের ফটোগ্রাফি:

IMG_20240623_145652.jpgCemera: Oppo-A12.
Location


ফুল সবারই অনেক প্রিয়। বিভিন্ন ফুলের সৌন্দর্য বিভিন্ন রকমের। ডেইজি ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলো বিদেশি প্রজাতির ফুল। তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন নার্সারিতে এই ফুল দেখা যায়। আর বিভিন্ন কালারের।ডেইজি ফুল দেখা যায়। আমি বেশ কিছুদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে বিভিন্ন কালারের ডেইজি ফুল দেখেছিলাম। ডেইজি ফুলের অপরূপ সৌন্দর্য খুবই ভালো লেগেছিল। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি আমাকে মুগ্ধ করেছিল। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে অবাক নয়নে তাকিয়ে ছিলাম। এরপর ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ছবি তুলে রেখেছিলাম। আর আজকে শেয়ার করলাম।

IMG_20240623_145810.jpgCemera: Oppo-A12.
Location


ডেইজি ফুলের অপরূপ সৌন্দর্য আমার খুবই ভালো লেগেছে। এই ফুলের বিভিন্ন কালার হয়। আর প্রত্যেকটা কালার অসাধারণ। আমি নার্সারিতে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের ফুলের গাছ দেখেছিলাম। তার মাঝে যখন এই ডেইজি ফুল দেখেছি তখন বেশি ভালো লেগেছে। এই ফুলটি রানী গোলাপি রঙের ছিলো। গোলাপ ফুলের পাপড়ির রং যেরকম হয় ঠিক তেমনটাই। এই ফুলের সৌন্দর্য আমার অনেক ভালো লেগেছে। আর এত সুন্দর পাপড়ি গুলো দেখে আরো বেশি ভালো লেগেছে। তাই ছবি তুলে রেখেছিলাম আর আজকে সবার মাঝে শেয়ার করলাম।

IMG_20240623_145517.jpgCemera: Oppo-A12.
Location


হলুদ রঙের ফুলগুলো আলাদা সৌন্দর্য বহন করে। হলুদ রঙের যেকোনো ফুল দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। আমি যখন দূর থেকে হলুদ রঙের ডেইজি ফুল দেখেছিলাম তখন দেখতে খুবই উজ্জ্বল লাগছিল। এরপর যখন কাছে গেলাম তখন দেখি এই ফুলের সৌন্দর্য অনেক বেশি। হলুদ রঙের ফুল দেখতে অনেক বেশি সুন্দর হয়। এই ডেইজি ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল। তাই আমি হলুদ রঙের ডেইজি ফুলের সৌন্দর্য নিজের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।

IMG_20240623_145732.jpgCemera: Oppo-A12.
Location


এই ফুল একটু হালকা রঙে ছিল। তবে দেখতে অনেক ভালো লাগছিল। মিষ্টি কালার আর সাদা কালারের মিশ্রণ মনে হয়েছে। এই ফুলগুলো দেখতে অনেকটা কাছাকাছি কালারের মনে হয়। তবে বাস্তবে লক্ষ্য করলে দেখা যায় কালারের মাঝে অনেক ভিন্নতা আছে। দেখতে যেমন সুন্দর ছিল তেমনি ছিল আকর্ষণীয়। আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এই ফুলের গাছগুলোর দাম অনেকটাই বেশি ছিল। তাই আর কেনা হয়নি। ছোট ছোট গাছে ফুল ফুটেছিল আর দেখতেও ভালো লাগছিল।

IMG_20240624_154609.jpgCemera: Oppo-A12.
Location


লাল রঙের ডেইজি ফুল দেখতে সবচেয়ে বেশি সুন্দর। তবে ফটোগ্রাফি করতে গেলে এই ফুলের সৌন্দর্য সেভাবে তুলে ধরা যায় না। বাস্তবে এই ফুল দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আর যখনই ফটোগ্রাফি করতে গেলাম তখন দেখি কিছুটা অন্য রকমের লাগছে। তবে ডেইজি ফুল আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ফুলের সৌন্দর্য দেখে হৃদয় জুড়িয়ে গেছে। সব মিলিয়ে ডেইজি ফুল বর্তমানে আমার পছন্দের ফুলের তালিকায় রয়েছে।

ডেইজি ফুলের অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। তাই তো এই ফুলের সৌন্দর্য সবার মাঝে উপস্থাপন করলাম। আমার শেয়ার করা ডেইজি ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না বন্ধুরা।


🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20240504_102129.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। ব্যক্তিজীবনে আমি আইন পেশার সাথে জড়িত। এছাড়াও ফটোগ্রাফি, পেইন্টিং ও ব্লগিং করা হচ্ছে আমার অন্যতম শখ। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 2 years ago 

আপনার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ফুল আমার অনেক প্রিয়। আজ আপনি ডেইজি ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। ডেইজি ফুলের এতগুলো কালার একসাথে দেখতে পাবো কখনো ভাবতে পারিনি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তোলা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফুল আমার খুবই প্রিয়।
যখনই নতুন কোন ফুলের সন্ধান পায় নার্সারিতে গিয়ে চেষ্টা করি সেটি আমার ফুলবাগানে যুক্ত করার জন্য।
আজ আপনি ডেইজি ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন।
আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে একসাথে এতগুলো কালারের ফুল দেখতে পেলাম ।

 2 years ago 

নতুন ফুল দেখতে পেলেই আপনি সেটি আপনার বাগানে সংযুক্ত করার চেষ্টা করেন এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ডেইজি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ফুলের বিভিন্ন কালার রয়েছে আর প্রতিটা কালার আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ ডেইজি ফুলের খুব সুন্দর সুন্দর কালার শেয়ার করেছেন। প্রতিটা কালার দেখে খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো ক্লিয়ার হয়েছে বলে দেখতে আরও বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া সব গুলো ফুলই অনেক সুন্দর এবং এর রং গুলো ও অরো বেশি সুন্দর। আপনি অনেক সুন্দর করে ফুল গুলোর ছবি তুলেছেন। এই ফুল গুলকে ডালিয়া ফুল ও বলে মনে হয়।
ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 2 years ago 

এগুলো ডেইজি ফুলের ফটোগ্রাফি ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দরভাবে ক্যাপচার করেছেন ফটোগ্রাফি গুলো। প্রত্যেকটা ফুলের কালার অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। বিশেষ করে লাল এবং হালকা গোলাপি রঙের ফুলগুলোর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া এতো মনোমুগ্ধকর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো আপু। গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ডেইজি ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। বিভিন্ন কালারের ফুল আপনি ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ও বর্ণনা করে ভালো লাগলো।

 2 years ago 

আমার শেয়ার করা ডেইজি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

আপনার শেয়ার করা ডেইজি ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। ফুল পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। ফুলের সৌন্দর্য এবং ফুলের সব দিক থেকে আমরা পছন্দ করি।তবে আপনার ভিন্ন ভিন্ন ডেইজি ফুলের কালার গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার অনেক ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাইয়া। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62826.06
ETH 1752.35
USDT 1.00
SBD 0.39