ফটোগ্রাফি পোস্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি ।আমিও ভাল আছি। আজ ৩১ আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৬ অক্টোবর,২০২৩। বন্ধুরা আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ফটোগ্রাফিগুলো করেছিলাম আমার বান্ধবীর বাসার ছাঁদ বাগান থেকে। বেশ কিছুদিন আগে সেই সকল ফটোগ্রাফির কিছু শেয়ার করেছিলাম আওনাদের সাথে। আজ বাকি কিছু ফটোগ্রাফি শেয়ার করব আপনাদের সাথে। কিছু দিন আগে আমি আমার বান্ধবীর মিরপুর ডি,ও,এস এইচ বাসায় বেড়াতে গিয়েছিলাম । আমার বান্ধবী তার বাসার ছাঁদে প্রায় ১০০টি টবে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে।আজ সেই সকল ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

pho4.jpg

এ ফুলটি সবাই চেনেন। মিস্টি কালারের এই জবাটি দেখতে বেশ সুন্দর। আর এর পাপড়িও অনেক । সাধারনত জবার ৫টি পাপড়ি থাকে। জবা ফুলের কোন ঘ্রান নেই। জবা অনেক রং এর হয়ে থাকে। এই ফুলটি টবে বেশ সুন্দর লাগছিলো,তাই ফটোগ্রাফি করেছিলাম।

দ্বিতীয় ফটোগ্রাফি

pho2.jpg

এ ফুলটিও সবাই চেনেন। এটি হচ্ছে নয়নতারা ফুল। এই ফুল বিভিন্ন রং এর হয়ে থাকে। তবে এ ফুল যখন ফোটে তখন পাতা খুব কম. দেখা যায় । তাই দেখতে বেশ সুন্দর লাগে। এই গাছটিও ফুলে ফুলে ভরা ছিল। বেশ সুন্দর লাগছিলো দেখতে । তাইতো ফটোগ্রাফি করা আপনাদের সাথে শেয়ার করার জন্য।

তৃতীয় ফটোগ্রাফি

pho1.jpg

এই ফুলটি হল অলকানন্দা। দেখতে মাইকের মতো । তাই আমরা ছোট বেলায় মাইক ফুল বলতাম । নাম জানা ছিল না তাই। বেশ অনেকগুলো ফুল ফুটেছিল। দেখতে কি যে সুন্দর লাগছিল। গাছ ভর্তি হলুদ রং এর অলকানন্দা ফুল। তাইতো ফটোগ্রাফি করা।

চতুর্থ ফটোগ্রাফি

pho3.jpg

এই ফুলটি সবাই চেনেন। হ্যা এটি হচ্ছে ফুলের রাজা গোলাপের ফটোগ্রাফি। গোলাপের রংটি বেশ সুন্দর টকটকে লাল। কি যে সুন্দর লাগছিলো।বেশ অনেক গুল গোলাপ ফুটেছিল গাছটিতে। বেশ সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করা।

পঞ্চম ফটোগ্রাফি

pho5.jpg

এ ফুলটিও সবাই চেনেন। এটি হচ্ছে বাগানবিলাস ফুল। এই ফুল বিভিন্ন রং এর হয়ে থাকে। এটা অনেকটা লতা জাতীয় গাছে। যখন গাছে ফুল ফোটে তখন গাছে পাতা দেখা প্রায় যায় না বললেই চলে। আমি যখন ফুলটির ফটোগ্রাফি করছিলাম ।তখন সুর্যাস্ত যাচ্ছিল। আকাশটার রং কি যে সুন্দর লাগছিল। আমি চেস্টা করেছি শহরের ইট পাথরের জীবন ,প্রকৃতি একসাথে ফটোগ্রাফি করা।

ষষ্ঠ ফটোগ্রাফি

pho7.jpg

pho6.jpg

এই সব্জিটি সবাই চেনেন। এটি হল ঝিঙ্গে। অনেক শখ করে ব্যালকনিতে টবে লাগিয়েছিলাম। বেশ সুন্দর হয়েছিল গাছটি । মনে মনে ভেবেছিলাম বেশ কীটনাশক মূক্ত সব্জি খাবো। কিন্তু তা আর হল না। একটিই ঝিঙ্গে ধরেছিল। আমার শখের গাছে সব্জি হবে,আর তার ফটোগ্রাফি শেয়ার করব না ,তা কি হয় ? তাইতো ফটোগ্রাফি করা।
আশাকরি আজকের আমার বান্ধবীর বাসার ছাঁদ ও আমার ব্যালকনির বাগানে করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5,iphone X
তারিখ১৬ অক্টোবর ২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপু আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। প্রতিটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এতগুলো ফুলের শেষে আবার একটা সবজির ফটোগ্রাফি দেওয়াতে যেন পোস্টের কোয়ালিটি একটু কমে গিয়েছে। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমাদের কমিউনিটিতে আপুরা খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে থাকে। যেটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা হয়তো প্রাকৃতির সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ভালোভাবে ক্যাপচার করতে না পারলেও চেষ্টা করেন ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তোলা ফটোগ্রাফিগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। বিশেষ করে জবা ফুল এবং গোলাপ ফুল দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার বান্ধবীর বাসার ছাদে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এবং বেশ গোছানো। দেখে ভীষণ ভালো লাগলো ।আর আপনার বারান্দার ঝিঙেটি দেখেও বেশ ভালো লাগলো ।আরো দুই একটি হলে রান্না করে খেতে পারতেন। তারপরেও নিজের গাছের সবজি বলে কথা। একটিই রান্না করে খেয়ে নিবেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার বান্ধবী অনেক যত্ন নেয় গাছের। আর ঝিঙে মাছ দিয়ে রান্না করে খেয়েছি আপু। ধন্যবাদ আপু।

 3 years ago 

ফুলের ছবি দেখলে বরাবরই মন ভরে যায় আমার। মাঝে মাঝে আমিও ফুলের ছবি শেয়ার করে থাকি। আপনার আজকের ছবি গুলো খুবই সুন্দর হয়েছে আপু। ভালো লেগেছে প্রতিটা ছবি। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনার বান্ধবী তার বাসার ছাদে ১০০ টবে বিভিন্ন ধরনের গাছ রোপণ করেছে কথাটি শুনে সত্যিই খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে আপনার বান্ধবীর ছাদ বাগানের টবে রোপন করা গাছগুলোতে সুন্দর সুন্দর ফুলের সমারোহ দেখে। অনেক অনেক ধন্যবাদ আপু, চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38