শীতকালিন ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এইপ্রত্যাশা করি। আমিও ভালো আছি।আমিও ভালো আছি।আজ ১৭ ই মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।ঢাকায় শীত কিছুটা কম আজ। মনে হচ্ছে শীত কমছে।জনজীবনে আসবে স্বস্তি। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার কববো শীতকালের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি। ছবি গুলো ঢাকায় অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনের রাস্তার পাশের নার্সারি থেকে তুলেছিলাম। কিছুদিন আগে একটা কাজে বিশ্ববিদালোয় ক্যাম্পাসে যেতে হয়েছিল কাজ শেষে ফেরার সময় ছবি গুলো তুলেছি।সেই ছবি গুলো থেকে বাছাই করে কয়েকটি ছবি শেয়ার করছি আপনাদের সাথে। আশাকরি, ফটোগ্রাফি গুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

f1.jpg

এই ফুল সবার পরিচিত কসমস ফুল। রঙ এবং ধরণ ভেদে ও নামের ভিন্নতা জন্যে প্রায় ২০ প্রজাতির কসমস পাওয়া যায়। অক্টোবর থেকে নভেম্বর কসমস ফুলের বীজ বপনের উপযুক্ত সময়। সাধারণত বীজ থেকে চারা গজানোর প্রায় ৩০ থেকে ৩৫ দিন পর থেকে গাছে ফুল ফুটতে থাকে। কসমসের একটি ফুল গাছে বিভিন্ন রং এর ফুল ফোটে। সাদা, লাল, গোলাপী, বেগুনি, হলুদ, কমলা মিলিয়ে অসংখ্য রঙের কসমস ফুল দেখা যায় । সদ্য ফোটা ফুলে হালকা সুগন্ধ বিদ্যমান থাকে।

দ্বিতীয় ফটোগ্রাফি

f3.jpg

শীতকালের আরেকটি পরিচিত ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলের অনেকগুলো প্রজাতি রয়েছে। এবং বিভিন্ন রং এর চন্দ্রমল্লিকা দেখতে পাওয়া যায়। শীতকালে প্রায় প্রতিটি জায়গায় বিভিন্ন রং চন্দ্রমল্লিকার সমারোহ দেখতে পাওয়া যায়। বিভিন্ন রংয়ের এই ফুলগুলোর বানিজ্যিকভাবেও প্রচুর চাষ করা হয়।

তৃতীয় ফটোগ্রাফি

f2.jpg

এই ফুলটিও সবার চেনা ।হ্যা এটি গাঁদা ফুল। এই ফুল শীতকালে ফোটে। গাঁদা ফুল অনেক ধরনের ও অনেক রং এর হয়ে থাকে।শীতকালে প্রায় সব জায়গায় এই ফুল দেখতে পাওয়া যায়। গাদা ফুলের পাতা ঔষুধি গুণ সম্পন্ন। যে কোন কাটা জায়গায় এই ফুলের পাতা থেতো করে লাগালে উপকার পাওয়া যায়।

চতুর্থ ফটোগ্রাফি

f4.jpg

এই ফুলটির নাম আমার ঠিক মনে পড়ছে না। নার্সারীর মালিক বলেছিল। দেখতে বেশ সুন্দর ডিপ হলুদ রং এর। অনেকটা কসমস ফুলের মত। কিন্তু পাতার মধ্যে পার্থক্য রয়েছে দু'টো ফুলের মধ্যে। কেউ যদি জানেন ফুলটির নাম কমেন্ট করে জানালে খুশি হব।

পঞ্চম ফটোগ্রাফি

f6.jpg

f7.jpg

বেশ সুন্দর রং গোলাপটি। আধ ফোটা। রংটাও বেশ। গোলাপকে ফুলের রানি বলা হয়। পৃথিবীতে প্রায় ৩০০ প্রজাতির গোলাপ ফুল দেখতে পাওয়া যায়। সেই সাথে অনেক রং এর গোলাপ ফুল দেখা যায়। প্রাচীন কাল হতেই গোলাপ ফুলের পাপড়ি রুপ চর্চায় ও প্রসাদনী তৈরিতে ব্যবহার হয়ে আসছে। সেই সাথে খাবারের সুগন্ধ বৃদ্ধির জন্য গোলাপ ফুল ব্যবহার করা হয়।
আশাকরি ,আজকের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ধারণ করা, ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৩১ জানুয়ারি,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপু আপনি নার্সারি থেকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনি ফুলের বর্ননা ও চমৎকার ভাবে তুলে ধরেছেন এজন্য ভালো লাগলো। ধন্যবাদ আপু চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফটোগ্রাফি করতে ও দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। কসমস ফুল দেখতে অসাধারণ লাগছে। তাছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর ছিলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি শীতকালীন ফুলের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবগুলো ফুল দেখতে বেশ চমৎকার দেখায়। সবগুলো ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে।এমন সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ামি চেস্টা করেছি সুন্দর করে ফটোগ্রাফিগুলো করতে । ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি আপু আগের তুলনায় শীত অনেকটাই কমেছে। আর জনজীবন এখন স্বাভাবিক হয়েছে। যাই হোক আপু শীতকালীন সব ফুলের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

মনে হচ্ছে শীত কমতে শুরু করেছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন সবগুলো ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে সর্বশেষে শেয়ার করা সাদা গোলাপের সৌন্দর্য বেশি ভালো লেগেছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শীতকালী মানে হচ্ছে ফুল আর ফুল। চন্দ্রমল্লিকা আমার পছন্দের একটি ফুল। আপনার পোস্ট এর মাধ্যমে বেশি কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38