সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। প্রায় বেশ কয়েকদিন থেকে প্রচন্ড গরমে অনেককে দেখেছি অসুস্থ হয়ে পড়েছে। আমার বাড়ির আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চারা প্রচন্ড জ্বরে পড়েছে। আমিও যে খুব বেশি একটা ভালো আছি তা বলবো না। কেননা গরম সহ্য করতে না পেরে ফ্রিজের পানি খেতে খেতে আমার গলা ব্যথা ও কাশি শুরু হয়ে গেছে। তবুও যেন কোনোভাবেই গরম কে সহ্য করতে পারছিলাম না। তবে আশার আলো হচ্ছে এই, গতকাল আমাদের এদিকে হালকা দমকা হাওয়ার সাথে সাথে হালকা বৃষ্টিও হয়েছিল।
আবার আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল। তবে এখন বৃষ্টি নেই, বৃষ্টি না থাকলেও গরমের তীব্রতা কিছুটা কমেছে। যার কারণে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা তাই আমার কাছে ভীষণ ভালো লাগছে।যাইহোক ভালো লাগার কারণে বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর ভাবছিলাম আজ কি পোস্ট করব। তাই মোবাইল ফোনটি হাতে নিয়ে ফোন গ্যালারিতে গিয়ে দেখি, বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি এখনও আপনাদের মাঝে তুলে ধরতে বাকি রয়ে গেছে।
কেননা যেখানেই যাই না কেন সেখান থেকে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে রাখার চেষ্টা করি। আর তাই প্রায় সময় আমার মোবাইল ফোনের গ্যালারিতে সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি থেকেই যায়। তাই সেখান থেকে আজ আপনাদের মাঝে আমার মোবাইল ফোনে ধারণ করা সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন, আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
" ফটোগ্রাফি : ১ "
১। এই ফুলটির নাম লাল গোলাপ ফুল। গোলাপকে ফুলের রানী বলা হয়। আবার প্রেম নিবেদনের ক্ষেত্রেও সকলে এই গোলাপ ফুলকেই বেছে নেয়। লাল টকটকে গোলাপ ফুলের সৌন্দর্য্য আমাকে মুগ্ধ করেছিল। তাই চট জলদি আমার মোবাইল ফোনে ফটোগ্রাফি করে রেখেছি, আপনাদের মাঝে তুলে ধরার জন্য।
" ফটোগ্রাফি : ২ "
২। এই ফুলটির নাম গুগলে সার্চ দিয়ে বিভিন্ন এলাকাভিত্তিক বিভিন্ন রকমের নাম দেখতে পেয়েছি। কিন্তু আমাদের অঞ্চলে এই ফুলটি জংলি ফুল নামে পরিচিত। হালকা বেগুনি রঙের এই জংলি ফুল দেখতে খুবই সুন্দর। বিশেষ করে এই ফুলের রংটি আমাকে খুবই আকর্ষণ করছিল।
" ফটোগ্রাফি : ৩ "
৩। এই ফুলটির নাম বৈজ্ঞানিক নাম (tabernaemontana divaricata)। কিন্তু আমাদের অঞ্চলে এই ফুলটি জংলি টগর ফুল নামে পরিচিত। বনে জঙ্গলে যত্ন ছাড়াই এই ফুলগুলো ফুটতে দেখা যায়। বনে জঙ্গলে ফুটলে কি হবে ফুলটি দেখতে ভীষণ ভালো লাগে। আর তাই ভালো লাগা ফুলটির ফটোগ্রাফি করেছি আমার মুঠোফোনে।
" ফটোগ্রাফি : ৪ "
৪। এই ফুলটির বৈজ্ঞানিক নাম (অধৈর্য বালসামিনা। কিন্তু আমাদের অঞ্চলে এই ফুলটিও জংলি ফুল নামে পরিচিত। এইতো সেদিন আমি আমার ডেলিভারি ম্যানকে ডাকার জন্য তাদের এলাকায় গিয়েছিলাম। আর তাদের বাড়ির পাশে একটি জঙ্গলে এই ফুলটি ফুটতে দেখেছিলাম। ফুলটি হাতের নাগালের বাইরে থাকার কারণে একটু দূর থেকেই ফটোগ্রাফিটি করেছি। তবে কাছ থেকে দেখলে ফুলটিকে আরো বেশি সুন্দর লাগে।
" ফটোগ্রাফি : ৫ "
৫। এই ফুলটির নাম কাশফুল। সবুজ ধান ক্ষেতের পাশে যখন সাদা সাদা কাশফুলগুলো হাওয়ায় দুল ছিল তখন দেখতে কি যে ভালো লাগছিল তা হয়তো বলে বোঝাতে পারবো না। তবে ইদানিং কেন জানি এই কাশফুল গুলো খুব একটা চোখে পড়ে না। সেদিন হঠাৎ করে আমার চোখে সুন্দর এই কাশফুলগুলো চোখে পড়ে গেল, তাই ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করেছি।
" ফটোগ্রাফি : ৬ "
৬। এই ফুলটির নাম নাম আমি গুগলে সার্চ দিয়ে এক এক অঞ্চল ভেদে এক এক রকমের নাম দেখতে পেয়েছি। তবে আমরা একে ঘাসফুল নামেই চিনে থাকি। আমি আগে কখনো এই ঘাসফুলগুলো দেখিনি। এই প্রথম এত ছোট ছোট ঘাসফুল দেখতে পেয়েছিলাম। যদিও বা এই ঘাসফুল একটু বড় সাইজের দেখেছিলাম, তবে এত ছোট ছোট ঘাস ফুল কখনোই দেখা হয়ে ওঠেনি।
" ফটোগ্রাফি : ৭ "
৭। এই ফুলটির নাম নয়ন তারা ফুল। আর নয়নতারা ফুল আমরা সকলেই চিনি। গ্রাম থেকে শহরে যেখানে সেখানে নয়নতারা ফুল গুলো খুব সহজেই চোখে পড়ে যায়। কেননা এই ফুলগুলো যত্ন ছাড়াই খুব সহজেই বেড়ে ওঠে। এবং একটি গাছে অনেকগুলো ফুল ফোটে বলে দেখতে খুব সুন্দর লাগে।
| Photographer | @mahbubul.lemon |
|---|---|
| Device | Oppo A16 |
| Location | Kurigram |
আশা করি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লাগলো। আপনি ফটোগ্রাফি গুলো খুব ভালো করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ভাই, আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে । ফটোগ্রাফি গুলোর খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। সবগুলা ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তবে বিশেষ করে জংলি ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু, আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
আপনি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি ভাইয়া ফুল ভালো বাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনার প্রতিটি ফুল গুলো অসাধারণ ছিল। ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিকই বলেছেন এখন আশেপাশে তাকালে দেখা যায় যে সব বাচ্চারা এবং বড়রাও অসুস্থ হয়ে পড়ছে । আর এই গরমের ভিতরে ঠান্ডা পানি না খেলে চলে না খেলেও অসুবিধা হয় । আপনি কিন্তু বৃষ্টি দিনে খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন । এখনকার দিনের জংলি ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয় বাগানের ফুল কেউ হার মানায় এতটা সুন্দর লাগে দেখতে । আর কাশফুল তো সবসময় সুন্দর লাগে ।
ঠিক বলেছেন আপু, এখনকার দিনে বনে জঙ্গলে ফোটা ফুলগুলো বাগানের ফুল কেউ হার মানিয়ে দেয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
চমৎকার ফটোগ্রাফী করেছেন ভাই। আমি নিজেও ফটোগ্রাফী করতে ভীষণ পছন্দ করি। ফুল আমার বরাবরই বেশ ভালো লাগে। আপনার ছবিগুলো এককথায় দূরদান্ত লেগেছে। অনেক ধন্যবাদ ভাই চমৎকার ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
ঠান্ডা ঠান্ডা দিনে সুন্দর সুন্দর কিছু ফুলের ছবি নিয়ে খুব সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন ভাইয়া।আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রা পেয়েছিল দেখার মত।ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে যত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
ভাই, আমার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি বেশি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আসলে ঝড় জঙ্গলে অনেক রকম ফুল ফুটে থাকে কিন্তু আমরা সেই ফুলের সঠিক নাম না জানাই সেগুলোকে জংলি ফুল বলে থাকে। তবে আজকের ফটোগ্রাফির মধ্যে আপনি যে ঘাস ফুল দেখিয়েছেন এই ফুলটা আমি এর আগে কখনো দেখিনি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি এবং তার নাম সহ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু। ওই ঘাস ফুলটি আমিও আগে কখনো দেখিনি। সেদিন আমার এক আত্মীয়ের বাসায় গিয়ে প্রথম এই ঘাসফুলটি দেখেছিলাম। যাইহোক আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা ফুলগুলো সত্যি খুবই অসাধারণ। নয়ন তারা ফুলটি দেখতে খুবই চমৎকার লাগছে। ধন্যবাদ কিছু সুন্দর ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।
ভাইয়া আপনার তোলা প্রতিটি ফুলের ছবি আমার অনেক পছন্দ হয়েছে। আপনি খুবই সুন্দর সুন্দর কয়েকটি ফুলের ছবি তুলে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার তোলা ফুলের মধ্যে নয়নতারা ফুল দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ।