ফটোগ্রাফি পোস্ট//এলোমেলো সাতটি ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম//

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️আসসালামু আলাইকুম ❤️
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ফটোগ্রাফি পোস্ট

ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতো পারেন। আর ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোন সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নেই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিও বা প্রফেশনাল ফটোগ্রাফার না কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।

📸ফটোগ্রাফি এক📸

IMG_20231119_130034_1.jpg
বন্ধুরা প্রথমেই যে ফটোগ্রাফিটি শেয়ার করেছি সেটা আপনারা কমবেশি সবাই চেনেন। কিন্তু একটু ভালো করে দেখুন তো ফুলটি আসলে কিসের তৈরি? হ্যাঁ বন্ধুরা এটি সকলের প্রিয় গোলাপ ফুল বটে কিন্তু এটি অরিজিনাল গোলাপ ফুল নয়। ককশিট দিয়ে তৈরি একটি গোলাপ ফুল। এই ফুলটিকে ফটোগ্রাফি করেছি আমি রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় ঘুরতে গিয়ে।

📸ফটোগ্রাফি দুই📸

IMG_20231117_073417.jpg
দেখুন তো বন্ধুরা এই ফটোগ্রাফিটি কোন সময়কার করা? হয়তোবা আপনারা ঠিকই ধরেছেন। এটি হচ্ছে শরৎকালের সময়কার আকাশের সেই ধুধু প্রকৃতির দৃশ্য। আকাশে শঙ্খচিলের মত কিছু মেঘ উড়ে বেড়াচ্ছে। শরৎকালের এটি একটি মনোমুগ্ধকর দৃশ্য আকাশের। বর্তমান সময়ে আকাশে ঘোলাটে মেঘ সে কারণেই সবাইকে আকাশের রূপকার সেই দৃশ্যটি দেখার সুযোগ করে দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।

📸ফটোগ্রাফি তিন📸

IMG_20231113_164832.jpg
এবারের ফটোগ্রাফিটি লক্ষ্য করুন। অনেকেই ধরে নিয়েছেন এটি অতি পরিচিত আমাদের মাইক ফুল। কিন্তু তা নয় বন্ধুরা। এটি হচ্ছে আমাদের সকলের পরিচিত তিল গাছের ফুল। তিল আমরা অনেকেই দেখে থাকি এবং তিলের ভর্তাও খেয়ে থাকি। কিন্তু তেলের ফুল সবার দেখার সুযোগ হয়তোবা হয় না সব সময়। ফটোগ্রাফিটি আমার ফোনের গ্যালারিতে করে রাখা ছিল তাই আপনাদের দেখার সুযোগ করে দিলাম।

📸ফটোগ্রাফি চার📸

IMG_20231113_112533_1.jpg
এবারের ফটোগ্রাফিটি হচ্ছে এটি গ্রামীণ সমাজের। বেগুন আমরা কমবেশি সবাই খেয়ে থাকি। বর্তমান রমজান মাস চলাকালীন সময়ে বেগুনের চপ সবাই অনেক বেশি ভালোবাসে। কিন্তু ভেবে দেখেছেন কি বেগুনের ফুল আসলে দেখতে কেমন হয়? অনেকেই সেটা হয়তোবা জানি আবার অনেকেই জানিনা। তাই বেগুন গাছের ফুলের একটি ফটোগ্রাফি শেয়ার করে দিলাম সবার দেখার জন্য।

📸ফটোগ্রাফি পাঁচ📸

IMG_20231119_130359_1.jpg
টেডি, বিশেষ করে টেডি হচ্ছে মেয়েদের সর্বাধিক পছন্দ। তবে এরকম ভাবে টেডি গুলোকে সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখাতে এগুলোর সৌন্দর্যতা দ্বিগুণ হয়ে গিয়েছিল। বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের এরকম টেডি গুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল এজন্য ফটোগ্রাফি করে রেখেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই টেডি গুলোর ফটোগ্রাফিও করেছিলাম রংপুর শিল্প ও বাণিজ্য মেলা থেকে।

📸ফটোগ্রাফি ছয় 📸

IMG_20231121_211906.jpg
বন্ধুরা এবারের ফটোগ্রাফিটি আমি করেছিলাম রাত্রিবেলা মোটরবাইকের পিছনে বসে রানিং অবস্থায়। এজন্য হয়তোবা ফটোগ্রাফিটি তেমন একটা ভালো হয়নি। এটি হচ্ছে রংপুর সেনানিবাসের গেটের রাত্রিকালীন দৃশ্য।

📸ফটোগ্রাফি সাত📸

IMG_20231226_163119_1.jpg
সর্বশেষ আপনাদের মাঝে উপস্থাপন করেছি সূর্যাস্তের দৃশ্য। সূর্য অস্ত যাওয়া কমবেশি আমাদের সকলেরই ভালো লাগে। কেননা এই সময়ের চতুর্দিকের দৃশ্য খুবই মনোরম এবং শান্ত প্রকৃতির হয়। আমাদের কমিউনিটিতে মাঝে মাঝেই অনেকেই সূর্যাস্তের দৃশ্য শেয়ার করে থাকেন। হয়তোবা আমি তাদের মত করে ফটোগ্রাফি করতে পারেনি কিন্তু করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলি কেমন লেগেছে। তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা।

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  
 2 years ago 

ভাইয়া প্রফেশনাল ফটোগ্রাফার না হয়েও কিন্তু আপনি ফুল আর প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি কিন্তু বলছে না যে আপনি ফটোগ্রাফি করতে জানেন না। দারুন ছিল আপনার প্রতিটি ফটোগ্রাফি। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার পর থেকে ফটোগ্ৰাফি করা আমাদের সবার নেশা হয়ে গিয়েছে। যাইহোক আপনার ক্যাপচার করা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্ৰাফির পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন। তবে আকাশের ফটোগ্রাফি এবং সূর্য অস্তের ফটোগ্ৰাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি বেশ দারুন কাজ করতেছেন বর্তমানে। এটা আমার ভীষণ ভালো লাগতেছে। আজকে আপনি বেশ দারুন ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। গোলাপ ফুলটি দেখতে অসাধারণ লাগছে। গোলাপ ফুলকে সকল ফুলের রানী বলা হয়। প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটি ফুল ছিল অসাধারণ। ফটোগ্রাফির সাথে আপনি দারুন বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাইয়া এখানে আমরা কেউই প্রফেশনাল ফটোগ্রাফার নই। আমরা সবাই শখের বসে ফটোগ্রাফি করে থাকি। আমিও ফটোগ্রাফি করতে খুব পছন্দ করি। তার জন্য সামনে যা পাই তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। যাই হোক আপনি আজ খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এর মধ্যে মেঘে ঢাকা শরৎকালের আকাশ, সূর্যাস্তের দৃশ্য এই দুটো ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি আপনি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। আশা করি সামনে আরো ভালো ভালো ফটোগ্রাফি দেখতে পারব। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

গোলাপের আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে খুবই ভালো লাগছে ভাইয়া। এই ধরনের কাগজের ফুল গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তারপরেও আপনি টেডি বিয়ারের সারিবদ্ধ ফটোগ্রাফি করেছেন। এগুলো সত্যি মেয়েরা অনেক পছন্দ করে। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং টেডি বিয়ার এর ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

যেহেতু ফটোগ্রাফি করা আপনার শখ এবং নেশা বেশ ভালো লেগেছে জানতে পেরে। অসাধারণ কিছু টপিকস আপনি তুলে ধরলেন। বিশেষ করে তিলের ফুলের ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। এই প্রথম দেখেছি তিলের গাছের ফুল। তিল খেয়েছি কিন্তু তিলের গাছ এবং তিলের গাছের ফুল কখনো দেখার সুযোগ হয়নি। আজকে আপনার মাধ্যমে ভিন্ন ভিন্ন নতুন কিছু দেখতে পেয়ে খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও ভাইয়া দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। নীল আকাশ এবং শেষের ছবিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুলের এই অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। একদিকে যেমন আমাদের পরিবেশকে সৌন্দর্য ভরিয়ে দেয়। আপনি আজকে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি আপনের প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39