ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 5 জুলাই 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

20240702_103324.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

অ্যাস্টার ফুল

আজ আমি খুবই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। এই ফুলটি দেখতে খুবই সুন্দর। আমার খুবই পছন্দের একটি ফুল। আসলে আমার এই ফুলটির নাম জানা ছিল না। গুগলে সার্চ দিয়ে আমি এই নামটি সংগ্রহ করেছি। আজকের এই ফুলের ফটোগ্রাফিটি আমি একটি নার্সারি থেকে করেছিলাম। নার্সারিতে গেলে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করা যায়। যার কারণে আমি সব সময় বিভিন্ন নার্সারিতে ঘুরে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আর যখন ইউনিট কোন ফুলের ফটোগ্রাফি করতে পারি তখন ভীষণ ভালো লাগে। বিশেষ করে ফুলের পাপড়ি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।

20240307_161422.jpg

অলকানন্দা ফুল

আজ আমি খুবই চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আজকের এই ফুলটির নাম হল অলকানন্দা ফুল। আসলে এই ফুলটিকে একটা সময় আমি মাইক ফুল হিসেবে চিনতাম। কারণ মাইকের মত দেখতে তাই। কিন্তু গুগলে সার্চ দিয়ে আমি এই নামটি সংগ্রহ করেছি। এবং এ ফুলের নামটি অলকানন্দা ফুল এটি জেনে অনেক ভাল লেগেছিল। আসলে আমাদের দেশে এই ফুলটি অনেক বেশি দেখা যায়। এর আগে আমি আরো কয়েকটি কালারের অলকানন্দা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। বিভিন্ন কালারের ফুল গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

20240509_155425.jpg

প্রাকৃতিক দৃশ্য

সবুজ শ্যামল নীল আকাশের দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমাদের সবারই এটি খুবই পছন্দের। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। যার কারণে সব সময় প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করার চেষ্টা করি। আসলে এখানে নীল আকাশ দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ইচ্ছে করতেছে যেন সারাক্ষণ তাকিয়ে থাকি। একদিন মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই চোখ ফুটল আকাশের দিকে। নীল আকাশ টি দেখে মন ভরে গেল যার কারণে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটি করে নিলাম। যখন সুন্দর ফটোগ্রাফি করতে পারি তখন ভীষণ ভালো লাগে। আর সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে শেয়ার করি।

20240623_160047.jpg

ব্রিজ

খুবই সুন্দর এবং অনেক বড় একটি ব্রিজের ফটোগ্রাফি করেছি আজ। এ ধরনের ব্রিজ গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। ব্রিজের উপর থেকে দৃশ্যটি দেখতেও অনেক বেশি ভালো লাগে। আমি সময় কাটিয়েছিলাম এই ব্রিজের নিচে। সবুজ শ্যামল ঘাসের উপর শুয়ে থাকতে ভীষণ ভালো লেগেছিল। প্রায় সময় আমি এ ব্রিজটির কাছে গিয়ে সময় কাটায়। সবুজ ঘাস গুলোর উপরে খালিফায় হাঁটতেও আমার অনেক বেশি ভালো লাগে। এজন্য প্রায় সময় বড় ভাইদের নিয়ে এখানে ঘুরতে যাই এবং বসে অনেক সময় আড্ডা দিয়ে থাকি। আমার ভীষণ ভালো লাগে।

20240515_172022.jpg

নৌকা

মাছ ধরার একটি নৌকার ফটোগ্রাফি করেছি আজ। নৌকার ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। এজন্য প্রত্যেকটি ফটোগ্রাফি পোস্ট এর মধ্যে আমি নৌকার ফটোগ্রাফি করার চেষ্টা করি। বিভিন্ন ছোট ছোট নদী দেখতে গেলেও আমি নৌকার ফটোগ্রাফি করে থাকি। আমার ভীষণ ভালো লাগে যখন সুন্দর সুন্দর নৌকার ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করি। খুবই ভালো লাগে সুন্দর কোন ফটোগ্রাফি করতে পারলে। কিছুদিন আগে একটি ছোট নদী দেখতে গিয়েছিলাম। দেখলাম নৌকায় করে অনেকগুলো জেলে মাছ ধরতেছে। এটাই দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। নদীর মাছ খুবই সুস্বাদু হয়ে থাকে। নৌকার ফটোগ্রাফিতে আপনাদের সবার অনেক ভালো লাগবে।

20240515_171734.jpg

সূর্যাস্ত

সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে সব সময় এই ফটোগ্রাফি করার চেষ্টা করি। কিছুদিন আগে ফেনী ছোট নদী দেখতে গিয়েছিলাম। ছোট নদীর বুকে যখন সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটি দেখলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল। আর সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করে নিলাম। আজ আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। বিশেষ করে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তে। এ সময় কারো ছবিগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

20240515_180928.jpg

বিঃ ফটোগ্রাফি করা একটি শিল্প। যা সবার দ্বারা সম্ভব হয় না। ভালো ফটোগ্রাফি করার জন্য অভিজ্ঞতার খুব প্রয়োজন। অভিজ্ঞতা আপনা আপনি আসে না। অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়। কয়েকটি বিষয় খেয়াল রাখলে ভালো ফটোগ্রাফি করা যায়। বিশেষ করে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরার গাইডলাইন ব্যবহার করা খুবই প্রয়োজন। গাইডলাইন সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এবং কোন অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি করলে ছবিগুলো সুন্দর দেখাচ্ছে তা দেখতে হবে। ভালো ছবি তোলার জন্য একটা ছবিকে কয়েক অ্যাঙ্গেল থেকে তুলতে হবে। যে অ্যাঙ্গেলটি আপনার কাছে সেরা মনে হয় সেটি সবার মাঝে শেয়ার করতে হবে। বিশেষ করে যখন ছবি তুলবেন অর্থাৎ ক্যামেরায় ক্লিক করবেন তখন নিঃশ্বাস বন্ধ রেখে ক্লিক করতে হবে। যখন নিঃশ্বাস বন্ধ থাকবে তখন ক্যামেরা নড়াচড়া করবে না। আর তখনই খুবই পরিষ্কার ছবি পাওয়া যাবে। আশা করি এই কয়েকটি বিষয় খেয়াল রাখলে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন। আমি আশা করি রেনডম ফটোগ্রাফি সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি খুবই ভালো ফটোগ্রাফি করেন। বিশেষ করে নৌকার ফটোগ্রাফিটি দুর্দান্ত হয়েছে। আর গোধূলির ফটোগ্রাফি দেখে সত্যিই ভালো লেগেছে। ফুলগুলো দেখতে অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার তোলা নৌকার ফটোগ্রাফি টা বেশি দুর্দান্ত হয়েছে শুনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

তুমি সবসময়ের মতো আজকেও মনোমুগ্ধকর দেখতে ফটোগ্রাফি গুলো করে, আমাদের মাঝে শেয়ার করেছ দেখে খুব ভালো লাগলো। কোন ফটোগ্রাফিটার প্রশংসা বেশি করবো এটাই আমি ভেবে পাচ্ছিলাম না। কারণ সবগুলোই একেবারে চোখ জুড়ানো ছিল। আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না তোমার তোলা আজকের এই ফটোগ্রাফি গুলোর দিক থেকে। তুমি অনেক বেশি ধৈর্য ধরে ফটোগ্রাফি গুলো করে থাকো যার কারণে এত সুন্দর হয়। সবগুলো সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা তুলে ধরাতে, সেগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম।

 2 years ago 

তুমি আমার ফটোগ্রাফি দেখে চোখ ফেরাতে পারছিলে না কথাটা শুনে খুব ভালো লাগলো। আসলে আমি অনেক ধৈর্য ধরে ফটোগ্রাফি গুলো করি।

 2 years ago 

এক কথায় আপনার ফটোগ্রাফি গুলো অনেক ইউনিক এবং ব্যতিক্রম। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনি ফটোগ্রাফিতে অনেক দক্ষ তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।

 2 years ago 

আমার ফটোগ্রাফি ইউনিক এবং ব্যতিক্রম হয়ে থাকে শুনে ভালো লাগলো।

 2 years ago 

অ্যাস্টার ফুল কিন্তু আমরা অনেকেই দেখেছি কিন্তু এর নাম যে অ্যাস্টার সেটাই জানতাম না। অলকানন্দা ফুলকে আসলেই মাইক ফুল বলেই আমরা চিনে থাকি। খুব সুন্দর লাগছে অলকানন্দা ফুলের ফটোগ্রাফিটি । ছোট্ট ফেনী নদীটির থেকে সূর্যাস্তের দারুন ফটোগ্রাফি করেছেন ভাই। অপূর্ব লাগছে জলের মধ্যে সূর্যের রঙ। সব মিলিয়ে দারুন একটি উপস্থাপনা ছিল আপনার।

 2 years ago 

হ্যাঁ অনেকে এই ফুলটাকে মাইক ফুল বলে। আর অ্যাস্টার ফুল আপনি দেখলে ওইটার নাম আগে জানতেন না, এখন জেনেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ ভাই, আপনার এই পোষ্টের মধ্যে দিয়ে অ্যাস্টার ফুলটির নাম জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি দেখছি আজকে বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে আপনার তোলা নৌকা এবং ব্রিজের ফটোগ্রাফি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ দারুন ভাবে প্রতিটি ফটোগ্ৰাফি ধারণ করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

নৌকা এবং ব্রীজের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

বেশ দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি বরাবরই অসাধারণ। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের অলকানন্দা ফুল আগে কখনো দেখা হয়নি। তবে ফুলগুলো দেখছি অনেক সুন্দর। ব্রিজ এবং সূর্যাস্তের ফটোগ্রাফিটাও অনেক ভালো লাগছে দেখতে। ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে অলকানন্দ ফুলের অনেক জাত আছে। এটা তার মধ্যে একটা।

 2 years ago 

ভাইয়াসত্যি দারুন কিছু ফুল আর প্রকৃতির ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফিই চোখে লাগার মতো। আমার কাছে আপনার আজকের প্রতিটি ফটোগ্রাফিই বেশ দারুন লেগেছে। সত্যি বলতে এমন নজর কারা ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম আপু।

 2 years ago 

আজকে আপনি অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আসলে রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে চমৎকার হয়। সত্যি বলতে আপনার অ্যাস্টার ফুল এর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং ব্রিজের ফটোগ্রাফি ও নৌকার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। চমৎকার রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি মুগ্ধ হওয়ার মত ফটোগ্রাফি করার জন্য। আমার ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করেছেন দেখে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38