বিভিন্ন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে বাসন্তী শুভেচ্ছা।

হ্যাপী ভ্যালেন্টাইন ও শুভ বসন্ত আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? বসন্ত আর ভালোবাসাময় আজকের দিনে আশাকরি সবাই ভালো আছেন। ভালো থাকুন এই প্রত্যাশা করি।আমিও ভালো আছি। আজ ০১ ফাল্গুণ, বসন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৪ফেব্রুয়ারি,২০২৪ খ্রীস্টাব্দ।
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। ঋতুরাজ বসন্ত এসে গেছে।বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুণ আর ভালোবাস দিবস একই দিনে উদযাপিত হচ্ছে আমাদের দেশে। বাঙ্গালী সংস্কৃতি আর পাশ্চাত্য সংস্কৃতির মিশেল নতুন রঙ নিয়ে এসেছে। সারা দেশেই মেতেছে বসন্ত আর ভালোবাসার ছোঁয়ায়। বিশেষ করে তরুণ-তরুণীরা। বসন্ত আর ভালোবাসা মানেই ফুল। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে তাই আমি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ফুল ভালোবাসে না এমন ব্যাক্তি খুঁজে পাওয়া কঠিন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আজকাল বিভিন্ন ধরনের কাঁচা ফুলের ব্যবহার দেখা যায়। আমাদের দেশের বিভিন্ন জেলায় প্রচুর ফুলের চাষ হচ্ছে। ভ্যালেন্টাইন ডে ও পহেলা ফাল্গুণ উপলক্ষ্যে আজ ফুলের ব্যাপক চাহিদা। তরুণ-তরুণী বা বিভিন্ন বয়সের মানুষ ভালোবাসার মানুষকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।এছাড়া ফুলের নানা সাজে দেখা যাচ্ছে তরুণীদের।বিভিন্ন পার্ক,রেস্টূরেন্ট সেজেছে ফুলের নানা সাজে।তাই বিভিন্ন সময়ে বিভিন্ন নার্সারিতে তোলা আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের ভালো লাগবে আশাকরি।

প্রথম ফটোগ্রাফি

fl3.jpg

ফুলটির নাম ডালিয়া। শীতকালে যে সকল ফুল ফোটে তাদের মধ্যে ডালিয়া সর্ববৃহৎ ও আকর্ষনীয় রঙের ফুল। ডালিয়ার ৪২টি প্রজাতি দেখতে পাওয়া যায়। ডালিয়া ফুল সাদা,বেগুনী,লাল সহ বিভিন্ন রং এর হয়ে থাকে। ডালিয়া ফুল কয়েকটি স্তরের পাপড়ি থাকায় দেখতে বেশ সুন্দর লাগে। সেই দিন নার্সারীতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফিটি করেছিলাম।

দ্বিতীয় ফটোগ্রাফি

f10.jpg

এই ফুলটির নাম জিনিয়া। জিনিয়া বিভিন্ন রং ও ধরনের হয় বলে এই ফুলকে বাহারী ফুলও বলা হয়। মেক্সিকোর এই ফুল সারা পৃথিবীতে চাষ করা হয়। ২০ প্রজাতির জিনিয়া দেখতে পাওয়া যায়। জিনিয়া সাদা, হলুদ, লাল, বাদামী, বেগুনী, কমলা, সবুজ হরেক রঙের হয়ে থাকে । চন্দ্রমল্লিকার মতো দেখতে জিনিয়া ফুলের আরেকটি জাত বেশ জনপ্রিয়।জিনিয়া শীতকালের ফুল হলেও সারা বছর এই ফুলের চাষ হয়। জিনিয়া ফুলের যে জাতটি সারা বছর পাওয়া যায় তার বৈজ্ঞানিক নাম Zinnia elegans।

তৃতীয় ফটোগ্রাফি

m18.jpg

এই ফুলটিও সবাই চেনেন। এটি হল সন্ধ্যামালতি ফুল।দেখতে বেশ সুন্দর। সন্ধ্যার আগে ফোটে বলে একে সন্ধ্যা মালতি বলে।এই সন্ধ্যামালতি ফুলটি দু'রং এর। তবে গোলাপি রং এর সন্ধ্যা মালতি বেশি দেখা যায়। সন্ধ্যা মালতির পাতা খাবার রং তৈরিতে ব্যবহার করা হয়। এই গাছ এর চারা বীচ থেকে যেমন কর হয়, তেমন কলম থেকেও করা হয়।

চতুর্থ ফটোগ্রাফি

ph5.jpg

এই ফুলের নাম লিটল সানফ্লাওয়ার। সূর্যমূখী ফুলের মতো দেখতে বলে হয়ত এই নাম দেয়া হয়েছে। বেশ সুন্দর দেখতে ফুলটি। ডিপ ম্যাজেন্ডা আর মাঝখানে হলুদ রেনু থাকায় দেখতে বেশি সুন্দর লাগে। সাইজে ছোট। আমার ব্যালকনি বাগানের ফুল। গাছ লতা জাতীয়। তাই হতে ধরে ফটোগ্রাফি করা।

পঞ্চম ফটোগ্রাফি

m19.jpg

বেশ সুন্দর রং গোলাপটি।এই রং এর ফুল আগে দেখেনি। বেশ লাগছিলো দেখতে ।তাইতো ফটোগ্রাফি করা। গোলাপকে ফুলের রানি বলা হয়। পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। সেই সাথে অনেক রং এর গোলাপ ফুল দেখা যায়। প্রাচীন কাল হতেই গোলাপ ফুলের পাপড়ি রুপ চর্চায় ও প্রসাদনী তৈরিতে ব্যবহার হয়ে আসছে। সেই সাথে খাবারের সুগন্ধ বৃদ্ধির জন্য গোলাপ ফুল ব্যবহার করা হয়।যে কোন সামাজিক অনুষ্ঠানে গোলাপ ফুলের ব্যবহার দেখা যায়। মেয়েরা নিজেকে সাজাতেও গোলাপ ফুল ব্যবহার করে।
আশাকরি ,আজকের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা্র নার্সারী থেকে থেকে ধারণ করা, ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ বিকেল।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৪ই ফেব্রুয়ারী,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে সবসময় অনেক বেশি ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তৃতীয় ফটোগ্রাফি টি আমার মনে হয় এটা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি টি আমার কাছে খুব ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ভালো লাগার মত অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমারও ভালো লাগে ফুলের ফটোগ্রাফি করতে এবং আপনাদের মাঝে শেয়ার করতে। তাইতো মাঝেমধ্যে আমিও শেয়ার করে থাকি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে পঞ্চম ফটোগ্রাফি তে থাকা কালার ফুল গোলাপ ফুলটি দেখে ভালোলাগাটা অনেক বেড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ আপু, সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও এ রং এর গোলাপ ফুল প্রথম দেখলাম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ফটোগ্রাফি দারুন হয়েছে। বিশেষ করে গোলাপ এবং সন্ধ্যামালতি আমার কাছে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও এ দুটো ফুল বেশ সুন্দর লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যাপি ভ্যালেন্টাইনস ডে আপু। আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর তবে সন্ধ্যামালতি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনাকেও ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের উপলক্ষে। আজকে এই স্পেশাল দিনে আপনি দারুণ একটি পোস্ট করেছেন ফুলের ফটোগ্রাফি পোস্ট। আমার কাছে আপনার তুলা সব গুলো ফটোগ্রাফি অসম্ভব দারুণ লেগেছে। অনেক ধন্যবাদ আপু এই দিনে এমন একটি পোস্ট শেয়ার করার জন্য আপু।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64656.44
ETH 1865.47
USDT 1.00
SBD 0.38