ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB ৩ আগস্ট 2024 শনিবার ☑️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000155049.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

বন্য গাজরের ফুল

20240410_064631.jpg

আজ আমি খুবই চমৎকার একটা গাজরের ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে এর আগে আমি কখনোই গাজরের ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি নাই। নিজেও কখনো গাজরের ফুলের ফটোগ্রাফি করেছে বলে মনে হয় না। আসলে এটি যে গাজরের ফুল তা আমার জানা ছিল না। আমি যখন ফুলের ফটোগ্রাফি করেছি, এবং google এ সার্চ দিয়ে দেখেছি তখন জানতে পারলাম, এ ফুলটি গাজরের ফুল। আসলে ধনিয়া ফুল ও এ ধরনের হয়ে থাকে। শীতের সময় এই ফুলগুলো অনেক বেশি দেখা যায়। আমি যখনই সুন্দর কোন ফুল দেখি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আজকের এই ফুলটির ফটোগ্রাফি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

বনজুঁই/ভাট ফুল

20240325_164501.jpg

আমাদের সবারই খুবই পরিচিত একটি ফুলের নাম হল ভাট ফুল। রাস্তার পাশে এ ফুল গাছ শীতের সময় অনেক বেশি দেখা যায়। আমি যখন শীতের সময় মোটরসাইকেল নিয়ে ঘুরাঘুরি করে তখন এই ফুলগাছ অনেক বেশি দেখা যায়। যখন অনেক পরিমাণে ফুল ফোটে তখন দেখতে অনেক বেশি চমৎকার লাগে। এ ভাট গাছ এর ফুল গুলো আর রাতে সুগন্ধ ছড়ায়। গভীর রাতে যারা রাস্তায় চলাফেরা করে , তারা এই ফুলের গন্ধের সাথে পরিচিত। আসলে মাঝে মাঝে আমাদের আশেপাশে এমন কিছু ফুল দেখা যায় যেগুলো অনেক বেশি চমৎকার। বিশেষ করে সাদা কালারের ফুল গুলো অনেক বেশি চমৎকার দেখায়।

প্রাকৃতিক দৃশ্য

20240715_114433.jpg

আজ আমি খুবই চমৎকার মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছি । প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমি ভীষণ ভালোবাসি। যার কারণে যে কোথাও গেলে আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার চেষ্টা করি। বিশেষ করে মোটরসাইকেল নিয়ে যখন ঘুরাঘুরি করি, তখন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করি। মোটরসাইকেল দাঁড় করিয়ে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যখন আকাশের কালার খুব সুন্দর থাকে তখন । প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করলে অনেক বেশি সুন্দর দেখায় । প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এমন মানুষ আমাদের আশেপাশে পাওয়া যায় না।

কবুতর

20240323_162118.jpg

আমাদের সবারই খুব পরিচিত একটি প্রাণীর নাম হলো কবুতর। আমরা এই কবুতরকে শান্তির প্রতীক হিসেবে চিনে থাকে। কিন্তু গ্রামে অনেকেই এই ছোট প্রাণীটি পালন করে থাকে। বিশেষ করে কবুতরের ডাক শুনতে অনেক বেশি সুন্দর। কিছুদিন আগে একজন বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম সন্ধ্যার পর। হঠাৎ করেই দেখি কবুতরের ডাক। শুনে মুগ্ধ হয়ে কিছুক্ষণ শুনছিলাম ‌। এর আগেও আমি অনেক সময় কবুতরের ডাক শুনে থাকে। প্রাণীদের মধ্যে কবুতরের ডাক শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের এই কবুতরটি একজন বড় ভাইয়ের বাসার সামনে থেকে করেছিলাম।

সূর্যাস্ত

20240718_181428.jpg

আপনারা সবাই ইতিমধ্যে জানেন আমি সূর্যাস্তের ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। কিন্তু আজকের এই ভিন্ন ধরনের সূর্যাস্তের ফটোগ্রাফিটি করার পর আমি অবাক হয়ে গেলাম। কারণ আমি এবং সোনিয়া মুছাপুর নামে একটি জায়গা ঘুরতে গিয়েছিলাম। মুছাপুর থেকে আসার সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন সূর্য অস্ত যাচ্ছিল। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম সূর্য অস্ত যাচ্ছে। কিন্তু আকাশের কালার টি দেখে আমার অবাক লেগে গেল। মনে হচ্ছে লোক কালো মেঘে যেন একটি মানুষের মত করে তাকিয়ে আছে। আমি এবং সোনিয়া খুবই অবাক হয়ে গেলাম। প্রথমে দাঁড়িয়ে আমি মোটরসাইকেল থেকে এই ফটোগ্রাফি করে নিলাম। আপনারাও এই ফটোগ্রাফিটি দেখলে অবাক হয়ে যাবেন।

নৌকা ⛵

20240718_165326.jpg

আমাদের সবারে খুবই পরিচিত এবং খুবই পছন্দের মাঝে রয়েছে নৌকা। আমাদের দেশটি যখন নদীমাতৃক দেশ তখন নৌকার সাথে আমরা সবাই পরিচিত। আবার আমাদের মধ্যে সবার কাছেই নৌকা ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি। আমি নিজেও অনেক বেশি পছন্দ করি নৌকা ভ্রমন করতে এছাড়াও নৌকার ফটোগ্রাফি করতেও আমি ভীষণ ভালোবাসি। যার কারণে যে কোথাও গেলে বিশেষ করে নৌকার ফটোগ্রাফি করে থাকে। নদী কিংবা সাগর দেখতে গেলে নৌকা দেখা যায় অনেক বেশি। বিশেষ করে নৌকা মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। যখন নদীগুলোর মধ্যে জোয়ার আসে তখন নৌকা দিয়ে মাছ ধরে থাকে। আশা করি এই ফটোগ্রাফিটি আপনাদের অনেক ভালো লাগবে।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখেই খুব ভালো লাগছে। গাজরের ফুল আমি অনেক আগেই দেখেছিলাম। এগুলো দেখতে খুব সুন্দর লাগে। গাজরের বাগানে যখন এগুলো ফুটে থাকে তখন অসম্ভব সুন্দর একটা বাগান মনে হয়। আমার কাছে তো খুব ভালো লেগেছে সূর্যাস্তের ছবিটা। কারণ এই মুহূর্তটা আমার খুব প্রিয়।খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া, ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

গাজরের ফুলগুলো সত্যি অনেক বেশি সুন্দর দেখতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। দারুন ফটোগ্রাফি করেন আপনি ।প্রতিটি ফটোগ্রাফি যেন একদম প্রাণবন্ত এবং কালারফুল হয়েছে। দেখলেই ভালো লাগছে । প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত এভাবে চেষ্টা করছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাইয়া।আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি ই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রাকৃতিক ফটোগ্রাফি সব সময়ই ভালো হয় আপনার।সুন্দর বর্ননা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনেই খুশি হলাম।

 2 years ago 

পায়রার ছবিটি অসাধারণ তুলেছেন। ভীষণ ক্লিয়ার ইমেজ। এছাড়াও নৌকার ছবিটিও খুব ভালো লাগলো ভাই। প্রতিটি ছবি ভীষণ ভালো তুলেছেন। আপনার ছবি তোলার দক্ষতা আগেও দেখেছি৷ আরও ছবি তুলুন ও শেয়ার করুন আমাদের সাথে

 2 years ago 

ক্লিয়ার ভাবে ফটোগ্রাফি না করলে সুন্দর হয় না। তাই আমি সব সময় ধৈর্য ধরে ক্লিয়ার ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি।

 2 years ago 

ফুল পাখি আর প্রকৃতির সমন্বয় করে আপনি দারুন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। এমন সুন্দর প্রকৃতি আসলেই বাস্তবেও দেখা যায় না। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে দারুন লেগেছে এটা শুনেই তো অনেক আনন্দিত হলাম।

 2 years ago 

আমার কাছে অনেক ভালো লাগে তোমার তোলা এই ফটোগ্রাফি গুলো। তুমি প্রতিনিয়ত এত সুন্দর ফটোগ্রাফি করো যে দেখলে সবাই অনেক মুগ্ধ হবে। তোমার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। কবুতরটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর এইরকম ভাবে কবুতরের ফটোগ্রাফি করার জন্য আরো সুন্দর হয়েছে। তুমি অনেক ধৈর্য ধরে ফটোগ্রাফি গুলো করে থাকো এটা তো দেখেই বুঝতে পারি।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে তুমি প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছো, এটা ভাবতেই ভালো লাগছে।

 2 years ago 

অনেক সুন্দর একটি কথা বলেছেন। ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবাই পারে না। আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যদিও আমি কিছুই জানি না। আসলে শিখতে হবে আর শেখার কোন শেষ নেই। আজ কিন্তু আপনি ফটোগ্রাফি করতে হয় কিভাবে সুন্দর কিছু প্রসেস তুলে ধরেছেন অনেক ধন্যবাদ। আপনার ফটোগ্রাফি আমার সবসময় ভালো লাগে। আজও প্রতিটা ফটোগ্রাফি চমৎকার ছিল।

 2 years ago 

আমরা যতই শিখবো ততই ভালো। আমি ফটোগ্রাফি করার জন্য আরো বেশি উৎসাহ পাই আপনাদের কাছ থেকে। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। গাজরের যে ফুল হয় তাই তো জানতাম না। আর দেখা তো দূরের কথা। খুব ভালো লাগলো ফুলটি দেখে। তাছাড়া সূর্যাস্তের সময় আমার কাছেও খুব ভালো লাগে। কারণ চারপাশের কালার চেঞ্জ হয়ে যায়। সেই ফটোগ্রাফি টাও চমৎকার করেছেন। সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

সূর্যাস্তের সময়টা সত্যি অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64139.33
ETH 1799.22
USDT 1.00
SBD 0.38