রাতের অন্ধকারে ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি

" আজ শুক্রবার - ৩রা জ্যৈষ্ঠ - ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-05-17_20-17-25-809.png

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর আজ আমি রাতের অন্ধকারে ফুলের সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরতে এসেছি। ফুলের সৌন্দর্য দিনে কিংবা রাতে দুবেলাতেই বেশ উপভোগ করা যায়। দিনের ঝকঝকে আলোতে ফুলের ফটোগ্রাফি দেখতে যতটা সুন্দর লাগে, ঠিক ততটাই রাতের অন্ধকারের ফুলের ফটোগ্রাফি দেখতেও ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে আপনাদের মাঝে রাতের অন্ধকারে ফুলের সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করি। ঠিক তেমনি আজ আমি আপনাদের মাঝে ভিন্ন ভিন্ন রংয়ের ভিন্ন ভিন্ন ফুল নিয়ে হাজির হয়েছি।

আর এইসব ফুল আমি সবগুলোই রাতের অন্ধকারে আমার মোবাইল ফোনে ক্যাপচার করেছি।ফুল দেখতে খুবই মনমুগ্ধকর ও সৌন্দর্যময় হয়। ফুলের মাঝে এমন একটা স্নিগ্ধতা আছে যা সকলের কাছেই খুবই ভালো লাগে। কারো যদি মন খারাপ থাকে তাহলে তাকে একটি গান শুনিয়ে দিন অথবা তাকে একগুচ্ছ ফুল উপহার দিন। আমার বিশ্বাস গান শুনে অথবা ফুল পেয়ে তার মন অবশ্যই ভালো হয়ে যাবে। যদিওবা এটা আমার টেকনিক, তবে এটা খুব কাজে লাগে।

যাইহোক আজ আমি রাতের অন্ধকারে ফুলের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার প্রচেষ্টায় প্রতিটি ফটোগ্রাফি ক্যাপচার করেছি এবং তা আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার বিশ্বাস আমার মোবাইল ফোনে ক্যাপচার করা রাতের অন্ধকারে ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা,আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার মোবাইল ফোনে ক্যাপচার করা রাতের অন্ধকারে ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে আসা যাক।

"ফটোগ্রাফি : ১ "

IMG-20240517-WA0006.jpg

এই ফুলটির নাম সন্ধ্যামালতি। আর সন্ধ্যামালতি ফুল খুব পরিচিত একটি ফুল। কেননা গ্রাম কিংবা শহরে সব জায়গাতেই এই ফুল চোখে পড়ে যায়। বিশেষ করে আগে একটা সময় গ্রামের প্রতিটি বাড়ির উঠোনে সন্ধ্যামালতি ফুলগুলো দেখতে পাওয়া যেত। এখন অবশ্য শহরের দিকেও অনেকে টবে করে এই ফুলের চারা রোপন করে থাকে। যাইহোক গারো রানী গোলাপি রংয়ের সন্ধ্যামালতী ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই রাতের অন্ধকারে ফুলটির ফটোগ্রাফি করেছি।

"ফটোগ্রাফি : ২ "

IMG-20240517-WA0004.jpg

এই ফুলটির নাম পরিচয় করিয়ে দেবার মত কিছু নেই, কেননা এই ফুল সকলেই ফুলের রানী হিসেবে চেনে। আবার অনেকেই ভালোবাসার প্রতীক হিসেবে এই ফুলকেই চেনে। হ্যাঁ আমি গোলাপ ফুলের কথাই বলছি। আর এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি রাতের অন্ধকারে। হালকা কুয়াশা পড়ে ফুলটি খুবই সুন্দর লাগছিল। তাই ভাবলাম রাতের অন্ধকারে ফুলের ফটোগ্রাফি করে রাখি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

"ফটোগ্রাফি : ৩ "

IMG-20240517-WA0005.jpg

এই ফুলটির নাম লেবু ফুল। আমার মা খুব শখ করে এই লেবুর চারাটি লাগিয়েছিল। আর সেই লেবু গাছে অগণিত লেবু ধরে। আর সেই লেবু আমরা বারো মাসেই খেয়ে থাকি। কেননা এই লেবুর গাছটি বারো মাসেই ফলন দিয়ে থাকে। যাইহোক রাতের বেলায় লেবু গাছে অনেকগুলো সাদা সাদা ফুল ফুটতে দেখে ভাবলাম ফুটলের ফটোগ্রাফি করে নেই। যেই ভাবা সেই কাজ, চট করে মোবাইল ফোনটি দিয়ে সুন্দর সাদা লেবু ফুলের ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

"ফটোগ্রাফি : ৪ "

IMG-20240517-WA0002.jpg

এই ফুলটির নাম রঙ্গন ফুল। রাতের আঁধারে লাল টকটকে রঙ্গন ফুলগুলো দেখতে কিছুটা ভিন্ন রকম লাগে। সবুজ পাতার ফাঁকে লাল রঙের রঙ্গন ফুলগুলো দেখে খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম ভালোলাগা ফুলের ফটোগ্রাফি করে নেই। আর হ্যাঁ এই রঙ্গন ফুলের চারাটিও আমার বাসাতেই রোপন করা আছে। যার কারণে খুব সহজে ফটোগ্রাফিটি করতে পেরেছি।

"ফটোগ্রাফি : ৫ "

IMG-20240517-WA0003.jpg

এই ফুলটির নামও সন্ধ্যামালতী ফুল। তবে এই সন্ধ্যা মালতী ফুলটি সাদা রঙের। আর হ্যাঁ সাদা রঙের মাঝখানে গোলাপী রঙের আভা রয়েছে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। এই সন্ধ্যামালতী ফুলগুলো সন্ধ্যার দিকেই ফোটে, আবার সকালের দিকে চুপসে যায়। তবে ফুলগুলো যখন ফুটে থাকে তখন দেখতে ভারী সুন্দর লাগে।

"ফটোগ্রাফি : ৬ "

IMG-20240517-WA0000.jpg

এই ফুলটির নাম করিফুল। আর এই ফুলগুলো বনে জঙ্গলে ফুটে। আমার বাড়ির পাশে ছোট্ট একটি বোন রয়েছে আর সেই বন থেকে সুন্দর ছোট্ট সাদা এই ফুলের ফটোগ্রাফি করেছি। যদিও বা রাতের বেলায় বনের কাছে গিয়ে ছবি তুলতে কিছুটা ভয় লেগেছিল। কারণ এখন গরমের সময় বিভিন্ন ধরনের পোকামাকড় বনে জঙ্গলে থাকতে পারে। তবুও ফুলের সৌন্দর্যকে ধরে রাখার চেষ্টায়, রাতের বেলায় ফুলের ফটোগ্রাফি করেছি।

Photographer@mahbubul.lemon
Devicerealme 9i
LocationKurigram

আশা করি আমার ফুলের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzTvQMACwKNFZQJ7pxggdSjJrTwUPfvw5ACADZkgZp15JNSrbbA8JDhreM215...mPystgVQensArHCRKjKxdTTn4z8CzJ75SPGztHTdSBvh83QCCwXGdUrNq1FfjRoQgWa5hQQVU76dcRdC6dVc5ZVufX6xZjgEMFGu7VP2WDvjx9TwsukxXrdyyg.png

Sort:  
 2 years ago 

রাতের বেলা ফুলের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। আবার কিছু কিছু ফুল রয়েছে, যেগুলো রাতের বেলা তার সুবাস ছড়ায়। আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করেছেন।তবে, আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী রাতের বেলা উঠানো। আপনি রাতের বেলা বেশ দারুন ভাবে ফুলের ফটোগ্রাফী গুলো আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রাতের অন্ধকারের বেশ দারুন কিছু ফুলের সুন্দর্য উপভোগ করলাম।আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি এত সুন্দর ভাবে ক্যাপচার করেছেন
যা দেখে অনেক ভালো লাগলো ভাই। অনেক ধন্যবাদ ভাই রাতের অন্ধকারে সুন্দর কিছু ফুলের সুন্দর্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

রাতে ফুলকে খুবই মিষ্টি লাগে দেখতে একদম সারাদিন রোদ্র বাতাসের পরে ফুল রাতে নিমিজ্জিত হয়ে যায়।দেখতে খুবই সুন্দর লাগে।দারুন হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রাতের বেলায় যে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায় সেটা আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি ভাইয়া। এর আগে কোন সময় আমি রাতের বেলায় ফুলের সৌন্দর্য এভাবে উপভোগ করেছিলাম না। সন্ধ্যামালতী ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago (edited)

ভাই, আমি মাঝে মাঝেই রাতের ফুলের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। কারন আমার কাছে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো রাতের অন্ধকারের সৌন্দর্যের ফটোগ্রাফি শেয়ার করলেন। রাতার অন্ধকারে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো নিলেন বেশ সুন্দর দেখাচ্ছে। আমি তো একদমই নিতে পারি না রাতের অন্ধকারে যে কোন ধরনের ফটোগ্রাফি। প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপু, রাতের অন্ধকারেও ফুলের সৌন্দর্য বেশ সুন্দর ফুটে ওঠে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

মিয়া ভাই রাতের অন্ধকারে যে ফুল এতটা সুন্দর হতে পারে সেটা আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম। অনেক সুন্দর করে আপনি আপনার ফটোগ্রাফি গুলো করেছেন। বিশেষ করে গোলাপ এবং রঙ্গন ফুল আমার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি করায়।

 2 years ago 

আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.45
ETH 1745.85
USDT 1.00
SBD 0.44