সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি

" আজ সোমবার - ১০ই আশ্বিন - ১৪৩০ বঙ্গাব্দ, ২৫, সেপ্টেম্বর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-09-25_22-25-17-716.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফুল দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনি তার সুভাষ নিতেও ভীষণ ভালো লাগে। ভিন্ন ভিন্ন ফুল, তাই ভিন্ন ভিন্ন সৌন্দর্য। আর এই সৌন্দর্যময় ফুলের রঙের বাহার দেখে চোখ যেন জুড়িয়ে যায়। আমার তো মনে হয় ফুলের সৌন্দর্য কারো ভালো লাগেনা এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না।

আজকাল তো ফুল আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে গেছে। কেননা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বিয়ে বাড়িতে ফুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফুল দিয়ে বিভিন্ন মঞ্চ এত সুন্দর করে ডেকোরেশন করে যা দেখামাত্রই ভাল লেগে যায়। কাউকে শুভেচ্ছা জানানো কিংবা কাউকে বিদায় জানানোর ক্ষেত্রেও ফুলের ব্যবহার লক্ষ্য করা যায়।

যাইহোক ফুলের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার মত তেমন কিছুই নেই। আজ আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আশা করছি আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের সকলের কাছেই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার মোবাইল ফোনে ক্যাপচার করা সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG_20230925_223514.jpg
১।
এই ফুলটির নাম কলাবতী ফুল। লম্বা লম্বা সবুজ পাতার মাঝে যখন আকর্ষণীয় এই ফুলটি ফুটে রয়েছিল, তখন দেখতে ভারী সুন্দর দেখাচ্ছিল। সেদিন আমি একটি গ্রামে বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে এই ফুলটি দেখতে পেয়ে সাথে সাথে আমার মুঠোফোনে ফটোগ্রাফি করে রেখেছিলাম।

" ফটোগ্রাফি : ২ "

IMG_20230925_223552.jpg
২।
এই ফুলটির নাম লাল রঙ্গন ফুল। যদিও বা ফুলটি দেখতে লাল ছিল তবে আমি রাতের বেলায় ফ্লাশলাইট জ্বালিয়ে ফটোগ্রাফি করেছি এজন্য লাল রংটি দেখতে কিছুটা ভিন্ন এসেছে। রংয়ের তারতম্য হলেও রঙিন ফুলটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তাই সুন্দর এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।

" ফটোগ্রাফি : ৩ "

IMG_20230925_223624.jpg
৩।
এই ফুলটির নাম আমার জানা ছিল না। পরে গুগলে সার্চ করে জানতে পারলাম, ফুলটির নাম ( Campsis grandiflora )। তবে অঞ্চলভেদে হয়তো ফুলটির নাম ভিন্ন হতে পারে। আমার অবশ্য এই ফুলটির আঞ্চলিক নাম জানা নেই। ফুলের নাম না জানলে কি হবে, ফুলের সৌন্দর্য কিন্তু কম হবে না। রাতের বেলায়ও সুন্দর এই ফুলটি দেখতে খুবই ভালো লেগেছিল।

" ফটোগ্রাফি : ৪ "

IMG_20230925_223652.jpg
৪।
এই ফুলটির নাম লাল গোলাপ ফুল। টকটকে লাল গোলাপ ফুলটি বৃষ্টির পানিতে ভিজে সতেজ ও তরতাজা মনে হচ্ছিল। গোলাপ ফুলের উপরে যখন বৃষ্টির পানি গুলো ফোটা ফোটা পড়েছিল তখন দেখতে ভারী সুন্দর লাগছিল। আমার বিশ্বাস আপনাদের কাছে এই ফুলের ফটোগ্রাফিটি ভালো লাগবে।

" ফটোগ্রাফি : ৫ "

IMG_20230925_223740.jpg
৫।
এই ফুলটির নাম অপরাজিতা ফুল। গারো বেগুনি রংয়ের এই ফুলটি দেখতে খুব সুন্দর হয়। আমার পাশের বাড়িতে এক বড় ভাই এই ফুলগাছটি লাগিয়েছে, আর সেই গাছটিতে অসংখ্য ফুল ফুটেছে। সবুজ পাতার মাঝে যখন এই ফুলটি ফুটে থাকতে দেখেছিলাম, তখন আমার খুবই ভালো লেগেছিল।

" ফটোগ্রাফি : ৬ "

IMG_20230925_223831.jpg
৬।
এই ফুলটির নাম লাল রঙ্গন ফুল। টকটকে লাল রঙ্গন ফুল যখন গাছে থোকায় থোকায় ফুটে থাকে, তখন দেখতে ভারী সুন্দর লাগে। সত্যি কথা বলতে কি যখন আমি এই ফুল গুলো দেখেছিলাম তখন আমার চোখ যেন জুড়িয়ে গিয়েছিল।

" ফটোগ্রাফি : ৭ "

IMG_20230925_235448.jpg

৭।
সরিষা ফুলের মাঝে আমার রাজকন্যা। যদিওবা এই ফটোগ্রাফিটি অনেক অনেক আগে তুলে রাখা হয়েছিল। আজ হঠাৎ করেই মোবাইল ফোনের গ্যালারিতে সরিষা ফুল সেই সাথে আমার মেয়ের ফটোগ্রাফিটি দেখে মনে হল আপনাদের মাঝে শেয়ার করে নিই। শীতের সকালে সরিষা ফুলের ক্ষেতে হেঁটে বেড়ানোর মজাটাই আলাদা।

Photographer@mahbubul.lemon
DeviceOppo A16
LocationKurigram



আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-06_06-32-35-909.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি আজ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।তবে সবথেকে বেশি ভালো লেগেছে সরিষা ফুলের মধ্যে আপনার রাজকন্যার ফটোগ্রাফি টি। সত্যি চমৎকার ছিল ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার ফুলের ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ঠিকই বলেছেন ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং কলাবতী ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি মাঝে মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া ফুল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। অপরাজিতা ফুলগুলো দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া সরিষা ফুলের মধ্যে রাজকন্যা দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, সরিষা ফুলের ক্ষেতে আমার রাজকন্যার ফটোগ্রাফিটি আমার কাছেও ভালো লেগেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন।দেখতে খুবই অসাধারণ লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

সত্যি ভাই ফুল অপছন্দ করে এমন মানুষ খুজে পাওয়া যাবে না। ফুলকে পবিত্র জিনিস বলে ধরা হয়। আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে ভাই। রঙ্গন ফুলটা চমৎকার ছিল। এবং সরিষা ফুলের ক্ষেতে আপনার রাজকন্যা ঐ ফটোগ্রাফি টাও চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাই, সরিষা ক্ষেতে আমার রাজকন্যার ছবিটি সত্যিই চমৎকার ছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর লাগছে। সরষে ফুলের মাঝে আপনার রাজকন্যা । ফটোগ্রাফিটি বেশ সুন্দর লাগছে ভাইয়া। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

চমৎকার ভাবে আজকে আপনি আমাদের মাঝে ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইজান। যেখানে লক্ষ্য করে দেখলাম অপরাজিতা ফুলের ফটোগ্রাফি রয়েছে রংগন ফুলের ফটোগ্রাফি রয়েছে গোলাপ ফুলের ফটোগ্রাফি রয়েছে এছাড়া নাম জানা অজানা অনেক ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে চমৎকার ভাবে শেয়ার করেছেন আপনি। খুবই ভালো লাগলো।

 3 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38