সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি

" আজ সোমবার - ০৬ই ভাদ্র - ১৪৩০ বঙ্গাব্দ, ২১,আগস্ট - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-08-21_01-12-55-054.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আর আজ আমি রংবেরঙের ভিন্ন ভিন্ন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। ফুল এমন একটা জিনিস যা আমাদের সকলের কাছে ভীষণ রকম প্রিয়। হয়তো এমন কেউ নেই, যে বলতে পারবে ফুল আমার কাছে ভালো লাগে না। আর ফুলের সৌন্দর্য এতটাই বেশি যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করে আসছে। আর এই অপরূপ ফুলের মন মাতানো সৌন্দর্য যা দেখলে মন ভরে যায়।

ভিন্ন ভিন্ন রঙের ফুল ভিন্ন ভিন্ন সৌন্দর্য। আর সেই ফুলগুলো যে যার অবস্থান থেকে সৌন্দর্য ছড়িয়ে যাচ্ছে। মাঝে মাঝে এমন রংবেরঙের সুন্দর ফুল দেখি, যা দেখেতো ভাষাই হারিয়ে ফেলি। যাইহোক আজ আমি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন, আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।

" ধাপ : ১ "

IMG_20230821_011356.jpg

১। এই ফুলটির নাম গোলাপ ফুল। লাল টকটকে গোলাপ ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। দুপুরের রোদে যখন আমি এই গোলাপ ফুলের ফটোগ্রাফি করছিলাম তখন ফুলটি দেখে আমার কাছে মনে হচ্ছিল, ফুলটি আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। দেখতে এতটা সুন্দর লাগছিল তাই চটজলদি ফটোগ্রাফি করে নিয়েছি।

" ধাপ : ২ "

IMG_20230821_011701.jpg

২। এই ফুলটির নাম জংলি টগর ফুল। আর এই জংলি টগর ফুল যত্রতত্রই দেখা যায়। ধবধবে সাদা টগর ফুল যখন সবুজ গাছের মধ্যে ফুটে থাকে তখন দেখতে ভীষণ রকম ভালো লাগে। যদিও বা ফুলটির নাম জংলি টগর ফুল তবে এর সৌন্দর্য কিন্তু কম নয়। আর এই ফুলের সৌন্দর্য কতটুকু তা তো আপনারা ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছেন।

" ধাপ : ৩ "

IMG_20230821_011735.jpg

৩। এই ফুলটির বৈজ্ঞানিক নাম (zephyranthes carinata)। আবার pink rain lily নামেও পরিচিত। আর এই ফুলটির একটি বিশেষত্ব রয়েছে তা হচ্ছে বৃষ্টির দিন ছাড়া এই ফুল ফোটে না। যদিওবা সে সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। কেননা এই ফুলটি আমি আমার এক আত্মীয়ের বাড়িতে দেখতে পেয়ে ফটোগ্রাফি করেছিলাম। বৃষ্টিস্নাত পিংক রেইন লিলি ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তাই ফটোগ্রাফি করে রেখেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

" ধাপ : ৪ "

IMG_20230821_011558.jpg

৪। এই ফুলটির নাম রঙ্গন ফুল। লাল টকটকে রঙ্গন ফুল দেখতে কি চমৎকার। ছোট ছোট সবুজ পাতার মাঝে লাল রঙের রঙ্গন ফুল গুলো যখন ফুটেছিল, তখন তার সৌন্দর্য দেখে আমি যেন চোখ ফেরাতেই পারছিলাম না। আর এই রঙ্গন ফুলের ওপরে দুপুরের তপ্ত রোদ পড়ার কারণে ফুল গুলো খুবই ঝলমল করছিল।

" ধাপ : ৫ "

IMG_20230821_011633.jpg

৫। এই ফুলটির নাম জংলি ঘাস ফুল। ছোট ছোট হলুদ রঙের ঘাস ফুলগুলো যখন সবুজ পাতার উপরে ফুটেছিল, তা দেখতে খুবই সুন্দর লাগছিল। যদিওবা এই ঘাসফুল আমাদের রাস্তাঘাটে কিংবা বাড়ির আশেপাশে অথবা জঙ্গলে খুব বেশি দেখতে পাওয়া যায়। আর সেই গাছ জোড়া ছোট ছোট অসংখ্য হলুদ ফুল ফোটে, যা দেখে খুবই ভালো লাগে।

" ধাপ : ৬ "

IMG_20230821_011435.jpg

৬। এই ফুলটির নাম পেঁপে ফুল। আর এই পেঁপে গাছটি আমার বাসাতে রোপন করেছি। সবে মাত্র গাছটিতে ছোট ছোট ফুল এসেছে। তবে এখন পর্যন্ত ফল হবে কিনা তা বোঝা যাচ্ছে না। যাই হোক সাদা সাদা ছোট ছোট পেঁপে ফুলগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর হয়।

" ধাপ : ৭ "

IMG_20230821_011533.jpg
IMG_20230821_011504.jpg

৭। এই ফুলটির নাম সন্ধ্যা মালতী ফুল। আমরা তো সকলেই জানি সন্ধ্যা মালতি সন্ধ্যার দিকেই ফোটে আবার ভোরের দিকে চুপসে যায়। যার কারণে এই ফুলটির নাম হয়েছে সন্ধ্যা মালতি। সন্ধ্যামালতী ফুলের রংটি আমার কাছে খুবই ভালো লাগে। একদম গারো রানী গোলাপী রঙের এই সুন্দর ফুলের সৌন্দর্য সত্যিই আমাকে খুবই আকর্ষণ করে। আর তাই তো এই সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

Photographer@mahbubul.lemon
DeviceOppo A16
LocationKurigram



আশা করি আমার ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 3 years ago 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের এই সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করে। ফুলের উপরে যখন প্রজাপতি বসে তখন ভালো লাগে। আপনি আজকে খুব দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো হয়েছে। আসলে ফুল মানুষের ভালোবাসার জিনিস। এই ফুলের মধ্য দিয়ে ভালোবাসা বিনিময় করা হয়। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কথাটা একদম সঠিক বলেছেন ভাই, ফুল হচ্ছে ভালোবাসার জিনিস। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম। ফুল আমার খুবই প্রিয়। তাই ফুলের ফটোগ্রাফি দেখলেই যেন মন ভালো হয়ে যায়।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago (edited)

ঠিকই বলেছেন ভিন্ন ভিন্ন রংয়ের ফুল ভিন্ন ভিন্ন সৌন্দর্য বহন করে । আর ফুল দেখতে এমনিতেই অনেক ভালো লাগে সে যে কালারের হোক না কেন । ফুলের ফটোগ্রাফি কিন্তু চমৎকার হয়েছে ভাইয়া । আসলেই সন্ধ্যা মালতি ফুলগুলো বিকেলবেলা ফুটে আবার সকাল হলেই কেমন যেন নেতিয়ে পড়ে খুব ভালো লাগে । আমার বাগানে দুই কালারের সন্ধ্যা মালতি আছে ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, ফুল দেখতে খুবই ভালো লাগে তা যে কোন রঙেরই হোক না কেন। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক ই লিখেছেন ভাইয়া ফুলগুলো সত্যি ই খুব সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে। কোনটা না রেখে কোন ফুলের কথা বলবো ভাইয়া।অনেক ভালো লাগলো। আপনি বর্ননা তুলে ধরেছেন এজন্য আরো বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু, আমার ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এজন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে ফুল এমন একটি জিনিস যা দেখলেই চোখ ফেরনো যায় না। আমার কাছে তো ভাইয়া যে কোন ধরনের ফুল খুবই ভালো লাগে। আর আমার ফুল ছিড়ে হাতে নিতে একদম ইচ্ছে করে না। ফুল গাছে থাকলে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, গাছের ফুল গাছেই মানায়, ফুল ছিড়ে হাতে নিলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বিভিন্ন রঙের দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমার প্রথম ফুলের ফটোগ্রাফি যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ফটোগ্রাফি সম্পর্কে আপনি দারুণ কিছু বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফুলগুলোর ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফুল প্রত্যেকটি মানুষই কমবেশি সবাই অনেক পছন্দ করে। আমিও ফুলের ফটোগ্রাফি বেশ পছন্দ করি। আপনার শেয়ার করা ফুলগুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পেঁপে ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই পেঁপে ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38