ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 24 মে 2024 শুক্রবার

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

আমি গাছ

20240412_131650.jpg

বেশ কিছুদিন আগে গিয়েছিলাম ঘোরার জন্য, একটি রাজবাড়িতে। রাজবাড়ির সামনে খুবই চমৎকার একটি আম গাছ ছিল। আম গাছটি অনেক বড় আকারের। দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, যার কারণে আমি এই ফটোগ্রাফিটি করেছি। আমি যখন আম গাছের নিচে বসে ছিলাম, হঠাৎ করে আম গাছের দিকে চোখ গেল। আম গাছ দূর থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি সঙ্গে সঙ্গে এই আম গাছের ফটোগ্রাফি করে নিলাম। এবং আজ আপনাদের মাঝে শেয়ার করলাম ।

নারিকেল গাছ

20231121_082726.jpg

আমাদের সবারই খুব পরিচিত একটি গাছের নাম হল নারিকেল গাছ। বরাবরের নারিকেল গাছ দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। তার একমাত্র কারণ হলো নারিকেল গাছের পাতাগুলো আমার সবচেয়ে প্রিয়। আসলে যে কোন গাছের পাতা যদি চিকন চিকন হয় দেখতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য গাছটির ফটোগ্রাফি করেছি। আসলে বরাবরই বিভিন্ন গাছ অনেক সোজা হয়ে থাকে। কিন্তু এই গাছটি বাকা হওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। যা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। এজন্য আমি এই ফটোগ্রাফিতে করেছি।

শুঁয়াপোকা

20240518_143409.jpg

শুঁয়াপোকা আমাদের সবারই খুব পরিচিত। আসলে এই পোকা গুলো অনেক বেশি ভয়ানক হয়ে থাকে। কারো গাঁয়ের সাথে লাগলে সঙ্গে সঙ্গে গা পুলে যায়। এবং সঙ্গে সঙ্গে চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি অনেক বেশি খারাপ হয়ে থাকে। আমাদের গায়ের মধ্যে যখনই পোকা গুলো লাগল তখন, গায়ের মধ্যে চুল লাগিয়ে নিতাম। তখন চুলকানি অনেক কমে যেত। এছাড়াও দেখতে এ ধরনের শুঁয়াপোকা গুলো অনেক ভয়ানক লাগে। ফটোগ্রাফিটি করেছিলাম একটি ব্রিজের উপরে। দেখে শুঁয়াপোকা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। কারণ শুঁয়াপোকা দেখতে অনেক সুন্দর। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।

প্রাকৃতিক দৃশ্য

20231125_112516.jpg

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। আমার অনেক ভালো লাগে যখন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করি। আমি যখন এই ফটোগ্রাফিটি করেছি তখন অনেক বেশি ভালো লেগেছিল। আসলে নদীর আশেপাশের জায়গাগুলো অনেক বেশি সবুজ শ্যামল হয়ে থাকে। যার কারণে প্রাকৃতিক দৃশ্যর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমি যখন বিভিন্ন ছোট নদী গুলো দেখতে যাই তখনই এই ধরনের ফটোগ্রাফি গুলো পড়ে থাকে। ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে।

লাইট

20240515_140614.jpg

খুবই সুন্দর একটি লাইটের ফটোগ্রাফি । মাঝে মাঝে চোখের সামনে এমন কিছু লাইট দেখি , যেগুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কিছুদিন আগে কাচ্চির ডাইন এ কাচ্চি খাওয়ার জন্য গিয়েছিলাম। তাদের ভিতরে ডেকোরেশন এর মধ্যে এ লাইট দেখেছি। দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। যার কারনে আমি ফটোগ্রাফি করেছি। এই ধরনের লাইটগুলো অনেক দামী হয়ে থাকে। বিভিন্ন দোকানের মধ্যে লাগিয়ে রাখলে দেখতে অনেক বেশী সুন্দর দেখায়। আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

জারবেরা ফুল

20240307_154051 (1).jpg

জারবেরা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তিনটি কালারের জারবেরা ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে । যা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। মাঝে মাঝে যখন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করতে পারি তখন নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আমি ফুল দেখতে অনেক বেশি পছন্দ করি। এ ধরনের ফুল বিভিন্ন নার্সারিতে শীতের মৌসুমে অনেক বেশি দেখা যায়। যা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের সবার কাছেও অনেক বেশি ভালো লাগবে।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে নারিকেল গাছ শত তিন কালারের জারবেরা ফুল দেখতে খুবই ভালো লাগলো। এমনকি ফুলের নাম প্রথম জানলাম এবং দেখতে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অ্যালবাম তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

তিন কালারের ফলে আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লেগেছিল ভাই। আপনার মন্তব্যটি অনেক চমৎকার লেগেছে আমার কাছে। ধন্যবাদ

 2 years ago 

এরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুব ভালো লাগে। আপনি সবসময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফী করেন। রাজবাড়ীতে ঘুরতে গিয়ে যে গাছটির ছবি তুলেছেন খুব ভালো লাগছে দেখতে? তাছাড়া প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফিটিও চমৎকার হয়েছে। জারবেরা ফুল দেখে আগের কথা মনে পড়ে গেল। বিয়েতে এই ফুল দিয়ে সাজানো হতো কনেকে।। যাই হোক ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

রাজবাড়ীর ছবিগুলো আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে আপু। সেজন্য বিভিন্ন সময় যাই সেখানে। মন্তব্যটি করার জন্য ধন্যবাদ

 2 years ago 

কিছু কিছু এমন ফটোগ্রাফি রয়েছে যেগুলো বারবার দেখলেও মনে হয় যেন আবার ঘুরে ফিরে দেখি। ঠিক তেমনি চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজকে শেয়ার করেছেন ভাইয়া। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্য আমগাছ এবং নারিকেল গাছ। একটি ফটোগ্রাফি একদম চমৎকার হয়েছে। তাছাড়াও প্রতিটি ফটোগ্রাফি দৃষ্টিনন্দন হয়েছে ভাইয়া। এত ভালো লাগার মধ্যে থেকেই বলতে বাধ্য হচ্ছি আপনার পরবর্তী ফটোগ্রাফি পোস্ট দেখার জন্য এখন থেকে অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনার কাছে দৃষ্টিনন্দন লেগেছে জেনে অনেক বেশি ভালো লেগেছে ভাই। ভালো ফটোগ্রাফি করলে এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখলেই আসলে মুগ্ধ হয়ে যাওয়া লাগে। একজন প্রফেশনাল ফটোগ্রাফার যেভাবে ফটোগ্রাফি করে আপনিও ঠিক সেভাবে ফটোগ্রাফি করেন। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি থেকে শুরু করে শুয়োপোকার ফটোগ্রাফি সবকিছুই আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি যত্ন সহকারে সময় দিয়ে ফটোগ্রাফি করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য

 2 years ago 

বেশ দারুন হয়েছে ভাইয়া আপনার আজকের ফটোগ্রাফি গুলো। অবশ্য আপনি তো আবার একজন জিনিয়াস ফটোগ্রাফার। তাই আপনার করা যে কোন ফটোগ্রাফিই দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার করা আজকের ফটোগ্র্রাফি গুলোর মধ্যে ‍শুধু মাত্র আম গাছটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমি চেষ্টা করি সব সময় সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপু। আপনার মন্তব্যটি অনেক বেশি উৎসাহিত করবে আমাকে। অনেক ভালো লেগেছে আপনার মন্তব্য

 2 years ago 

আপনি দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া প্রতিটা ফটোগ্রাফি একদম পুরোপুরি স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন যার কারণে বেশি ভালো লেগেছে। তবে ফুলের মধ্যে জারবেরা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে চমৎকার লেগেছে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জারবেরা ফুলের ফটোগ্রাফিতে আপনার ভালো লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো ভাই। তিনটা ফুল একসাথে দেখতে আমার এমনিতে ভালো লেগেছিল, যার কারণে ফটোগ্রাফি করেছি।

 2 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ ভালো লাগে।এই ফটোগ্রাফিতে নানা রকমের ফটোগ্রাফি দেখা যায়। আর এজন্য ই এতো ভালো লাগে।আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।বিশেষ করে গাছের ফটোগ্রাফি, সবুজ প্রকৃতির,ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। তবে আমি গাছ লিখেছেন ভাইয়া। ওটা আম গাছ হবে।ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার এত ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। অনেক চমৎকার একটি মন্তব্য করে পাশে থেকেছেন। এজন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তলা প্রতিটা ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলা আপনার এত ভালো লেগেছে জেনে অনেক বেশি আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38