সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর আজকের ফটোগ্রাফি হচ্ছে সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি। আমরা প্রতিদিন বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করে খাই। তার সবগুলো হয়তো রেসিপি আকারে আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব হয় না। তাই আমি পারতপক্ষে চেষ্টা করছি, আমার বাসায় তৈরি করা খাবারগুলোর ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ভিন্ন ভিন্ন খাবার তাই ভিন্ন ভিন্ন স্বাদ পাওয়া যায় এই রেসিপিগুলো থেকে।
আজ আমি যে খাবারের ফটোগ্রাফি তুলে ধরেছি তা খেতে খুব খুব সুস্বাদু ও মজার হয়েছিল। যখন আমি এই ফটোগ্রাফি পোস্ট তৈরি করছিলাম, আর খাবার গুলোর কথা মনে করছিলাম তখন যেন আমি মজাদার সেই খাবারের স্বাদ উপলব্ধি করছিলাম। আগে এক সময় শুধু আমি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য কিংবা ফুলের ফটোগ্রাফি করতে বেশি ব্যস্ত ছিলাম। তবে এখন শুধু প্রাকৃতিক দৃশ্য কিংবা ফুল নয় বরং আমি বিভিন্ন খাবারের ফটোগ্রাফি করতেও ভীষণ পছন্দ করি।
যাইহোক আজ আমি ৭টি সুস্বাদ ও মজাদার খাবারের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আমার বিশ্বাস আমার এই সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার তৈরি সুস্বাদু ও মজাদার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।
" ১ম : ফটোগ্রাফি "
১। এই মজাদার খাবারটির নাম কোকোলা স্টিক নুডুলস। আর এই নুডুলস ডিম দিয়ে তৈরি করা হয়েছিল। আমার কাছে এই নুডুলস রেসিপি শসা ও টমেটো সসের সাথে মিক্সড করে খেতে খুবই ভালো লাগে। তবে সেদিন আমার বাসায় টমেটো সস শেষ হয়ে যাওয়ার কারণে, শুধুমাত্র শসা দিয়েই খেতে হয়েছিল। বর্তমান সময়ে এই নুডুলস রেসিপি বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে খুবই জনপ্রিয় খাবার।
" ২য় : ফটোগ্রাফি "
২। এই মজাদার খাবারটির নাম মুলা, আলু ও ডাটা দিয়ে বাটা মাছের মজাদার রেসিপি। যে কোন মাছের সাথে মুলা আলু ও ডাটা দিয়ে রেসিপি তৈরি করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে সেদিন আমার বাসায় বাটা মাছ থাকার কারণে, বাটা মাছের সাথেই এই মজার রেসিপিটি তৈরি করা হয়েছিল। গরম গরম ভাতের সাথে সুস্বাদু ও মজাদার এই রেসিপি খেয়ে খুবই স্বাদ পেয়েছিলাম।
" ৩য় : ফটোগ্রাফি "
৩। এই মজাদার খাবারটির নাম পুঁইশাক ভাজি। শাকের মধ্যে আমার কাছে পুঁইশাক হচ্ছে খুবই প্রিয়। তাই বাজারে গেলে পুঁই শাক চোখে পড়লেই আমি তা কিনে নিয়ে আসি। গরম গরম ভাত, সেই সাথে ঘন মসুরের ডাল, আর পুঁইশাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই আমার ভালোলাগা এই পুঁইশাক ভাজির ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
" ৪র্থ : ফটোগ্রাফি "
৪। এই মজাদার খাবারটির নাম রুই মাছের দোপেয়াজা। কথায় আছে মাছের রাজা রুই আর শাকের রাজা পুই। আর তাই পুঁইশাক ও রুই মাছ দুটোই আমার খুবই প্রিয় খাবার। সেদিন আমি বাজারে গিয়ে বেশ বড় একটি রুই মাছ কিনে এনেছিলাম। আর সেই রুই মাছ দিয়ে খুবই মজাদার রুই মাছের দোপেয়াজা তৈরি করা হয়েছিল। রুই মাছের দোপেয়াজা খেতে দুর্দান্ত স্বাদ লাগে।
" ৫ম : ফটোগ্রাফি "
৫। এই মজাদার খাবারটির নাম কর্তি শুটকি মাছের মজাদার ভুনা। হয়তো অনেকের কাছেই কর্তি শুটকি মাছের নামটি জানা নেই। কেননা আঞ্চলিক ভেদে একেক মাছের একেক রকম নাম হয়। যাইহোক আমাদের এদিকে এই মাছগুলোকে কর্তি শুটকি মাছ বলে। আর এই কর্তি শুটকি মাছের ঝাল ঝাল ভুনা তৈরি করে খেতে খুবই স্বাদ লাগে। বিশেষ করে এই রেসিপিতে পেঁয়াজ ও রসুনের পরিমাণ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে তৈরি করলে খেতে খুবই মজার হয়।
" ৬ষ্ঠ : ফটোগ্রাফি "
৬। এই মজাদার খাবার টির নাম পটল ভাজা। আর এই পটল ভাজা রেসিপি নতুন করে পরিচয় করিয়ে দেবার মত কিছুই নেই। কেননা আমরা অনেকেই এই পটল ভাজা খেতে খুবই পছন্দ করি। বিশেষ করে পোলাও রেসিপির সাথে এভাবে পটল ভাজা করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে।
| Photographer | @mahbubul.lemon |
|---|---|
| Device | Oppo A16 |
| Location | Kurigram |
আশা করি আমার খাবারের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
খুব চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফিই খুব চমৎকার ও লোভনীয় হয়েছে। আর বিশেষ করে পটলের ডিজাইন দেখে আমি খুব অবাক হলাম এত সুন্দর করে পটল কেটে রেসিপি করা যায়। ধন্যবাদ আমাদের মধ্যে শেয়ার করার জন্য।
ভাই, আমরা সবসময় এভাবে পটল কেটে রেসিপি তৈরি করি।খেতে খুবই ভালো লাগে।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ফুড ফটোগ্রাফি মানেই হলো মজার মজার খাবার। আপনার প্রথম মাছের ফটোগ্রাফিটি দেখে খেতে ইচ্ছে করলো ভাইয়া।খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফিটি।দারুন সব মজার মজার খাবারের ফটোগ্রাফি আর বর্ননা পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অনেক অভিনন্দন আপনাকে।
আপু, আমার পোস্ট পড়ে খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া আপনার খাবারের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সকাল সকাল এমন খাবার দেখলে লোভ সামলানো মুশকিল। প্রতিটি খাবার অনেক সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত।আর নুডুলস দেখে মনে হচ্ছে একটু খেতে পারতাম।এই নুডলস গুলো বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু, আমার খাবারের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভাল লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিল প্রতিটি খাবার খেয়ে আমার অনেক ভালো লেগেছে। আর আপনার খাবারের ফটোগ্রাফি দেখে তো খুব খেতে ইচ্ছে করছে নুডুলস রান্নার ফটোগ্রাফি অনেকদিন খাওয়া হয়নি। কিন্তু আপনার ফটোগ্রাফি দেখে নুডুলস খাওয়ার ইচ্ছে মনের ভেতর জেগে উঠলো ধন্যবাদ এত সুন্দর খাবারের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাই,আমার খাবারের ফটোগ্রাফি দেখে খুব সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া প্রতিটি খাবারই কিন্তু সুস্বাদু আর মজাদার মনে হচ্ছে। আপনার করা ফুড ফটোগ্রাফি দেখে যেমন মুগ্ধ হয়ে গেলাম তেমনি করে একটি নতুন আইডিয়া ও পেলাম। ভাবছি যে এত সুন্দর করে খাবার রান্না করলে তো একদিন বেড়াতে যেতে হয়। আর আপনার তৈরি করা খাবারের স্বাদও গ্রহণ করতে হয়। হি হি হি
আপু, আমার প্রতিটি খাবার খুব খুব মজার হয়েছিল।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার এরকম মজাদার খাবার গুলোর ফটোগ্রাফি দেখে আমার তো খুব লোভ লেগে গিয়েছে। আপনার প্রত্যেকটা রেসিপি অনেক বেশী লোভনীয় মনে হচ্ছে দেখতে। বুঝতেই পারছি প্রত্যেকটা রেসিপি অনেক মজা করে খাওয়া হয়েছিল। রুই মাছের দোপেয়াজা রেসিপি টা দেখে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। ইচ্ছে করছে প্রত্যেকটা রেসিপি একটু একটু করে টেস্ট করতে।
আপু, আমার বাসায় চলে আসুন,এই রেসিপিগুলো আবারো তৈরি করে খাওয়াব।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ওয়াও ভাই আপনি দারুন কিছু খাবারে ফটোগ্রাফি করেছেন। আপনার খাবারে প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। প্রতিটা খাবার খুবই সুস্বাদু এবং লাগছে। মনে হচ্ছে খাবারগুলো একবারে খেয়ে দেখতে পারলে বেশ ভালো লাগতো। খুব মজা করে খেয়েছেন। এত সুন্দর খাবারের ফটোগ্রাফি গুলা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই,খাবার গুলো খেয়ে খুব মজা পেয়েছিলাম। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।