সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি

" আজ রবিবার - ১২ই ভাদ্র - ১৪৩০ বঙ্গাব্দ, ২৭,আগস্ট - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-08-27_03-10-02-495.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। গত দুদিন থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির পানিতে নদী নালা খাল বিল ভরে গিয়েছে, আর সেই দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। তবে বৃষ্টির কারণে অনেক সময় বাইরের কাজগুলো করতে খুবই অসুবিধে হয়। তারপরেও সবাইকে বাইরে যেতে হয় বিভিন্ন কাজকর্মের তাগিদে।

অন্যদিকে আবার বৃষ্টির কারণে এই সময়টাতে বৃষ্টিস্নাত ফুলগুলোর সৌন্দর্য দেখার সুযোগ পেয়ে যাই আমরা। সুন্দর সুন্দর ফুলের উপর যখন বৃষ্টির ফোটা টপটপ করে তখন দেখতে অপূর্ব লাগে। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক তার উপরে যদি বৃষ্টির পানি পেয়ে একদম তরতাজা সতেজ হয়ে ওঠে তাহলে দেখতে মন্দ লাগে না।

যাইহোক আজ আমি কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন ফুলের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আর সেই ফুলের সৌন্দর্য আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ১ম : ফটোগ্রাফি "

IMG-20230827-WA0004.jpg

১। এই ফুলটির নাম সাদা জবা ফুল। আর এই ধবধবে সাদা জবা ফুলের ফটোগ্রাফি করেছি আমার খালাতো বোনের বাসা থেকে। জবা ফুল গাছটি লম্বায় ছিল অনেক বড়। যার কারণে মাথার ওপরে যখন সাদা সাদা ফুলগুলো হাওয়ায় দুলছিল তখন দেখতে খুবই ভালো লাগছিল। আর তাই ভালোলাগা ফুলের ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ২য় : ফটোগ্রাফি "

IMG-20230827-WA0005.jpg

২। এই ফুলটির নামও জবা ফুল। কিন্তু এই ফুলটি হাল্কা গোলাপি রঙের জবা ফুল। আগে একটা সময় শুধু হাতেগোনা কয়েকটি জবা ফুলের সৌন্দর্যকে দেখতে পেতাম। লাল, সাদা, আর গোলাপি রঙের জবা ফুল চোখে পড়তো বেশি। তবে ইদানিং জবা ফুলের ভিন্ন ভিন্ন কালার দেখে একদম মুগ্ধ হয়ে যাই। জবা ফুলের যে এত রং হতে পারে তা আমার আগে ধারণা ছিল না। তবে ইদানিং আমার ধারণা একদমই পাল্টে গেছে। যাইহোক হালকা গোলাপি রঙের এই জবা ফুলের সৌন্দর্য একদম মুগ্ধ করার মত।

" ৩য় : ফটোগ্রাফি "

IMG-20230827-WA0000.jpg

৩। এই ফুলটির বৈজ্ঞানিক নাম স্পঞ্জ করলা। কিন্তু আমাদের অঞ্চলে এই ফুলটির নাম কদোয়া সবজি ফুল নামে পরিচিত। আবার অনেক অঞ্চলে ধুন্দল সবজির ফুল হিসেবে চিনে থাকতে পারেন। এক এক অঞ্চলে একেক নামে এই ধুন্দল কিংবা কদোয়া সবজি হিসেবে পরিচিত। যাইহোক নামে কি যায় আসে ফুলটির সৌন্দর্য নিয়ে হচ্ছে কথা। বৃষ্টিস্নাত হলুদ রঙের ধুন্দল ফুলটি দেখতে দারুন লেগেছিল তাই ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ৪র্থ : ফটোগ্রাফি "

IMG-20230827-WA0002.jpg

৪। এই ফুলটির বৈজ্ঞানিক নাম (combretum indicum)। কিন্তু আমাদের অঞ্চলে এই ফুলটি মাধবীলতা ফুল নামে পরিচিত। আর এই মাধবীলতা ফুলগুলো বেশিরভাগ সময়ে বাড়ির সামনে গেটের কাছে লাগানো হয়। আর যখন গেটের উপর দিয়ে থোকায় থোকায় মাধবীলতা ফুলগুলো ফুটে থাকে তখন দেখতে ভারী সুন্দর লাগে। আর সেই সৌন্দর্যটুকু ধরে রাখার জন্যই ক্যামেরা বন্দি করে রেখেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

" ৫ম : ফটোগ্রাফি "

IMG-20230827-WA0001.jpg

৫। এই ফুলটির বৈজ্ঞানিক নাম (tabernaemontana divaricata)। কিন্তু আমাদের অঞ্চলে এই ফুলটি জেসমিন ফুল নামে পরিচিত। একদম সাদা ধবধবে জেসমিন ফুল দেখতে খুবই ভালো লাগে। জেসমিন ফুলের ঘ্রানও বেশ মন মাতানো। আর এই সুন্দর জেসমিন ফুলের ফটোগ্রাফি করেছি আমার এক আত্মীয়ের বাসা থেকে।

" ৬ষ্ঠ : ফটোগ্রাফি "

IMG-20230827-WA0003.jpg

৬। এই ফুলটির নাম অপরাজিতা ফুল। আর অপরাজিতা ফুল চিনেনা হয়তো এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। একদম গারো নীল রঙের অপরাজিতা ফুল দেখতে খুবই সুন্দর হয়। আমার কাছে বিশেষ করে এই ফুলের রংটি ভীষণ ভালো লাগে। সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার পাশের বাড়ির এক ভাইয়ের বাসায় এই ফুলটি ফুটতে দেখে ফটোগ্রাফি করে নিয়েছি। আর সেই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

Photographer@mahbubul.lemon
DeviceOppo A16
LocationKurigram



আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_22-12-07_06-14-15-124.png

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সবগুলো ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এরমধ্যে ৩নং ও ৫নং ফুল দুটি একদম ইউনিক লেগেছে।এর আগে আমি এই ফুল দেখিনি। দুটো ফুলের কালার খুবই সুন্দর। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাইয়া স্পঞ্জ করলা এই নাম জীবনেও শুনি নাই। কদোয়া ও শুনি নাই তবে আমাদের দিকে ধুন্দুল ফুল বা সবজি বলে থাকে। আমাদের গ্রামের বাড়িতে প্রচুর ধুন্দুল ধরে। আমার ছোট ভাই বাজারে নিয়ে বিক্রয় করে। ধন্যবাদ।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই । ফটোগ্রাফি সাথে সাথে চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছেও খুব ভালো লাগে। ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের সৌন্দর্য এবং সৌরভ সবাইকে বেশ মুগ্ধ করে। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আসলে কোনটা প্রশংসা করবো তা ভেবে পাচ্ছি না। জবা ফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি সত্যি অসাধারণ । এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাই আমার ফুলের ফটোগ্রাফি থেকে জবা ফুল এবং অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

বর্ষাকালে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। বৃষ্টির পানি পেয়ে অনেক তরতাজা হয়ে উঠে প্রকৃতি। যদি বর্ষাকালের ফুলের ফটোগ্রাফি হয় তাহলে অনেক সুন্দর লাগে। আপনার শেয়ার করা জবা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। তাছাড়া অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো দারুন ছিল।

 3 years ago 

আপু আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বর্ষাকালে ফুলেরা মনে হয় নতুন জীবন ফিরে পায়। আর এ সময় ফুল গুলো বৃষ্টি পেয়ে তরতাজা হয়ে উঠে। আপনার সব গুলো ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে ভাইয়া ফুল গুলো একেক জায়গায় একেক রকম নাম থাকতে পারে। কিন্তু নাম যাইহোক ফুল গুলো কিন্তু অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, বর্ষাকালে ফুলেরা মনে হয় নতুন জীবন ফিরে পায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। এই প্রত্যেকটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে৷ এই ফুলের মধ্যে অনেকগুলো ফুল আমি দেখেছি আবার অনেকগুলো ফুল আমি দেখিনি। অনেক ইউনিক এবং অসাধারণ কিছু ফুল আপনি প্রকাশ করেছেন ৷ আপনার প্রকাশিত ফটোগ্রাফি গুলোর মধ্যে দ্বিতীয় ফটোগ্রাফির মধ্যে যে জবা ফুলটি রয়েছে সেই জবা ফুলটি আমি কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই ফুলটিকে আমার প্রথম দেখা৷

 3 years ago 

ভাই আগে একটা সময় শুধু হাতেগোনা দুই একটি রংয়ের জবা ফুল দেখা যেত। তবে বর্তমানে ভিন্ন ভিন্ন রংয়ের জবা ফুলগুলো দেখতে সত্যি দারুন লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমি সবকিছুর থেকে ফুলের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করি দেখতে। সেই সাথে ফুলের ফটোগ্রাফি করতেও আমার কাছে অনেক ভালো লাগে। আপনি জাস্ট মনোমুগ্ধকর ভাবে বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি করেছেন, এবং সেগুলো আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। কোনোটার থেকে কোনোটা কিন্তু কোনো অংশে কম ছিল না।

 3 years ago 

আপু, আমার ফুলের ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38