ফটোগ্রাফি। রেন্ডম ফটোগ্রাফি।।
ফটোগ্রাফি করতে কমবেশি সবাই ভালোবাসে। আমিও মোবাইল ফটোগ্রাফি করি। এই প্ল্যাটফর্মে আসার পর ফটোগ্রাফির প্রতি আমার আগ্রহ মনে হয় আরো বেশি বেড়ে গিয়েছে । ফটোগ্রাফি করার সময় তাড়াহুড়ো করা যায় না। খুব মনযোগ দিয়ে অবজেক্ট কে পর্যবেক্ষণ করে তারপর ছবি তুলতে হয়। শহরের তুলনায় গ্রামের দিকে বেশি স্কোপ থাকে ছবি তোলার সময়।
আমার আজকের শেয়ার করা ছবিগুলো গ্রাম থেকে তোলা। আজ আমি প্রাকৃতিক দৃশ্য, পাখি, ফলের ছবি শেয়ার করব। আশা করি আপনাদের ভাল লাগবে।
এই ছবি বাঁশ ঝাড়ের ফাঁকা দিয়ে বিশাল নীল আকাশের দৃশ্যের। এই ছবিটি আমাদের গ্রামের বাড়ির ঠিক পেছন দিক থেকে তোলা। বাড়ির পেছনেই বাঁশ ঝাড় অবস্থিত। আমি যখন বাড়ির পেছনে হাটছিলাম তখন বাঁশ ঝাড়ের দিকে চোখ যেতেই আকাশ দেখতে ভালো লাগছিল। সাথে সাথে ছবি তুলে নিলাম।
এই ছবিটি রাস্তার পাশে ধান ক্ষেতের। রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন চোখে পড়ল ঝলমলে রোদের আলো পড়া ধানসহ গাছের উপর। সোনালী ধান দেখতে খুবই সুন্দর লাগছিল। পরে জানতে পেরেছি কদিন পরেই ধান কাটা হবে। ধান দেখে মনে হল পেকেছে আর তাই সোনালী রং ধারণ করেছে। এই দৃশ্য অনেকদিন পর দেখেছি এবং আমার খুব ভাল লেগেছিল।
উপরের ছবিতে একটি ফল দেখানো হয়েছে। এই ছবি কাঠাল ফলের। কাঠাল ফল দেখতে ফুল দেখাচ্ছিল। মাত্র বড় হওয়া শুরু করেছে। এখনো কাঠাল পাকার সময় হয়নি। তবে এই সাইজের কাঠাল অনেকেই সবজি হিসেবে খায়। এই কাঠাল গাছ আমাদের গ্রামের বাড়ির ঠিক পেছনে অবস্থিত। গাছটি আকারে ছোট এবং কাঠালও খুব বেশি ধরে না।
এই ছবি হঠাৎ দেখলে অনেকেই মনে করবেন কোন প্রাকৃতিক দৃশ্যের ছবি তুলে শেয়ার করেছি। কিন্তু ছবিটি কোন প্রাকৃতিক দৃশ্যের না একটি পাখির ছবি তুলেছি। এই পাখির নাম আমি জানিনা। অনেকেই খুব সুন্দর সুন্দর পাখির ছবি তুলে কিন্তু আমি পাখির ছবি তুলতে গেলেই পাখি টের পেয়ে যায় এবং উড়ে যায়। এই ছবিটি অনেক দূর থেকে তুলেছি। মজার বেপার হচ্ছে আমি ছবি তোলার কয়েক সেকেন্ড পরেই পাখি ভয়ে পালিয়েছে।
এই ছবিটি একটি গাছের ফলের। এই ফল দেখতে সুন্দর হলেও খাওয়া যায় না। আমি যদিও অনেকদিন পর দেখেছি তাও আমার ধারণা এটি নিম গাছের ফল। যারা গ্রামে রেগুলার থাকে তারা এই গাছ সহজেই চিনতে পারবে। আমাদের গ্রামের নদীর পাড়ে হাটতে গিয়ে এই ছবি তুলেছি।
এই ছবি পড়ন্ত বিকেলে নদীর ধারে এক সারি গাছের। সারিবদ্ধভাবে গাছগুলো এমনভাবে দাড়িয়ে আছে মনে হচ্ছিল হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। সারিবদ্ধ গাছ আর বিশাল আকাশ একসাথে অনেক সুন্দর লাগছিল। আমি বেশ কিছুক্ষণ এই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছিলাম।
এই ছবিটি ও নদীর ধারে তোলা। এখানে বিশাল মাঠের শেষে সারিবদ্ধ গাছ দেখা যাচ্ছে। গাছের পেছনে বিশাল আকাশ কি অপরূপ দৃশ্য। এই ধরনের দৃশ্য দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। আমার খুব ভালো লেগেছিল নদীর ধারে কাটানো সময়।
| ডিভাইস | অপ্পো এ ৫৪ |
|---|---|
| বিষয় | রেন্ডম ফটোগ্রাফি |
| ক্রেডিট | @miratek |
আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।
ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করতে অনেক সময় প্রয়োজন হয়। যত বেশি সময় নিয়ে ফটোগ্রাফি করা যে তত বেশি সুন্দর হয়। ধানের ওপরে সোনালী রোদের ছবিটি খুব সুন্দর হয়েছে। তাছাড়া বিকালে নদীর ধারে এক সারি গাছের ছবিগুলো খুব চমৎকার হয়েছে আপনি সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। ভালো লেগেছে আমার কাছে।
সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ আপু।
আপনার গ্রাম থেকে তোলা ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে ভাইয়া।প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য,ফল,পাখি সব কিছু জাস্ট অসাধারণ ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছবি গুলো অনেক সুন্দর লাগছে ভাইয়া।
কাঁঠালের ছবি দুটি বেশি ভালো লেগেছে।
তাছাড়া প্রতিটা ছবি একদম স্বচ্ছ হওয়ায় আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। সুন্দর ফটো গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।।
গ্রাম বাংলার সৌন্দর্য প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করে।
গ্রামের মেঠো পথ এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করে অনেক সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে সোনালী ধান নদীর পাড় এবং পাখির ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লাগলো।।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
প্রকৃতির রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে আমার।অসাধারণ ফটোগ্রাফি করেছেন। দেখে অনেক ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
গ্রামীন পরিবেশ আমার খুবই ভাল লাগে।প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে। আপনার করা সবগুলো ফটোগ্রাফি ই আমার কাছে ভালো লেগেছে। আপনি বর্ননা তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লাগলো।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে বাঁশ বাগানের ফটোগ্রাফি এবং ধানক্ষেতের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
গ্রামের সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে আমি তো একেবারে মুগ্ধ। আপনি খুবই সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এক একটা প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্যতা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এই ফটোগ্রাফি গুলোর মাধ্যমে। ২ এবং ৬ নাম্বার ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। জাস্ট অসাধারণ ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি বলতে হচ্ছে।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন ফটোগ্রাফি করার সময় তাড়াহুড়া করা যায় না। কিন্তু আমার তো আপনার এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে গ্রামে চলে যেতে মনে চাইছে। প্রতিটি ফটোগ্রাফিতে রয়েছে গ্রামীন প্রকৃতির ছোঁয়া।