ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবামsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

ABB সোমবার শুক্রবার ❤️

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1690648962612.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

ঘাস

IMG20230721173503.jpg

এখানে রয়েছে অপরূপ সৌন্দর্য ময় ঘাসের ফটোগ্রাফি। যে কোন রকমের ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বেশ কয়েকদিন আগে আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, আর নদীর পাড়ে এই ঘাসের সৌন্দর্য দেখে ফটোগ্রাফি করে নিয়েছিলাম সাথে সাথে। আসলে যে কোন কিছুর ফটোগ্রাফি করতে আমি খুবই পছন্দ করি। আর যদি হয় এরকম সৌন্দর্যময় ঘাস তাহলে তো কোন কথাই নেই। আমি যখন এই ঘাসের ফটোগ্রাফি করছিলাম এবং করার পরে দেখলাম অনেক বেশি সুন্দর হয়েছে, তাই আপনাদের মাঝে শেয়ার করার চিন্তা করেছি। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

ফুল

IMG20220730104835_BURST000_COVER.jpg

ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে। ফুলের অপরূপ সৌন্দর্য দেখলে সবাই অনেক বেশি মুগ্ধ হয়। আমি তো প্রত্যেকটা ফুল খুবই পছন্দ করি। বিশেষ করে সাদা কালারের ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভেতরের দিকটা হলুদ হওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছিল আমার কাছে দেখতে। বেশ কয়েকদিন আগে আমি দাওয়াত খাওয়ার জন্য আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। সেখানে তাদের ঘরের সামনে আমি এই ফুলগাছটা দেখেছিলাম। এই ফুল গাছটা দেখার সাথে সাথে আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফটোগ্রাফি করার পর তো অনেক বেশি সুন্দর লাগছিল এটা দেখতে।

নৌকা

IMG20230721162506.jpg

আপনারা সবাই নৌকার ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করেন। আর সেজন্য আমি সবসময় চেষ্টা করি নৌকার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার। এর আগের একটা ফটোগ্রাফিতে আমি বলেছিলাম বেশ কয়েকদিন আগে আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, আর সেখানেই আমি এই নৌকার ফটোগ্রাফিও করেছি। নৌকার ফটোগ্রাফিটা করার পরে ভাবলাম আপনাদের সবার মাঝে শেয়ার করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর সেজন্যই এই নৌকার ফটোগ্রাফি টা নিয়েও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি সবাই পছন্দ করবেন।

নদী

IMG20230721162229.jpg

নদীর পাড়ে ঘুরতে যেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই পছন্দ করে। আমি তো অনেক বেশি পছন্দ করি নদীর পারে ঘোরাঘুরি করতে। আর সেজন্যই তো বাইক নিয়ে বেশিরভাগ সময় নদীর পারে ঘোরাঘুরি করার জন্য চলে যাই। কয়েকদিন আগে আমি আমার এক বড় ভাইয়ের সাথে এই নদীতে ঘুরতে গিয়েছিলাম। এই নদীতে ঘুরতে যাওয়ার পরে আমার কাছে তো অসম্ভব ভালো লাগছিল আমি ঘোরাঘুরির পাশাপাশি অনেক ফটোগ্রাফি করেছি। আর সবগুলো ফটোগ্রাফার থেকে আমি ভাবলাম এই ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করি। সেজন্য এই ফটোগ্রাফিটা শেয়ার করলাম।

কাঠগোলাপ

IMG20230712173916.jpg

আমাদের সবারই খুবই পছন্দের একটা ফুল হচ্ছে কাট গোলাপ। কাঠ গোলাপ ফুল আমি অনেক বেশি পছন্দ করি। আর যদি হয় গোলাপি কালারের তাহলে তো কোন কথা নেই। বেশ কয়েকদিন আগে আমি ফুল বাগানে ঘুরতে গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি হয়েছিল দেখেছিলাম বৃষ্টি থামার পরে আমি সেই বাগানে গিয়েছিলাম। আর দেখলাম এই কাঠ গোলাপ ফুলের উপরে বৃষ্টির ফোঁটা পড়েছিল। বৃষ্টির ফোঁটা যে কোন কিছুর উপরে পড়ে থাকলে তার ফটোগ্রাফি করলে অনেক বেশি সুন্দর হয়। আর এই ফটোগ্রাফিটা করার পরেও খুব ভালো লেগেছিল দেখতে।

সূর্যাস্ত

IMG20230727181819.jpg

সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা উপভোগ করতে আমরা সবাই খুবই পছন্দ করি। আমি তো অনেক বেশি ভালোবাসি সূর্যাস্তের সেই মুহূর্তটা। আর সেই জন্যই তো সূর্যাস্ত যাওয়ার মুহূর্তে আমি বেশিরভাগ সময় বাইক নিয়ে বাহিরে বের হই। আর বেশিরভাগ সময় চেষ্টা করি বড় ভাইদের কে সাথে নিয়ে যাওয়ার। কয়েকদিন আগেও গিয়েছিলাম এবং সেখানে এরকম সৌন্দর্য দেখে আমি তো খুব মুগ্ধ হয়ে গিয়েলাম। আর সেখানে বড় একটা পুকুর থাকার কারণে পুকুরের সাথে সূর্যাস্তের মুহূর্তটা অনেক বেশি ভালো লাগছিল। তখনই সাথে সাথে কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। ফটোগ্রাফিটা করার পরে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি অনেক বেশি পছন্দ করবেন এই ফটোগ্রাফিটি।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 smartphone
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
পোস্ট তৈরি#narocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সব সময় সুন্দর হয়। ঘাসের ফটোগ্রাফিটা এত কাছ থেকে করেছেন যে বোঝাই যাচ্ছে না এগুলো ঘাস। তাছাড়া সূর্যাস্তের ফটোগ্রাফিটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঠিকই বলেছেন ফুল ভালোবাসে না এমন লোক বোধহয় নেই। কাঠগুলো ফুল আমারও খুবই পছন্দ। ফুলের ফটোকপি দুটিও খুব চমৎকার হয়েছে।

 3 years ago 

কাঠ গোলাপ ফুল আপনারও খুব পছন্দের এটা জেনে ভালো লেগেছে। সূর্যাস্তের ফটোগ্রাফি টা দেখে মুগ্ধ হয়েছেন জেনে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে ভাই।ঘাস, ফুল, নৌকা, নদী, কাঠগোলাপ,সূর্যাস্ত এর মুহূর্ত সব কিছুর ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করে দিয়েছে ভাই। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনাকে মুগ্ধ করে দিয়েছে জেনে খুশি হয়েছি। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

এরকম ফটোগ্রাফি পোস্ট দেখতে আমার খুবই ভালো লাগে।
আপনার পোস্টের মাধ্যমে ভিন্ন ভিন্ন অনেকগুলো সৌন্দর্য উপভোগ করলাম।
বিশেষ করে গোলাপ ফুল নদী এবং নৌকা সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

এরকম ফটোগ্রাফি আপনার কাছে দেখতে ভালো লাগে জেনে খুশি হয়েছি। গোলাপ ফুল, নদী আর নৌকার ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।

 3 years ago 

এত সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন ভাইয়া নৌকার দৃশ্যটি অনেক ভালো লেগেছে। এছাড়া আপনার শেয়ার করা কাঠ গোলাপের ফটোগ্রাফিটা আমার অনেক ভালো লেগেছে। কাঠ গোলাপ এমনিতে অনেক সুন্দর একটি ফুল আপনার ফটোগ্রাফিতে দুর্দান্ত দেখাচ্ছে। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর ছিল।

 3 years ago 

আমার শেয়ার করা কাঠ গোলাপের ফটোগ্রাফি টা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। নৌকার দৃশ্যটি দেখেও ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

আরে বাহ্ অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছ তো তুমি। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তোমার করা এই ফটোগ্রাফি গুলো। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্য দেখে আমি তো একেবারে মুগ্ধ। চোখ ফেরাতে পারছিলাম না এক একটা ফটোগ্রাফির দিক থেকে। তোমার ফটোগ্রাফি আমি কিন্তু এমনিতেই সব সময় খুবই পছন্দ করি আর দেখতেও ভালো লাগে। এত সুন্দর করে বর্ণনার সাথে শেয়ার করার কারণে অনেক কিছুই বুঝতে পারলাম।

 3 years ago 

আমার করা এই ফটোগ্রাফিগুলো তোমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি। তুমি আমার ফটোগ্রাফি পছন্দ করো জেনে খুব খুশি হলাম। আশা করছি মন্তব্যের মাধ্যমে সব সময় এভাবেই পাশে থাকবে।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি পর্ব গুলো দেখতে অনেক ভালো লাগে কারণ আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারন সুন্দর হয়।সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা দেখতে সব চেয়ে বেশি ভালো লেগেছে ভাইয়া।চোখ ধাঁধানো ফটোগ্রাফি পর্ব তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি টা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে জেনে খুশি হয়েছি ভাই।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারন লাগতেছে দেখতে। রেনডম ফটোগ্রাফি আমি খুব পছন্দ করি। বিশেষ করে এক পোস্টের মাধ্যমে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। কাঠগোলাপ নৌকা নদী সব কিছু এক সাথে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আসলে রেনডম ফটোগ্রাফির মাধ্যমে অনেকগুলো ফটোগ্রাফি দেখা যায় যার জন্য আমার কাছেও ভালো লাগে। কাঠগোলাপ, নৌকা, নদী সবকিছু দেখতে পেয়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39