ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

ABB 16 আগষ্ট 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240801_172300.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

বৃষ্টি ভেজা নয়নতারা ফুল

20240619_174525.jpg

  • আমাদের সবারে খুব পরিচিত একটি ফুলের নাম হল নয়নতারা। নয়নতারা ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। কিন্তু আজকে ভিন্নভাবে নয়নতারার ফুলের ফটোগ্রাফি করেছি। আসলে কিছুদিন আগে হঠাৎ করে ঘরের ছাদের উপর উঠেছি। ছাদের উপর খুব সুন্দর একটি নয়ন তারা ফুল গাছ রয়েছে। সেখান থেকে একটি ফুল নিয়ে ছাদের উপর কিছু পানির উপরে রাখি। তখন এক পাশ থেকে আমি এই ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফিতে আমার ভীষণ ভালো লেগেছিল। যার কারণে আপনাদের মাঝে ফটোগ্রাফি শেয়ার করেছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

লাভ বার্ড

20240323_162004.jpg

  • আজ আমি খুব চমৎকার একটি পাখির ফটোগ্রাফি করেছি। আসলে এ ধরনের পাখিগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। কিছুদিন আগে আমি একটি পাখির দোকানে গিয়েছিলাম সেখান থেকে এই পাখিটির ফটোগ্রাফি করেছি। আসলে এই পাখি গুলোকে লাভ বার্ড বলা হয়ে থাকে। এ পাখিগুলো সারাক্ষণ অনেক বেশি ডাকাডাকি করে। এ বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। দোকানের মধ্যে যাওয়ার পর যখন আমি পাখিগুলোকে দেখেছি তখন সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করেছি। আমি আশা করি আপনাদের সবার আজকের এই পাখির ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্য

20240710_163527.jpg

  • নদীর পাশে খুবই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। ছোট নদীর পাশে যখন এ ধরনের দৃশ্য দেখা যায় তখন মন জুড়িয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে এ ধরনের প্রাকৃতিক দৃশ্যের মাঝে সময় কাটাতে। তাইতো সবসময় আমি প্রাকৃতিক দৃশ্যের মাঝে সময় কাটাতে চলে যাই। ছোট নদীর আশেপাশের বসে থেকে সময় কাটাতে সব মানুষের কাছেই অনেক বেশি ভালো লাগে। তাইতো সব সময় এ ধরনের প্রাকৃতিক দৃশ্যের মাঝে সময় কাটিয়ে থাকি আমি। আপনারাও যখন সময় পাবেন তখন প্রাকৃতিক দৃশ্যের মাঝে সময় কাটাতে চেষ্টা করবেন। আশা করি আপনাদের সবার আজকের এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

অচেনা ফুল

20240708_160921.jpg

  • নাম না জানা খুবই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি। আসলে অনেক সময় অচেনা ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে। কিছুদিন আগে হঠাৎ করেই পৌরসভায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে খুবই সুন্দর একটি বাগান রয়েছে। সেখান থেকে আমি এই ইউনিক ফুলটির ফটোগ্রাফি করেছি। এ ফুলটির নাম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বলবেন। ফুলটির নাম জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। আশা করি আপনাদের সবার আজকের এই চমৎকার ফুলটি অনেক বেশি ভালো লাগবে।

প্রজাপতি

20240621_182342.jpg

  • খুবই কাছ থেকে আমি আজ খুব চমৎকার একটি প্রজাপতির ফটোগ্রাফি করেছি। এ ধরনের প্রজাপতির ফটোগ্রাফি করতে অনেক বেশি কষ্ট হয়। যার কারনে সব সময় করা যায় না । একটা সময় আমি প্রতিদিন প্রজাপতির ফটোগ্রাফি করার চেষ্টা করতাম। শুধু প্রজাপতির ফটোগ্রাফি করার জন্য অনেক টাকা দিয়ে একটি মাইক্রো লেন্স নিয়েছিলাম। সেই লেন্স দিয়ে বর্তমানে কাজ করা হয় না। কিন্তু ভীষণ ভালো লাগতো তখন বিভিন্ন প্রজাপতির ফটোগ্রাফি করতে। প্রজাপতির ফটোগ্রাফি করতে গেলে তারা উড়ে চলে যায়। যার কারনে সুন্দরভাবে ফটোগ্রাফি করা যায় না।

সূর্যাস্ত

20240226_172354.jpg

  • খুবই চমৎকার একটি সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি করেছি আজ । আসলে নদীর বুক দিয়ে সূর্য অস্ত যাওয়া দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু নদীর পাশ দিয়ে খুব চমৎকার সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত দেখেছিলাম। মনটা ভরে গিয়েছিল। এজন্য চমৎকারভাবে ফটোগ্রাফি করে নিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে আমি ভীষণ ভালোবাসি। সেজন্য প্রায় সময় চেষ্টা করি সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে ফটোগ্রাফি করার জন্য। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

বিঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

বাহ চমৎকার সব ফটোগ্রাফি আপনি শেয়ার করলেন। আপনি নানার রং এর নানান ধরনের ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার ধারনকৃত ফটোগ্রাফি গুলো আমার সব সময় ভালো লাগে। লাভ বার্ডের ফটোগ্রাফি খুবই সুন্দর দেখাচ্ছে। তাছাড়া ও ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো চমৎকার দেখাচ্ছে ভাইয়া।

 2 years ago 

ফুলের এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি চমৎকার দেখাচ্ছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

বেশ চমৎকার একটি রেনডম ফটোগ্রাফি মুলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই পোস্ট তৈরি করা। যেখানে ফুল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দারুন দারুন সব ফটো দেখার সুযোগ মিললো।

 2 years ago 

বিভিন্ন পর্যায়ে এরকম ফটোগ্রাফি করলে আমার কাছে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

আপনি রেনডম ফটোগ্রাফি দিয়ে খুবই চমৎকার একটি অ্যালবাম তৈরি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি খুব চমৎকার ছিল। নয়নতারা ও লাভ বার্ডের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাই আপনাকে ধারুন কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

নয়নতারা ফুল এবং লাভ বার্ডের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 2 years ago 

ভাইয়া আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন। এরকম ফটোগ্রাফি গুলো দেখতেও খুবই ভালো লাগে। নয়নতারা ফুল ইদানিং খুব দেখা যায়। আপনি যেভাবে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছেন প্রফেশনাল কেও হার মানাবে। অসম্ভব ভালো লেগেছে আমার কাছে ফটোগ্রাফিটি। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

আমি নিজেও দুইটা নয়নতারা ফুল গাছ ছাদে লাগিয়েছি। আপনার কাছ থেকে এত সুন্দর একটা মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

তোমার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই খুব কম হবে। কারণ তুমি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকো। তুমি নিজের দক্ষতা এবং ধৈর্য কে কাজে লাগিয়ে ফটোগ্রাফি কর, এটা দেখেই বুঝতে পারি। এখানে থাকা কোন ফটোগ্রাফিটার প্রশংসা একটু বেশি করবো এটাই বুঝতে পারছিলাম না। কারণ সবগুলোই অনেক মনোমুগ্ধকর আর দেখতেও দারুন লাগছে। তবে এটা বলতে হচ্ছে যে লাভ বার্ড পাখিটাকে দেখতে অনেক কিউট লাগছে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি সবগুলো তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। লাভ বার্ড পাখিটাকে আসলেই খুব কিউট লাগছিল।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে তো মন জুড়িয়ে গেল। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আসলে কিছু কিছু ফটোগ্রাফি আছে যেগুলো দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এখানে একটা ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। সেটা হলো অচেনা ফুলটার ফটোগ্রাফি। তার পাশাপাশি নয়নতারা ফুলটাও খুব সুন্দর লাগছে।সর্বোপরি সবগুলো ফটোগ্রাফিই সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

নয়নতারা ফুলটার ফটোগ্রাফি করার পর তো আমার দারুন লেগেছিল দেখতে। অচেনা ফুলটার ফটোগ্রাফি আমার নিজেরও অনেক ভালো লেগেছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার ফটোগ্রাফি মানেই দুর্দান্ত।আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি পোস্ট আমার কাছে অনেক ভালো লাগে।মাঝে মাঝে ভাবি আপনার মত আমার একটা ফোন থাকলে ফটোগ্রাফি করে ফাটিয়ে দিতাম হিহিহি।যাইহোক আজকে আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

তাহলে একটা কিনে ফেলেন ভাই 😜। দুর্দান্ত সব ফটোগ্রাফি করতে পারবেন তাহলে।

 2 years ago 

টাকা নাই ভাই🥲

 2 years ago 

আপনি দেখছি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। বিশেষ করে আপনার তোলা ফুলের ফটোগ্রাফী গুলো অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া ও সূর্যাস্তের দৃশ্য টি অসাধারণ হয়েছিল।সব মিলিয়ে বেশ দারুন হয়েছে আপনার ফটোগ্রাফি অ্যালবাম টি।

 2 years ago 

সূর্যাস্তের দৃশ্যটি অসাধারণ হয়েছিল শুনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39