কিছু রেন্ডম ফটোগ্রাফি।।
ফটোগ্রাফি ০১
শুরুতেই শেয়ার করছি সুন্দর সূর্যোদয়ের ছবি। ছবিগুলো তুলেছি কাঁচপুর ব্রিজ পার হওয়ার সময়। ব্রিজ পার হওয়ার সময় সূর্যের আলো আমার শরীরে লাগছিল এবং অন্য রকম অনুভুতি কাজ করছিল। ফটোগ্রাফি ০১ এর প্রথম ছবিটি ঠিক ব্রিজের মাঝখান থেকে তোলা আর দ্বিতীয় ছবিটি ঠিক ব্রিজ পার হওয়ার পরই তুলেছি।
ফটোগ্রাফি ০২
রমজান মাস উপলক্ষে আমাদের অফিস টাইম এগিয়ে নিয়ে আসা হয়েছে। আমাকে বের হতে হয় ৫:৩০ টা বাজার পরপরই। সেদিন সকালে বের হয়ে অন্য দিনের তুলনায় সকাল টা বেশি সুন্দর লাগছিল। তার একটি বড় কারণ রাতে অনেক বৃষ্টি হয়েছিল। ছবিতে বৃষ্টির কিছু নমুনা দেখা যাচ্ছে। রাস্তার পাশে থাকা ল্যাম্প পোস্টটাও জ্বলেছিল মানে তখনও অন্ধকার ভাব ছিল।
ফটোগ্রাফি ০৩
এই ছবিটি তুলেছি টিকাটুলী থেকে। ফ্লাই ওভারে উঠার সময় নিচের দিকে তাকিয়ে দেখি কিছু রিকশা চালক ভাই বেকার বসে আছে। এর একটি বড় কারণ হচ্ছে রমজান মাস। ঢাকায় রিকশা চালকদের সকালের বেশিরভাগ প্যাসেঞ্জার হচ্ছে স্কুলের ছাত্র ছাত্রী। রমজান মাসে প্রায় স্কুলই বন্ধ থাকে তাই অনেক রিকশা চালকই বেকার বসে থাকতে হয়। তারই একটি বড় নমুনা আমার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে।
ফটোগ্রাফি ০৪
এই গাছের ছবিগুলো টিকাটুলী থেকে তোলা। প্রথম ছবিটি মেহগনি গাছের ছবি। গাছে ছোট ছোট ফুল এসেছে। এই ফুলগুলো বড় ফল দেয় এবং ফলের ভেতর অনেক ছোট ছোট দানার মত থাকে যা থেকে আবার গাছ হয়। দ্বিতীয় ছবিটিও একটি বড় গাছের কিন্তু গাছের নাম জানিনা। গাছটিতে সুন্দর গোলাপী রঙের ফুল ফুটে আছে। দেখতে খুব ভাল লাগছিল তাই ছবি তুলে নিলাম।
ফটোগ্রাফি ০৫
ফটোগ্রাফি ০৫ এর থিম হচ্ছে আকাশ আর পাখি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি কাক ল্যাম্প পোস্ট এ বসা অবস্থা থেকে উড়ে যাচ্ছিল আর এই মুহূর্তটি আমি ক্যামেরাবন্দী করেছি। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বিশাল আকাশের বুকে একটি ছোট পাখি আপন মনে উড়ে বেড়াচ্ছিল। আকাশে পাখি উড়তে দেখলে আমারও উড়ার ইচ্ছে জাগে।
ফটোগ্রাফি ০৬
এই ছবিটি কিছুটা ভিন্ন। প্রথমে অনেকেই হয়ত বুঝতে পারবেন না। বলেই দিচ্ছি এটি হচ্ছে একটি লেকের ছবি । লেকটি কোনাবাড়ি থেকে চিটাগাং রোড পর্যন্ত অবস্থিত। শুনেছি ঢাকার দক্ষিণ সিটির বেশিরভাগ সাপ্লাই পানি এখান থেকে যায়। আমি যে ছবিটি শেয়ার করেছি সেটি পানি বিশুদ্ধকরণ পদ্ধতির। এখানে পানি কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে ছেকে ঢাকার দিকে সাপ্লাই দেয়া হয়। এই লেকের সাথে আবার শীতলক্ষা নদীর একটি কানেকশন আছে।
ফটোগ্রাফি ০৭
এই ছবিটি বঙ্গ ভবনের সামনে থেকে তোলা। আপনারা অনেকেই হয়ত জানেন বঙ্গভবনে আমাদের দেশের রাষ্ট্রপতি থাকেন। বঙ্গভবনের সামনের রাস্তাটি অনেক প্রশস্ত এবং সবসময় পরিষ্কার থাকে। দেখে ভাল লাগায় ফ্রেমে আটকে নিয়েছি।
| ডিভাইস | অপ্পো এ ৫৪ |
|---|---|
| বিষয় | ফটোগ্রাফি |
| ক্রেডিট | @miratek |
আশা করি আমার ফটোগ্রাফ গুলো আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে ।
বাহ ভাই আপনার ফটোগ্রাফি গুলো মোটামুটি বেশ চমৎকার ছিল। তবে এর মধ্যে বৃষ্টির পরে সকালে রাস্তার ঐ ফটোগ্রাফি টা আমার কাছে বেশি সুন্দর লেগেছে। একেবারে নিরিবিলি জনমানবশূণ্য। এবং ঐ লেকের ছবিটাও ভালো ছিল যেখানে পানি বিশুদ্ধকরণ হচ্ছে। বেশ ভালো ছিল ফটোগ্রাফি গুলো।।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমান সময়ে যারা ব্লগিংয়ের সঙ্গে যুক্ত তারা সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে। আসলে যারা ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করে তারা সবসময়ই ফোন হাতে নিয়ে ঘুরে বেড়ায় আর সুন্দর কিছু মুহূর্ত দেখলেই সেটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করে আপনিও দেখছি তাদের মধ্যেই একজন। ধন্যবাদ আপনার এই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যি একেবারেই মুগ্ধ। আপনার ফটোগ্রাফি গুলোর দিক থেকে চোখ ফেরাতে পারছি না। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। কোনটা রেখে কোনটা দেখবো ভেবেই পাচ্ছিনা। এক নাম্বার ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে আরও বেশি ভালো লাগলো।
বাহ!! ভাই আপনি তো খুবই চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে কাচপুর ব্রিজ থেকে সূর্যোদয়ের ছবি এবং বৃষ্টিতে ভেজা পরিষ্কার পরিচ্ছন্ন সকালের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। এছাড়াও প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমাদের মাঝে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আসলেই ভাইয়া হাতে মোবাইল থাকলে ফটোগ্রাফি করার আগ্রহটা আরো বেড়ে যায়। আপনি অফিস যাওয়ার সময় খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বিশেষ করে টিকাটুলির ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে যে ছবিটি তুলেছেন এই ছবিটি খুব ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া বৃষ্টিভেজা রাস্তাটিও খুব সুন্দর লাগছে দেখতে। সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাইয়া।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে সূর্যোদয়ের ফটোগ্রাফি এবং লেকের ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে। আপনার এই পোষ্টের মাধ্যমে অনেকদিন পর বঙ্গভবনের সামনের দৃশ্যটা দেখতে পেলাম।
আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাইয়া। প্রথম ফটোগ্রাফিটা আমার বাসার মোটামুটি কাছে কাঁচপুর ব্রীজের উপর থেকে তুলেছেন। ছবিটা বেশ সুন্দর হয়েছে। তাছাড়া বৃষ্টি ভেজা রাস্তার ফটোগ্রাফিটাও ভীষণ সুন্দর হয়েছে। আপনি তো দেখছি অফিসে আসা যাওয়ার পথে বেশ ভালোই ফটোগ্রাফি করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ্ খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি ছিল তো। আমার কাছে কিন্তু আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে এক একটা ফটোগ্রাফির সৌন্দর্যতা দেখে সত্যি আমি চোখ ফেরাতে পারছিনা। আপনার ফটোগ্রাফি গুলোর দিকে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আমি কিছুক্ষণ পর্যন্ত এক দৃষ্টিতে। এরকম ফটোগ্রাফি গুলো করতে কিন্তু অনেক দক্ষতা লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।