মোবাইল ফোনে ধারণকৃত সুন্দর ফুলের ফটোগ্রাফি

আজ শনিবার - ১৮ই ভাদ্র - ১৪৩০ বঙ্গাব্দ, ০২, সেপ্টেম্বর - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-09-02_03-42-19-790.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোষ্ট নিয়ে। বেশ কয়েকদিন থেকে প্রচন্ড রোদের উত্তাপ এবং অসহনীয় গরমে জীবনটা যেন অতিষ্ট হয়ে গিয়েছে। তবুও যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের যেন এই গরমকে উপেক্ষা করে সকল কাজকর্ম করতেই হচ্ছে। কেননা কর্ম না করলে তো পেট মহাশয় কে আর চালানো যাবে না। যাইহোক এই রোদের মধ্যেও বাইরে বের হয়ে যখন রোদ্র উজ্জ্বল ফুল গুলো চোখে পড়ে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে।

আমার কাছে মনে হয় রোদ্রের আলো পেয়ে ফুলগুলো যেন হাসছে। আবার অন্যদিকে বৃষ্টি পেলেও কিন্তু ফুলগুলো সতেজ ও তরতাজা হয়ে যায়। যাই হোক রোদ ও বৃষ্টি দুটো সময়েই ফুলের সৌন্দর্য কিন্তু কম নয়। আমি যেদিন এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম সেদিনও প্রচন্ড রোদে ঘেমে অস্থির হয়ে ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম। তবে যখন রোদ্রজ্জ্বল ফুল গুলো দেখছিলাম তখন কিন্তু আমার চোখ দুটো জুড়িয়ে গিয়েছিল। ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল।

আর সেই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার বিশ্বাস আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমার সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG-20230902-WA0008.jpg
১।
এই ফুলটির নাম রুয়েলিয়া টিউবেরোসা ফুল। এই ফুলটির আঞ্চলিক নাম আমার জানা নেই। হালকা বেগুনি রংয়ের মাঝারি সাইজের এই ফুলটি দেখতে কিন্তু ভারী সুন্দর। যদিও বা ফটোগ্রাফিতে ফুলটি অনেক বড় মনে হচ্ছে, তবে ফুলটি কিন্তু অতটা বড় নয়। ফুল ছোট হোক কিংবা বড় হোক তার সৌন্দর্য কিন্তু কম নয়। তাই এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

" ফটোগ্রাফি : ২ "

IMG-20230902-WA0003.jpg
২।
এই ফুলটির নাম গোলাপ ফুল। আর গোলাপ ফুলকে নতুন করে পরিচয় করিয়ে দেবার মত কিছুই নেই। কেননা আমরা সকলেই এই ফুলটিকে চিনি। ভীষণ সুন্দর টকটকে এই লাল গোলাপ ফুলটি আমার বাড়ির গাছ থেকেই ফটোগ্রাফি করেছি। অনেক অনেক দিন আগে বৃক্ষ মেলা থেকে দশ টাকা দিয়ে এই গোলাপের চারাটি কিনে এনেছিলাম। সেই গাছে অসংখ্য গোলাপ ফুল ফুটেছিল। আর সেই অসংখ্য ফুলের মাঝে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

" ফটোগ্রাফি : ৩ "

IMG-20230902-WA0007.jpg
৩।
এই ফুলটির বৈজ্ঞানিক নাম (জেসমিনিয়াম সাম্বাক। কিন্তু আমাদের এলাকায় এই ফুলটি জেসমিন ফুল নামে পরিচিত। ধবধবে সাদা ছোট ছোট এই জেসমিন ফুল যখন পুরো গাছ জুড়ে ফুটে থাকে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ধবধবে সাদা ফুল দেখে চোখ জুড়িয়ে যায়। আর সেই চোখ জুড়ানো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

" ফটোগ্রাফি : ৪ "

IMG-20230902-WA0001.jpg
৪।
এই ফুলটির নাম রঙ্গন ফুল। ইদানিং অনেক রকমের রঙ্গন ফুল দেখতে পাওয়া যায়। তবে আমার ফটোগ্রাফিতে এই রঙ্গন ফুলটি লাল রঙের। আর এই রঙ্গন ফুলের যখন আমি ফটোগ্রাফি করছিলাম তখন প্রচন্ড রোদে রঙ্গন ফুল গুলো যেন চকচক করছিল। কি অপূর্ব দৃশ্য, এই দৃশ্য দেখলে যেন মনটা একদম ভরে যায়।

" ফটোগ্রাফি : ৫ "

IMG-20230902-WA0002.jpg
৫।
এই ফুলটির বৈজ্ঞানিক নাম (lagerstroemia indica)। তবে এই ফুলটিকে আমরা চেরি ফুল হিসেবেই চিনি। চেরি ফুলের বেশ কয়েকটি রং হয়। তবে আমার সাদা হালকা গোলাপি, লাল খয়রি ও রানী গোলাপি রঙের চেরি ফুল দেখার সৌভাগ্য হয়েছে।

" ফটোগ্রাফি : ৬ "

IMG-20230902-WA0004.jpg
৬।
এই ফুলটির নাম পেঁপে ফুল। পেঁপে ফল হিসেবে খেতে যতটা সুস্বাদু, ঠিক ততটাই সুস্বাদু সবজি হিসেবে খেতেও। পেঁপে ভর্তা কিংবা মাছ দিয়ে পেঁপের ঝোল অথবা মুরগির মাংসের সাথে পেঁপের রেসিপির কিন্তু কোন তুলনাই হয় না। আমি আমার বাসায় বেশ কয়েকটি পেঁপের গাছ লাগিয়েছিলাম। আর সেই গাছ থেকে কয়েকটি গাছে ফলও এসেছে। আর দুই একটি চারাতে শুধু ফুল এসেছে, সেই গাছ থেকে ফলের আশা করা যাবে না। যাইহোক আমার পেঁপে গাছ থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছি। ফুল গুলো দেখতে ভীষণ রকম সুন্দর।

" ফটোগ্রাফি : ৭ "

IMG-20230902-WA0000.jpg
৭।
এই ফুলটির বৈজ্ঞানিক নাম হিবিস্কাস ফুল। তবে আমাদের আঞ্চলিক ভেদে এই ফুলটি কাঁকরোল সবজির ফুল নামে পরিচিত। কাঁকরোল সবজি হিসেবে খেতে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। তবে আমার অর্ধাঙ্গিনী কাঁকরোল ভাজি ও ভর্তা খেতে ভীষণ পছন্দ করে। তবে আমি আগে কখনো তেমনভাবে কাঁকরোল ফুলটি চিনতাম না। সেদিনই আমার অর্ধাঙ্গিনী এই ফুলটি দেখিয়ে কাকরোল ফুলটিকে চিনিয়ে দিয়েছিল। আর সেই মুহূর্তে আমি ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Photographer@mahbubul.lemon
DeviceOppo A16
LocationKurigram



আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-06_06-32-35-909.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গরমের কথা আর বলবেন না এই গরমেও ফুল তার সৌন্দর্যতাকে ঠিক ফুটিয়ে তুলেছে।ফুলের ফটোগ্রাফির সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম।সাথে খুব সুন্দর বর্ননা তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপু আমার মোবাইলে ধারণ করা সবগুলো ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আমারও ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে‌। পেঁপে ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা সত্যি বেশ অসাধারণ। চেরি ফুলের সৌন্দর্য সত্যি বেশ দুর্দান্ত। এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

রোদে যেমন ফুলগুলো উজ্জল দেখাই। একইভাবে বৃষ্টিতে ফুলগুলো সুস্থ সতেজ দেখাই। এটা আমিও খেয়াল করেছি। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে ভাই। রঙ্গন টা আমার বেশ পছন্দের ফুল। সুন্দর ছিল আপনার ফুলের ফটোগ্রাফি গুলো।।

 3 years ago 

হ্যাঁ ভাই রোদ্রজ্জ্বল ফুল কিংবা বৃষ্টিস্নাত ফুল দুটোই দেখতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে সত্যি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হিবিস্কাস ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার শেয়ার করা প্রত্যেকেটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ বিশেষ করে এক নম্বর এবং তিন নম্বর এ যে ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করেছেন সেই ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে৷

 3 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বর্তমান সময়ে মোবাইল ফোনে অনেক ভালো ভালো ক্যামেরা চলে এসেছে যা দিয়ে খুবই চমৎকার ফটোগ্রাফি ধারণ করা যায়। আপনার ধারণ করা মোবাইলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং পেঁপের ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ভাই আমার ফটোগ্রাফিতে থাকা রঙ্গন ফুল ও পেঁপে ফুলের ফটোগ্রাফি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বেশ কিছু ফুলের চমৎকার চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফুলের ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি থেকে গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38