ফটোগ্রাফি পোস্ট: আমার তোলা কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ৯ ই মে ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে গ্ৰামীন সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্যের বেশ কয়েকটি ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


RIYAN_20240508_184806_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

আসলে আমার ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করা এক ধরনের নেশা। কিন্তু বর্তমান সময়ে ফটোগ্রাফী করা এক ধরনের পেশায় পরিণত হয়েছে। আমার কাছে সব সময় প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে একটু বেশি ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য গুলো ফটোগ্রাফী এর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার।আর আমি সব সময় গ্ৰামীন দৃশ্যের ফটোগ্রাফী এবং সবুজ শ্যামল প্রকৃতির ফটোগ্রাফী গুলো একটু বেশি করে থাকি, আপনারা যারা আমার বিগত ফটোগ্রাফী পোস্ট গুলো লক্ষ্য করেছেন, তারা এ বিষয়ে অবগত আছেন। আসলে ফটোগ্রাফী গুলো শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে গ্ৰামীন সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য আপনাদের সকলের সামনে তুলে ধরা। আমি ইট পাথরের নগরের তেমন একটা ফটোগ্রাফী আপনাদের সাথে শেয়ার করিনি। আমার কাছে গ্ৰামের সৌন্দর্য একটু বেশি ভালো লাগে দেখেই সব সময় গ্ৰামের সৌন্দর্য গুলো ফটোগ্রাফী এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি।

Messenger_creation_9143467f-5c7a-4208-b01b-33be3c8b9735.jpeg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত বিকাল বেলার সূর্যের ফটোগ্রাফী। আমি প্রতি সপ্তাহে একটি করে সূর্যের ফটোগ্রাফী শেয়ার করার চেষ্টা করি। আপনারা সূর্যের ফটোগ্রাফী এর মধ্যে দেখতে পারছেন, সূর্য টি সবুজ শ্যামল গাছ পালা ভেদ করে আমাদের কে একটু কিরণ দিচ্ছে।যখন গাছ পালার ভেদ সূর্য আমাদের কে একটু কিরণ, তখন সূর্য টি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো। আর পড়ন্ত বিকেল বেলা সূর্যের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। তখন সূর্য টি রক্তের মতো লাল হয়ে যায়। গাছের ডাল ভেদ করে লাল রঙের সূর্যের আলো যখন আমাদের চোখের মধ্যে একটু খানি কিরণ দেয় তখন অনেক বেশি ভালো লাগে।

RIYAN_20240506_145804_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একজন মাঝি নৌকায় করে মাছ ধরছে। আমি কয়েকদিন আগে নাগের হাট নদীতে ঘুরতে গিয়েছিলাম। নদীর মধ্যে তেমন একটা পানি ছিল না। নদীর একপাশে একটু গভীর হওয়ার কারণে সে জায়গার মধ্যে একটু পানি রয়েছে। সেই পানির মধ্যে বেশ কয়েকজন মাঝি জাল দিয়ে মাছ ধরছে। আমি দূর থেকে তাদের একটি ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম। নদীর মধ্যে মাছ ধরার দৃশ্য দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

Screenshot_2024-05-09-07-19-15-626_com.google.android.apps.photos-edit.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী।ধান ক্ষেতের সাথে আম বাগান, এটা আসলেই প্রাকৃতিক দৃশ্যের সেরা ফটোগ্রাফী। আমার কাছে আম বাগানের সৌন্দর্য অনেক বেশি ভালো লাগে।আর তার সাথে সবুজ ধান ক্ষেতের মিশ্রণ হয়ে আরো বেশি ভালো লাগছে। এই ফটোগ্রাফী টি আমি আমার বন্ধুর বাসার সামনে থেকে সংগ্রহ করেছি। বন্ধুর বাসার একদম সামনেই ধান ক্ষেত এবং আম বাগান।

RIYAN_20240508_184847_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

RIYAN_20240508_184803_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

উপরে আপনারা যে দুটি ফটোগ্রাফী দেখতে পারছেন এটি মূলত গ্ৰামের একটি মেঠো পথ।এই রাস্তা টি আমাদের এলাকার মধ্যে একটি সৌন্দর্য বহন রাস্তা। বিকাল বেলা এই রাস্তার সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত এবং রাস্তার দুই ধারে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের গাছ ইত্যাদি একত্রে হয়ে তৈরি হয়েছে একটি সবুজ শ্যামল প্রকৃতি। মাঝে মাঝে মন খারাপ থাকলে এই রাস্তার মধ্যে ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে। আমি গতকাল এই রাস্তার মধ্যে ঘুরতে গিয়েছিলাম, বিকাল বেলা আবহাওয়া টা খুবই সুন্দর ছিল। মেঘাচ্ছন্ন আকাশ, মনোরম বাতাস বয়ছিলো।সব মিলিয়ে গতকাল আমি বিকাল বেলা খুবই সুন্দর একটি সময় উপভোগ করেছি।

Screenshot_2024-05-09-10-52-44-259_com.google.android.apps.photos-edit.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি পোয়ালের পুঁজ। শুধু মাত্র যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো প্রত্যেকেই ইতোমধ্যে এই পোয়ালের পুঁজের সাথে পরিচিত আছেন।আর যারা শহরের মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো এই পোয়ালের পুঁজের সাথে তেমন একটা পরিচিত না। যাইহোক, আজকে পোয়ালের পুঁজের সাথে পরিচিত করার জন্য ফটোগ্রাফী টি শেয়ার করলাম।গ্ৰাম বাংলার এক প্রাচীন ঐতিহ্য হচ্ছে এই পোয়ালের পুঁজ। মূলত ধানের গাছ থেকে এই পোয়াল তৈরি করা হয়।আর এই পোয়াল গুলো গ্ৰামের মানুষেরা গরুর খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে।

IMG_20240411_165102.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত একটি বট গাছের ফটোগ্রাফী। আপনারা হয়তো সকলেই এই বটগাছের সাথে পরিচিত।এই বট গাছ টি মূলত আমাদের মাঠের মধ্যে অবস্থিত।এই বট গাছের অনেক ইতিহাস রয়েছে, সেটা আমি পরবর্তী পোস্টের মাধ্যমে আলোচনা করবো। আসলে এই বট গাছ আমাদের কৃষকদের জন্য খুবই উপকারী একটি গাছ। প্রচন্ড গরমের মধ্যে যখন কৃষকেরা রোদের মধ্যে কাজ করতে গিয়ে হাঁপিয়ে যায়, তখন তারা চাইলে এই বট গাছের নিচে বসে বিশ্রাম নিতে পারে।এই বট গাছের নিচে একদম শীতল।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jpeg

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম ঠিক বলেছেন বর্তমান সময়ে ফটোগ্রাফি করাটা আমাদের নেশা এবং পেশা দুটোই বলতে পারেন। কেননা এখন যেখানেই যাই সেখানেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর এই প্ল্যাটফর্মে সবার মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পারলেও ভীষণ ভালো লাগে। আপনি বেশ কিছু সবুজ প্রকৃতির ফটোগ্রাফি নিয়ে আসলেন। সবুজ প্রকৃতিতে সময় কাটাতে যেমন ভাল লাগে, ফটোগ্রাফি করতেও ভালো লাগে। তাছাড়া আপনার পোষ্টের মাধ্যমে খুব সুন্দর একটি বটগাছ দেখতে পেলাম অনেক দিন পর।

 2 years ago 

ঠিক আপনার মতেও আমিও গ্রামীণ সৌন্দর্যের ফটোগ্রাফি খুবই ভালো বাসি।আপনার তোলা গ্রামীণ পরিবেশ টি দেখে খুবই ভালো লাগলো। এইরকম সুন্দর সুন্দর গ্রামীণ সৌন্দর্য গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে।বিশেষ করে নৌকায় মাছ ধরার দৃশ্য টি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

গ্রামীণ দৃশ্য এবং প্রাকৃতিক সুন্দর দৃশ্য গুলো আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।প্রতিটা ফটোগ্রাফি খুবই দারুন ছিলো।এবং খুব সুন্দর ভাবে আপনি গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ধারণ করেছেন। ভাইয়া আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

শুনে অনেক ভালো লাগলো প্রাকৃতিক কিছু সৌন্দর্য আপনি ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেন ।আজকের আপনার প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আসলে অনেক দুর্দান্ত ছিল। আমার সবথেকে রাস্তার দৃশ্য ও নদীর দৃশ্যটি বেশি ভালো লেগেছে। এমন জায়গায় বিকেলে ঘুরতে আসলেই অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ খুবই চমৎকার। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ‍্যগুলো ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ধানক্ষেতের মধ‍্য দিয়ে সরু পিচঢালা রাস্তা। এটা চমৎকার লাগছে এককথায় অসাধারণ। নৌকার ফটোগ্রাফি টাও সুন্দর করেছেন। সবমিলিয়ে বেশ চমৎকার ছিল ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফির পোষ্টে ফটোগ্রাফি শব্দটার বানানই ভুল, বিষয়টি বেশ দৃষ্টিকটু লাগছে। সুতরাং বানানের ব্যাপারে আরো যত্নশীল হওয়ার অনুরোধ করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38