রেনডম কয়েকটি ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। আশা করি আমার পোস্ট টি আপনাদের কাছে ভালো লাগবে।

ফটোগ্রাফি পথ শেয়ার করতে আমার খুবই ভালো লাগে ফটোগ্রাফির মাধ্যমে নিজের ভালোলাগার অনেক কিছু আমার পরিবারের সঙ্গে শেয়ার করতে পারি। আজ আমি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি সেগুলো বেশিরভাগই আমার নানুর বাড়িতে করা। এই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদেরও ভালো লাগবে।

IMG_20240726_155927.jpg

ফটোগ্রাফি দিয়ে আমার কাছে এত বেশি ভালো লেগেছিল তাই প্রথমে আপনাদের সাথে এই ফটোগ্রাফিটি শেয়ার করলাম । নানুর পুরাতন বাড়িতে যাওয়ার আগে এই পুকুরপাড় পড়ে। বেশ বড় এই পুকুরটি।এর পাশে দাড়িয়ে অনেকটা সময় পাড় করেছি।হালকা বাতাসে পুকুরের পানি বয়ে যাচ্ছিল।দেখতে এতো সুন্দর লাগছিল বলে বোঝাতে পারব না।

IMG_20240726_155237.jpg

উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার বড় মামার বাড়ি। গ্রামের মধ্যে এরকম বাড়ি আমার খুবই ভালো লাগে। বেশ টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। বাড়িটি অনেক উঁচু করার কারণ হচ্ছে বাড়ি থেকে নদী খুব বেশি দূরে নয়।যাতে বন্যার সময় পানি উঠতে না পারে এ যেন বাড়ি উঁচু করে করা হয়েছে।

IMG_20240726_163406.jpg

নদীর পাড়ে মানুষ নদীতে টাটকা মাছ ধরে খায়। নদীতে এভাবে মাছ ধরা এর আগেও দেখেছি।ছোটবেলা থেকে আমার দেখতে খুবই ভালো লাগে। অনেকক্ষণ বসে বসে এদের মাছ ধরা দেখতাম। যে দুইটা চারটা করে মাছ উঠতো সেটাকে বারবার তুলে নিয়ে আসতো জ্যান্ত মাছ জালে উঠে লাফালাফি করত আমার দেখে খুবই ভালো লাগে।

IMG_20240726_163346.jpg

নদী ভাঙ্গার কারণে পুরো নদীর পাড় টাই এভাবে ব্লক দিয়ে বেঁধে দিয়েছে যাতে করে সহজে না ভেঙ্গে যায়। আর এক পাশে বড় সিঁড়ি করে দিয়েছে যাতে মানুষ সহজেই ওঠানামা করতে পারে। এখানে কিছু নৌকা থাকে মানুষের যাওয়া আাসার জন্য। যখন অনেক বেশি পানি হয় তখন অনেক নৌকা এসে দাঁড়ায়।

IMG_20240726_162456.jpg

নদীর ওপরে যে বাজারটি বসেছে সেখানে এ শাপলা চত্বরটি বানানো হচ্ছে। দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে।গ্রামে এরকম ছোট ছোট জিনিস মানুষকে অনেক আনন্দ দেয়। মানুষের অনেক বেশি উৎসাহ দেখতে অনেক বেশী সুন্দর লাগে। গ্রামের মানুষ এসব নিয়ে গর্ববোধ করে। যে তাদের বাড়ির পাশের শাপলা চত্বরে আছে। এখনো যদিও পুরো কাজ শেষ হয় নি।

IMG_20240726_162533.jpg

নদীর এরকম দৃশ্য দেখতে আশা করে আমাদের সবারই অনেক ভালো লাগে। ফটোগ্রাফিটি করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।

এই ছিল আমার আজকে আয়োজন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

ডিভাইসvivo
মডেলY12
লোকেশনগাইবান্ধা
Sort:  

Hi, @rituamin,

Thank you for your contribution to the Steem ecosystem.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এটা সত্য কথা যে প্রকৃতির এমন সুন্দর দৃশ্য গুলো দেখলে মনটা ভরে যায়। জেলেদের মাছ ধরার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

অনেক সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার চমৎকার এই রেনডম ফটোগ্রাফি গুলো দেখে। যেখানে নদী নৌকা মাছধরা চিত্র আকাশের চিত্র স্থাপনা ফুটে উঠেছে। বেশ দারুন ছিল প্রত্যেকটা ফটো। খুব সুন্দর হয়েছে আপনার ধারণ করা।

 2 years ago 

আপু আপনি আজকে যে, ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এর বেশিরভাগ আপনার নানুর বাড়ি থেকে করেছেন জেনে ভালো লাগলো। প্রাকৃতিক যে কোন দেশের ফটোগ্রাফি আমি অনেক বেশি পছন্দ করি। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি প্রশ্ন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি বেশ চমৎকার সব প্রাকৃতিক ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্ৰামের দৃশ্য গুলো দেখতে সবসময়ই ভালো লাগে। ঠিক বলেছেন আপু গ্ৰামের এই ধরনের বাড়ি গুলো দেখতে অনেক ভালো লাগে। নদীতে মাছ ধরার ফটোগ্রাফিটাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার বড় মামার বাড়িটা কিন্তু বেশ ভালো লাগলো আপু আমার কাছে। বন্যার সময় পানি উঠে যাওয়ার কারণে অনেক উঁচু করেই বাড়ি তৈরি করেছে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য ‌।

 2 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার ফটোগ্রাফি পোস্টে প্রাকৃতিক দৃশ্যের বিভিন্ন ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটা এবং শেষে নদীর ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু, আপনার নানুর বাড়িতে গিয়ে তোলা ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো হয়েছে। ভিন্ন ভিন্ন কয়েক প্রকার ফটোগ্রাফি দেখার সুযোগ হলো আপনার এই পোষ্টের মাধ্যমে। আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে বলতে গেলে, নদীর অংশ থেকে তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.076
BTC 63575.31
ETH 1665.10
USDT 1.00
SBD 0.42