মনোমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি

" আজ বুধবার - ১১ই বৈশাখ - ১৪৩১বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল - ২০২৪ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_24-04-24_04-17-20-730.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোষ্ট নিয়ে। ফুল দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় শুধু আমি নই, বরং ফুলের সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়। আর তাইতো আজকাল বাইরে কোথাও গেলে, যেকোনো ফুল দেখলে সেই ফুলের ফটোগ্রাফি করে রেখে দেই,আপনাদের মাঝে শেয়ার করার জন্য। হোক সে ফুল রাস্তার ধারে কিংবা বনে জঙ্গলে অথবা অফিস আদালতে লাগানো ফুলের গাছ থেকে। ফুল দেখলেই ফটোগ্রাফি করতেই হবে এমন একটা মন মানসিকতা তৈরি হয়ে গেছে।

যাইহোক আজ আমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফুলের ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছি। ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। ভিন্ন ভিন্ন ফুল, ভিন্ন ভিন্ন রং, তাই ভিন্ন ভিন্ন ভালো লাগা কাজ করে। আজকালকার দিনে ফুল ছাড়া যেন আমাদের একটি দিনও চলতে চায় না। বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, বিভিন্ন সভা সম্মেলন, বিয়ে বাড়ির অনুষ্ঠান সবখানেতে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। আর তাই ফুলের চাহিদা মেটানোর জন্য, ফুলের চাষ বৃদ্ধি করা হয়েছে।

যাইহোক আজ আমি বেশ কয়েকটি বর্ণিল রঙের ফুলের সমাহার নিয়ে হাজির হয়েছি। ফুল গুলো দেখতে কতটা সুন্দর তা আপনারা ফটোগ্রাফি দেখলেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমার মোবাইল ফোনে ক্যাপচার করা সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।

" ফটোগ্রাফি : ১ "

IMG-20240424-WA0004.jpg

১। এই ফুলটির নাম সন্ধ্যা মালতী ফুল। গারো রানী গোলাপি রঙের এই ফুলটি দেখতে ভীষণ সুন্দর। আর এই ফুলটি সন্ধ্যার দিকে ফোটে আবার ভোরের দিকে সূর্যের আলো পেলে চুপসে যায়। তাই এই ফুলটি আমি খুব সকালবেলায় ফটোগ্রাফি করেছিলাম। আমার বিশ্বাস এই ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছেও ভালো লাগবে।

" ফটোগ্রাফি : ২ "

IMG-20240424-WA0005.jpg

২। এই ফুলটির নাম অলকানন্দা ফুল। আবার এই ফুলকে অনেকেই মাইক ফুল নামেও চিনে থাকে। হলুদ রঙের এই ফুলটি যখন দেখেছিলাম, তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর তাই সাথে সাথে আমার মোবাইল ফোনটি দিয়ে সুন্দর এই ফুলের ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ফটোগ্রাফি : ৩ "

IMG-20240424-WA0002.jpg

৩। এই ফুলটির নাম কাটামুকুট ফুল। আর এই কাটা মুকুট ফুলের গাছে প্রচুর পরিমাণ ছোট ছোট কাটা রয়েছে। আর এই কাঁটা যুক্ত গাছে ছোট ছোট গোলাপি রংয়ের সুন্দর ফুল ফুটে থাকে, যা দেখে খুবই ভালো লাগে। সবুজ পাতার ফাঁকে যখন হালকা গোলাপি রঙের এই ফুলটি দেখেছিলাম, তখন আমার চোখ দুটো জুড়িয়ে গিয়েছিল।

" ফটোগ্রাফি : ৪ "

IMG-20240424-WA0003.jpg

৪। এই ফুলটির নাম অপরাজিতা ফুল। অপরাজিতা ফুলের রংটি আমাকে খুবই আকর্ষণ করে। ভীষণ ভালো লাগে এই ফুলটি দেখতে। সেদিন আমার মেয়ে রাস্তায় এই ফুলটি কুড়িয়ে পেয়েছিল। তাই যখন আমার মেয়ের হাতে এই ফুলটি দেখেছিলাম, তখন ভেবেছিলাম এই ফুলের ফটোগ্রাফি করে রেখে দেই, সময় সুযোগ করে আপনাদের মাঝে শেয়ার করে নেব।

" ফটোগ্রাফি : ৫ "

IMG-20240424-WA0006.jpg

৫। এই ফুলটির নাম কাকরোল সবজির ফুল। আমার বাড়ির পাশে একটি বাড়ির টিনের বাউন্ডারিতে গাছগুলো বেশ সুন্দর জড়িয়ে রয়েছে। আর সেই গাছগুলোতে সাদা রংয়ের কাঁকরোল ফুল ফুটেছিল। যা দেখে আমার খুবই ভালো লেগেছিল, তাই ভালো লাগা ফুলের ফটোগ্রাফি করে রেখেছি আমার মোবাইল ফোনে।

" ফটোগ্রাফি : ৬ "

IMG-20240424-WA0000.jpg

৬। এই ফুলটির নাম জবা ফুল। লাল টকটকে জবা ফুলটি চকচকে রোদে যেন উজ্জ্বল হয়ে জ্বলছিল। একটা সময় ছিল যখন এই লাল টকটকে জবা ফুল সবখানেতেই দেখা যেত। তবে বর্তমান সময়ে জবা ফুলের বিভিন্ন রং চোখে পড়ে যায়। যাই হোক সেদিন আমি আমার চাচাতো ভাইয়ের বাসায় গিয়ে টকটকে এই লাল জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

Photographer@mahbubul.lemon
Devicerealme 9i
LocationKurigram



আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 2 years ago 

সত্যি বলতে আপনি কিন্তু আজকে বেশ দারুন দারুন ফুলের ফটোগ্রাফি করলেন। এরকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করা যায় তাহলে ফটোগ্রাফির কোয়ালিটি আরো বৃদ্ধি পায়। আমার কাছে সবচেয়ে বেশি মাঝখানের ফুলের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

আপু, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমার কাছে বেশি ভালো লাগে। মনোমুগ্ধকর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি উপহার দিলেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ লেগেছে। সাথে গুছিয়ে বর্ণনা দিয়েছেন। ফুলের ফটোগ্রাফি গুলো সব সময় নজর কারে আমার।আমার কাছে জবা ফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, আমার ফুলের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবগুলো ফুল দেখতে খুবই সুন্দর। এত সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি করতে খুব ইচ্ছে করে। অলকানন্দা ও কাকরোল ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রতিটা ফুলের ফটোগ্রাফি একদম ক্লিয়ার হয়েছে বলে দেখতে বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট পড়তে বরাবরের মতোই আমার ভীষণ ভালো লাগে। সন্ধ্যা মালতি ফুলটি দেখতে বেশ চমৎকার লাগছে। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। কাটা মুকুট ফুলটি অসাধারণ ছিল। সবথেকে ভালো লাগলো ও অপরাজিতা ফুলটি দেখতে অসাধারণ লাগতেছে।

 2 years ago 

আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনার কাছে ভালো লেগেছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই।

 2 years ago 

আমি মনে করি শুধু আমি মুগ্ধ হয়ে যেতাম ফুলের সৌন্দর্য দেখি। এখন তো দেখি সবারই একই অবস্থা। ফুল এমন এক জিনিস যা দেখলেই চোখ সরানো যায় না। এখন তো দেখছি সবারই ফুল দেখলেই লোভ লেগে যায়। এটা স্বাভাবিক ভাইয়া ফুল সৌন্দর্যের প্রতীক ফুল ভালোবাসার প্রতীক। ফুলকে আমরা কিভাবে এড়িয়ে যাই বলেন? অনেক ভালো লাগলো আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে। এই পড়ন্ত বিকেলে কিছুটা বিনোদন পেলাম ফটোগ্রাফির মাধ্যমে।

 2 years ago 

আপু, আমার ফুলের ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, জেনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুল দেখতে কার না ভালো লাগে ।আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ লাগছে।বিশেষ করে সন্ধ্যা মালতি ফুলটি আমার কাছে খুবই ভালো লাগছে। প্রতিটা ফুলের ফটোগ্রাফি আপনি সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন। এমন সব মন মুগ্ধকর ও আকর্ষণীয় ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনার করার প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে তারমধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার জবা ফুলের ফটোগ্রাফিটি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38