ফটোগ্রাফি: রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 5 এপ্রিল 2024 শুক্রবার ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

1000103469.jpg

"আসসালামু আলাইকুম" আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ভালো লাগবে।

সূর্যাস্ত

20240212_172408.jpg

অনেক সুন্দর সূর্যাস্ত যাওয়ার মুহূর্তের ফটোগ্রাফি করেছি। এ মুহূর্তের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। কিছুদিন আগে মোটরসাইকেলে করে একটি জায়গায় যাচ্ছিলাম। যাওয়ার সময় হঠাৎ করেই সূর্যটাকে দেখি। আসলে তারের মাঝখান দিয়ে সূর্যটাকে দেখতে খুবই দারুণ দেখাচ্ছিল। তখনই মোটরসাইকেল দাঁড় করিয়ে আমি সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করেছি। ফটোগ্রাফিটি করার পর আমার কাছে আরও বেশি ভালো লেগেছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।

কলেজের ভিতরের দৃশ্য

20240307_162723.jpg

ফেনী জেলার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হল ফেনী সরকারি কলেজ। কিছুদিন আগে ফেনীতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা করার পর কলেজ মাঠে গিয়েছিলাম। কলেজ মাঠে বসে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক বড় আকারের মাঠ এর মধ্যে সবাই খেলাধুলা করে থাকে। ফেনীতে থাকলে আমি প্রায় সময় খেলাধুলা দেখতে ফেনী কলেজের মাঠে চলে যাই। হঠাৎ করে আকাশের দিকে চোখ । আকাশের কালার দেখেই সঙ্গে সঙ্গে মোবাইল বের করে ছবি তুলে নিলাম। ছবিটি আমার কাছে দারুন লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে।

ফুলের কলি

20240307_155137.jpg

মাঝে মাঝে ফুলের থেকে ফুলের কলীর ফটোগ্রাফি আমার অনেক বেশি ভালো লাগে। যার কারণে ফুল থেকে ফুলের কলির ফটোগ্রাফি মাঝেমাঝে করে থাকি। কিছুদিন আগে ফেনী গিয়েছিলাম ফটোগ্রাফি করার জন্য। ফেনীতে কয়েকটা নার্সারি রয়েছে যেগুলো অনেক বড় বড়। সেগুলোতে যাই ফটোগ্রাফি করার জন্য। আর তখনই আমি এই ফুলটির কলির ফটোগ্রাফি করেছি। ফুলের নাম জানা না থাকলেও কলি দেখতে খুব সুন্দর। আমি আশা করি আপনাদের সবার আজকের এই কলির ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লাগবে।

ঘাস

20231226_091502.jpg

আমাদের সবারই খুব পরিচিত ঘাস। ঘাস দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে সবুজ যেকোনো কিছু দিকে তাকিয়ে থাকতে আমি খুবই ভালোবাসি। মাঝে মাঝে ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটার মজাই আলাদা। বিশেষ করে যখন কুয়াশা থাকে তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে । আজকের এই ফটোগ্রাফি আমি শীতের সময় তুলেছিলাম। অনেকদিন পর আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ সুন্দর কোন ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলে অনেক বেশি ভালো লাগে। আর এ ধরনের ফটোগ্রাফি আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন।

বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল

20240130_121104.jpg

আজ আমি আপনাদের মাঝে খুব চমৎকার একটি ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আসলে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুলগুলো একসাথে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আমাদের সবারই খুব পরিচিত একটি ফুলের নাম পিটুনিয়া। এরমধ্যে সাদা, কমলা, গোলাপি কালারের পিটুনিয়া ফুলটি খুবই সুন্দর দেখাচ্ছে। আমি যখন একসাথে পিটুনিয়া ফুলগুলো দেখেছি তখন মুগ্ধ হয়ে গিয়েছিলাম। মুগ্ধ হয়ে আমি এ ফটোগ্রাফি করেছিলাম। আসলে যখন সুন্দর ফটোগ্রাফি করতে পারি এবং শেয়ার করতে পারি তখন ভীষণ ভালো লাগে। পিটুনিয়া ফুল আমার খুবই পছন্দের ফুল। এজন্য যখনই ফটোগ্রাফি করেছি এবং শেয়ার করেছি অনেক বেশি আনন্দিত হয়েছি। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজকের এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি।

নয়নতারা ফুল

20240307_160440.jpg

আমাদের সবারই খুব পরিচিত এবং জনপ্রিয় একটি ফুলের নাম হলো নয়ন তারা ফুল। নয়নতারা ফুল ছোট থেকে আমার অনেক বেশি পছন্দের। বিশেষ করে ছোট ছোট পাপড়ি গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। পাঁচটি পাপড়ি দেখতে খুবই সুন্দর লাগে আমার। যার কারণে যে কোন জায়গায় নয়নতারা ফুল দেখলে ফটোগ্রাফি করার চেষ্টা করি। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন জায়গায় অনেক বেশি নয়ন তারা ফুল দেখা যায়। এবং বিভিন্ন জাতের পিটুনিয়া ফুলের মত নয়নতারা ফুল ও দেখা যায়। আমি আশা করি আপনাদের সবার আজকের এই নয়নতারা ফুলটির ফটোগ্রাফি অনেক বেশি ভালো লাগবে।

আমি আশা করি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম সবার অনেক ভালো লাগবে। সবার ভালোবাসা পেলে আগামী দিনগুলোতে আরো ভালো সৃজনশীল কিছু শেয়ার করতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

By #narocky71
Camera 📸 Samsung S23 Ultra
Location

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

রতত.jpg

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

<I'm p/center>


আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,.
💖ধন্যবাদ💖

Sort:  
 2 years ago 

ফটোগ্ৰাফি করতে ও দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার বর্ণনা করেছেন। তবে সূর্য অস্তের ফটোগ্রাফি এবং পিটুনিয়া ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

ভাই আপনার ফটোগ্রাফির দক্ষতা সত্যি দারুন। ফুলের ফটোগ্রাফি আমি অনেক পছন্দ করি। প্রতিটি ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর ভাবে ক্যাপচার করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমার ফটোগ্রাফি দেখে দক্ষতা মূলক একটা মন্তব্য করেছেন এজন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলাম, যেগুলো তুমি অনেক সুন্দর করে করেছ। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য দারুন ভাবেই ফুটে উঠেছে। তারের ভেতর দিয়ে সূর্যটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগতেছে। কলেজ মাঠ আবার সাথে আকাশ, এই দৃশ্যটা তো দেখে আরো বেশি ভালো লাগলো। ঘাসের ফটোগ্রাফি এবং অন্য ফুল গুলোর ফটোগ্রাফিও খুবই দারুণ লেগেছে এটা বলতেই হয়। তোমার তোলা ফটোগ্রাফি গুলো যত বেশি দেখি তত বেশি ভালো লাগে। তুমি অনেক সুন্দর ফটোগ্রাফি করো। এই ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 years ago 

প্রতিনিয়তই চেষ্টা করি সুন্দর করে বেশ কিছু ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার কাজগুলো শেয়ার করতে আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করেন এবং ভালবাসেন। খুবই চমৎকার একটা ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার এই ফটোগ্রাফি পোস্ট দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে আমার কাছে বিভিন্ন কালারের পিটুনিয়া ফুল এর ফটোগ্রাফি টা অসাধারণ লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পিটুনিয়া ফুলগুলোকে দেখতে আপনার কাছে অসাধারণ লেগেছে শুনেই ভালো লাগলো।

 2 years ago 

আজকের আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে সূর্যাস্ত যাওয়ার ছবিটি এবং নীল আকাশের ছবিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছবিগুলো দেখে সত্যিই আপনাকে একজন প্রফেশনাল ফটোগ্রাফার মনে হচ্ছিল আমার। যাইহোক এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রফেশনাল ফটোগ্রাফার কিনা জানিনা, তবে সব সময় সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি আমি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো একদম মুগ্ধ হওয়ার মত হয় ভাইয়া । আমার কাছে সবসময়ই আপনার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে । আজকে যে ফটোগ্রাফি গুলো করেছেন সবগুলোই আমার কাছে খুবই ভালো লেগেছে ।বিশেষ করে কয়েক রকমের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিটি চমৎকার লেগেছে আমার কাছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ।

 2 years ago 

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমার নিজের কাছেও ভালো লেগেছে।

 2 years ago 

সূর্যাস্তের ফটোগ্রাফি টা এককথায় অসাধারণ ছিল অনবদ‍্য ছিল ভাই। দারুণ ক্লিক করেছেন। বৈদ‍্যুতিক পোল এবং তারের মধ্যে দিয়ে সূর্য কী অসাধারণ একটা দৃশ‍্য। কলেজের ভেতরের ফটোগ্রাফি টাও বেশ চমৎকার হয়েছে। এবং ফুলগুলোর ফটোগ্রাফিও ভালো ছিল। সবমিলিয়ে দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি এক কথায় অসাধারণ ছিল এটা ভাবতেই ভালো লাগতেছে।

 2 years ago 

ফটোগ্রাফি দেখলে আমার কাছে খুব ভালো লাগে। ফটোগ্রাফি করতে আমি নিজেও অনেক পছন্দ করি। আজকে আপনি অনেক সুন্দর করে রেনডম ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো কলেজের ভিতর দৃশ্যর ফটোগ্রাফি এবং বিভিন্ন কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি । এবং আপনার অন্যান্য ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে চমৎকার বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করলেন।

 2 years ago 

আমি প্রত্যেকটা ফটোগ্রাফি নিজের দক্ষতাকে থেকে কাজে লাগিয়ে করার চেষ্টা করেছি। মন্তব্যটা পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64479.17
ETH 1881.96
USDT 1.00
SBD 0.37