রেনডম ফুলের ফটোগ্রাফি

" আজ মঙ্গলবার - ২রা জ্যৈষ্ঠ - ১৪৩০ বঙ্গাব্দ, ১৬,মে - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

beautiful-nature-729512_1920.jpg

source

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর এই ফটোগ্রাফি হচ্ছে ফুলের ফটোগ্রাফি। ফুল দেখতে কার না কাছে ভালো লাগে বলুন। ফুল দেখলে আমাদের সকলের কাছে ভীষণ ভালো লাগে। আর তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি ভালোলাগা সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরার। তারই ধারাবাহিকতায় আজকেও আমি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।

আর আজকের ফুলের ফটোগ্রাফি গুলো আমি আমার খালাতো বোনের বাসা থেকে করেছি। এইতো সেদিন আমার খালাতো বোন খুব জোর করে আমাকে তার বাড়িতে ডেকেছিল। আমি ভেবেছিলাম হয়তোবা কোন প্রয়োজনে আমাকে ডেকেছে। কিন্তু খালাতো বোনের বাসায় গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম। আমাকে ডাকার কারণে সে বিরিয়ানি রোস্ট, কাবাব, বুটের ডাল,সালাদ বেশ কয়েকটি খাবারের আইটেম তৈরি করেছিল। আমি জিজ্ঞেস করলাম কেন তার এই আয়োজন, তখন সে বলল আমি অনেকদিন থেকে তার বাসায় যাই না, তাই তার ইচ্ছে হয়েছে আমাকে খাওয়ানোর।

যাই হোক, দুপুরবেলা পেট পুরে খাবার পরে বেশ সুন্দর সময় কাটিয়ে বিকেলে তার বাগানে লাগানো ফুলের গাছগুলো থেকে ফুলের ফটোগ্রাফি করেছি। একদিকে যেমন পেট ভোজন হল অন্যদিকে আমার ফটোগ্রাফি পোস্ট রেডি হয়ে গেল। তাই আমার খালাতো বোনের বাসায় সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।

" ফটোগ্রাফি : ১ "

IMG_20230515_203342.jpg

১।
এই ফুলটির নাম কাটা মুকুট ফুল। আমি ফুল গাছটির গায়ে প্রচুর কাটা দেখেছি। আমার তো মনে হয় এই কাটার জন্যই ফুল গাছটির নাম কাটা মুকুট হয়েছে। যাই হোক ফুলের গাছে কাটা থাকলে কি হবে, লাল রঙের ছোট ছোট ফুল গুলো কিন্তু দেখতে ভারী সুন্দর।

" ফটোগ্রাফি : ২ "

IMG_20230515_203220.jpg

২।
এই ফুলটির নাম অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুলটি বেগুনি রঙের। এই ফুলটির নাম আমার কাছে খুবই ভালো লাগে। অপরাজিতা নামটি যেমন সুন্দর, ফুলটি দেখতেও তেমন সুন্দর। অপরাজিতা ফুলের উপরে রোদ পড়ার কারণে ফুল গুলো দেখে মনে হচ্ছে রোদ্রউজ্জ্বল ফুলগুলো হাসছে।

" ফটোগ্রাফি : ৩ "

IMG_20230515_203545.jpg

৩।
এই ফুলটির নাম সাদা জবা ফুল। এই জবা ফুল কয়েকটি রঙের হয়ে থাকে। গোলাপি জবা, লাল জবা, অরেঞ্জ কালারের জবা সেই সাথে সাদা জবা। বিভিন্ন রংবেরঙের জবা ফুলগুলো ইদানিং খুব বেশি চোখে পড়ে। তবে সাদা রঙের জবা ফুলগুলো দেখতে কিন্তু সত্যিই দারুন লাগে। ধবধবে সাদা জবা ফুলগুলো যখন গাছের ডালে হাওয়ায় দুলছিল, তখন আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছিল।

" ফটোগ্রাফি : ৪ "

IMG_20230515_203430.jpg

৪।
এই ফুলটির নাম নয়ন তারা ফুল। আর এই ফুলটি চিনেনা হয়তো এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। কেননা গ্রাম থেকে শহরে সর্বত্র এই ফুল দেখতে পাওয়া যায়। এই নয়ন তারা ফুলও বেশ কয়েক রঙের হয়। তবে আমি শুধুমাত্র গোলাপি রঙের নয়নতারা ফুল এবং সাদা রঙের নয়নতারা ফুল দেখেছি। যাই হোক, নয়নতারা ফুলগুলো কিন্তু খুবই চমৎকার, যা দেখা মাত্রই ভালো লেগে যায়।

" ফটোগ্রাফি : ৫ "

IMG_20230515_203910.jpg

IMG_20230515_203936.jpg

৫।
এই ফুলটির নাম আমাদের আঞ্চলিক নামে জংলি টগর ফুল নামে পরিচিত। কিন্তু গুগলে সার্চ দিয়ে Pinwheelflower নাম জানতে পেরেছি। ছোট ছোট সাদা রংয়ের ফুল গুলো পুরো গাছ জুড়ে রয়েছে, আর তাই গাছটি দেখতে খুবই সুন্দর লাগছে। ফুল ছোট হোক কিংবা বড়, তার সৌন্দর্য ছড়িয়ে যায় অবিরত।

" ফটোগ্রাফি : ৬ "

IMG_20230515_200949.jpg

৬।
এই ফুলটি আমি রাস্তার পাশে দেখতে পেয়েছিলাম। এই ফুলটির নাম জংলি ফুল। সুন্দর গাঢ় গোলাপী রংয়ের ফুলটি খুব সহজেই আমার নজর কেড়ে নিয়েছিল। তাই দ্রুত পকেট থেকে আমার মোবাইল ফোনটি বের করে একটি ছবি তুলে নিয়েছিলাম।

" ফটোগ্রাফি : ৭ "

IMG_20230515_211408.jpg

৭।
এই ফুলটির নাম ক্যাপ জেসমিন ফুল। আর এই জেসমিন ফুলটি আমার খালাতো বোনের কাছে খুবই প্রিয়। তাই সে তার বাগানে এই সুন্দর ফুলের গাছটি লাগিয়েছে। গাছটিতে ধবধবে সাদা রঙের অনেকগুলো জেসমিন ফুল ফুটেছিল, আর সেই দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই আমার ভালো লাগা ফুলগুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

Photographer@mahbubul.lemon
DeviceOppo A16
LocationKurigram



আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 3 years ago 

ফুল পছন্দ করে না এই রকম মানুষ খুবই কম পাওয়া যাবে।আর আপনি আজকে খুব চমৎকার কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন।অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

 3 years ago 

ভাই, আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অপরাজিতা ফুলগুলো দেখলে একটু বেশি ভালো লাগে। জংলি ফুল টিও দেখতে অসাধারন লাগতেছে। মিতা আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মিতা,আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগার জন্য।

 3 years ago 

আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফী আমার কাছে ভালো লেগেছে।তার মধ্যে সবথেকে বেশি ভালো লাগছে জবা ফুলের ফটোগ্রাফী।এই জবা ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে। আপনি সাদা জবা ফুলের ফটোগ্রাফী করেছেন খুবই সুন্দর ভাবে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মেসেজ শেয়ার করেছেন কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে এখানে কয়েকটি ফুল রয়েছে যেগুলো আমি কখনো দেখিনি। তাই আমার কাছে অনেক ভালো লেগেছে। জংলি ফুল দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে।

 3 years ago (edited)

ভাই আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপনি খুবই সুন্দর ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে আমি তো একেবারে চোখই ফেরাতে পারছি না। আসলে আমি যে কোন কিছুর ফটোগ্রাফির থেকে ফুলের ফটোগ্রাফি দেখতে একটু বেশি পছন্দ করি। আপনি ভিন্ন ভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি করার কারণে ফুল গুলোর সৌন্দর্যতা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার কাছে আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখতে ভালো লেগেছে বিশেষ করে সাদা জবা ফুল এবং সাদা ক্যাপ জেসমিন ফুলের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপু, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আপনার খালাতো বোনের বাসা থেকে খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন যেটা দেখে খুবই ভালো লাগছে। প্রতিটি ফটোগ্রাফি মনোমুগ্ধকর ছিলো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

হ্যাঁ ভাই আমার খালাতো বোনের বাসায় খুবই সুন্দর ফুলের বাগান করেছে, আর আমি সেখান থেকে ফুলের ফটোগ্রাফি করেছি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আপনি বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যার প্রতিটি ফটোগ্রাফি দারুন লাগলো। নীল অপরাজিতা, সাদা জবা খুবই সুন্দর লাগলো।শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, সাদা জবা ফুল আমার কাছেও ভীষণ রকম ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39