আর্টিফিশিয়াল ফুলের কিছু সুন্দর ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


গতকাল আগস্ট মাসের ১ তারিখ আমার খালাতো বোনের জন্মদিন ছিল। আসলে ওর জন্মদিন উপলক্ষে সকলকে দাওয়াত করেছিলো, তবে আমি ব্যস্ততার কারণে রাতে গিয়েছিলাম। আর ওর জন্মদিনে কি দেওয়া যায় সেটা নিয়ে ভাবতেছিলাম। তবে গতকাল সারাদিন যেন বৃষ্টি হয়েছে, আর এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমি মার্কেটে যেতে পারছিলাম না। তো জন্মদিনে আমি গিয়েছিলাম রাতে। রাত ৮ টার দিকে বৃষ্টি মধ্যে দেখতে পেলাম একটা দোকান খোলা রয়েছে। সেখানে আর্টিফিশিয়াল অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। আর এই দোকানটি দেখতে পেয়ে আমি সেই দোকানের ফুল গুলো দেখতে লাগলাম। আসলে আরটিফিসিএল ফুল গুলো একদম হুবহু অরিজিনাল ফুলের মতোই লাগতেছিলো। তবে এই ফুলগুলো বেশিদিন ব্যবহার করা যায়।তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এই ফুল গিফট করবো, যার কারণে আমি এই দোকান থেকে ফুল গুলো দেখতে ছিলাম আর ফুল কেনার মুহূর্তের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই করেছিলাম। তো সেই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে।


ফটোগ্রাফি-১👇

IMG_20240802_145613.jpg

আর্টিফিশিয়াল এই ফুলের দোকানে গিয়ে আমি ফুলগুলো ভালোভাবে দেখতেছিলাম। কোন ফুলটা আমার কাছে বেশি ভালো লাগে, দেখতে দেখতে আমি দেখতে পেলাম, সেই দোকানের দেওয়ালে খুবই সুন্দর একটি কাঠের টপের মাঝে ফুলগুলো সাজিয়ে রেখেছে। আর এই ওয়ালমেট দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগলো। যার কারণে আর্টিফিশিয়াল এই ফুলের ওয়ালমেটা আমি কিনেছিলাম।
ফটোগ্রাফি-২👇

IMG_20240802_145557.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৩👇

IMG_20240802_145657.jpg

টপে সাজানো ছিল খুবই সুন্দর একটি সাদা ফুল, আর এই ফুলটি আমার কাছে বেশি ভালো লেগেছে। যার কারণ এই সাদা ফুলের মাঝে খুবই সুন্দর গোলাপি পাপড়ি ছিল। আসলে এই ফুলটি প্রথমে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো, যার কারণে আমি এই ফুলটি কিনেছিলাম। ওয়ালমেট আর এই ফুলের টপটি ওকে গিফট করার কারণে ও অনেক বেশি খুশি হয়েছিলো।
ফটোগ্রাফি-৪👇

IMG_20240802_145633.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৫👇

IMG_20240802_145405.jpg

আর্টিফিশিয়াল এই ফুলের দোকানে আমি খুবই সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখতে পেলাম। আসলে এই গোলাপ ফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর গোলাপ ফুল গুলো দেখতে একদম হুবহু অরিজিনাল গোলাপ ফুলের মতই ছিল। বিভিন্ন জাতের এই আর্টিফিশিয়াল গোলাপ ফুল গুলো দেখতে পেয়ে আমি ফটোগ্রাফি করে রেখেছিলাম।
ফটোগ্রাফি-৬👇

IMG_20240802_145348.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৭👇

IMG_20240802_145431.jpg

নাম না জানা অপরূপ সৌন্দর্যময় এই আর্টিফিশিয়াল ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। জবা ফুলের মত দেখতে হলেও এই ফুলগুলো আমি বেশি পছন্দ করেছিলাম। আসলে এই ফুলগুলো অনেক বড় বড় ছিল, যার কারণে এই ফুলগুলো খুবই বেশি ছিল, তবে এই ফুল গুলো দেখতে পেয়ে আমার ভালো লেগেছে আর ফুলগুলো একদম হুবহু অরিজিনাল ফুলের মতই লাগতেছিল।
ফটোগ্রাফি-৮👇

IMG_20240802_145420.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-৯👇

IMG_20240802_145334.jpg

তারপরে আমি গোলাপ ফুলের আরো একটি তোড়া দেখতে পেলাম। এই গোলাপ ফুলের তোড়া আমার কাছে একদম হুবহু গোলাপ ফুলের মত লেগেছে। তার সাথে ছিল গাঁদা ফুলের তোড়া।আসলে এই ফুলগুলো অনেক জাতের ছিল এবং ফুলগুলো হুবুহু অরজিনাল গাঁদা ফুলের মতই লাগতেছিল। আর্টিফিশিয়াল ফুলগুলো মানুষ এমন ভাবে তৈরি করেছে, দেখে বোঝাই যায়না এগুলো আর্টিফিশিয়াল ফুল।
ফটোগ্রাফি-১০👇

IMG_20240802_145319.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ফটোগ্রাফি-১১👇

IMG_20240802_145508.jpg

পাতাবাহারী বিভিন্ন জাতের আর্টিফিশিয়াল ফুল গুলো ছিলো। আসলে এই ফুলগুলো আমি খুবই মনোযোগ সহকারে দেখতেছিলাম। আর ফটোগ্রাফি মানুষ এত সুন্দর ভাবে আর্টিফিশিয়াল ফুলগুলো তৈরি করেছে, এই ফুলগুলো রুমের ও অফিসের সৌন্দর্য বৃদ্ধি করে। যার কারণে আর্টিফিশিয়াল ফুল গুলো সকলেই কিনতে চায়। আর এই দোকানে এসে অনেক ভালো লাগলো কারণ অনেক জাতেরই আমি আর্টিফিশিয়াল ফুল দেখতে পেয়েছিলাম।
ফটোগ্রাফি-১২👇

IMG_20240802_145454.jpg

স্থান:সিরাজগঞ্জ ,বাংলাদেশ।
ক্যামেরা.মডেল - Note 6 Pro
অবস্থান

ছোট বোনের জন্মদিন উপলক্ষে আর্টিফিশিয়াল, এই ফুলের দোকানে এসে অনেক ধরনের ফুলই দেখতে পেলাম। এই ফুলগুলো দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে। বিশেষ করেও ফুলের ওয়ালমেট আর এই টপটি আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিলো যার কারণে এই দুটি ফুর কিনে আমি ছোট বোনকে গিফট করেছি। আর ছোট বোন অনেক খুশি হয়েছে। তখনই যেন ভালো লাগলো, কাউকে গিফট করলে অন্য কেউ পেয়ে যদি খুশি হয় তখন কেনার মধ্যে অনেক শান্তি লাগে। তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে খুবি ভালো লেগেছে আমার। 🙏🌹🙏


New_Benner_ABB.png

ফোনের বিবরণ

ক্যামেরাRedmi Note 6 Pro
ধরণফটোগ্রাফি।
ক্যামেরা.মডেলNote 6 Pro
ক্যাপচার@rayhan111
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

banner-abbVD.png

আমার পরিচয়

IMG_20211018_182622.jpg

আমার নাম মোঃ রায়হান রেজা।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি পেশায় একজন সহকারী মেডিকেল অফিসার ।আমি সর্বদাই গরীব-দুঃখীদের সেবায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে🌹💖🌹।

Amar_Bangla_Blog_logo_png-4.png

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Sort:  
 2 years ago 

বোনের জন্মদিন উপলক্ষে আর্টিফিশিয়াল ফুলের দোকানে গিয়ে দারুন দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া। তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ফুলগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ধরনের ফুল গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুল গুলো দেখতে আসলেই অনেক সুন্দর হয়ে থাকে। আর যেহেতু এই ফুল নষ্ট হয়ে যায় না তাই সকলেই আর্টিফিশিয়াল ফুল অনেক বেশি পরিমাণে পছন্দ করে থাকে। নষ্ট না হবার কারণেই তো সকলে ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করে। আপনার শেয়ার করা আর্টিফিশিয়াল ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago (edited)

বাহ ভাইয়া আপনি তো খুব চমৎকার আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফুল গুলোর মধ্যে প্রাণ নাই দেখতে বেশ ভালো লাগে। তবে এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজালে অন্যরকম লাগে। আর এই ফুল গুলো সহজে নষ্ট হয় না। সত্যি ভাইয়া অসাধারণ অসাধারণ আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ছোট বোনের জন্মদিন উপলক্ষে অনেক সুন্দর গিফট কিনেছেন সত্যি এই ধরনের গিফট পেলে সবাই অনেক খুশি হয়।প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু দেখতে খুবই কালারফুল হয়।। আপনার ছবিতে সেটা খুব স্পষ্ট করেই ধরা পড়েছে। আমি এক সময় আমার বাড়িতে এরকম সুন্দর সুন্দর আর্টিফিসিয়াল ফুল রাখতাম। আপনার ছবিগুলো দেখে সেগুলোই মনে পড়ছে।

 2 years ago 

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ফুলগুলো এমন ভাবে তৈরি করা হয় যে দেখে মনে হয় একদম আসল ফুল। যাইহোক আজকে আপনার আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বোঝার উপায় নেই এটা আসল নাকি নকল ফুল।ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

আপনি আর্টিফিশিয়াল ফুলের চমৎকার ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। বর্তমানে আর্টিফিশিয়াল ফুল গুলো খুব নিখুঁতভাবে তৈরি করা হয়। দূর থেকে দেখে মনে হবে যেন সত্যিকারের ফুল। অসাধারণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আর্টিফিশিয়াল ফুলের। নাম না জানা এই ফুলগুলো সম্ভবত লিলি ফুল। এই আর্টিফিশিয়াল ফুলগুলো একদম হুবহু সত্যিকারের ফুলের মতই। আমি দেখেছিলাম এই ফুলগুলো। ধন্যবাদ আপনাকে এত দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38