ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-০৮-২০২৪)


ফটোগ্রাফি-১

IMG20240529103813.jpg

Device//oppo f21s pro
What3Words Location

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আসলে কয়েকদিন ধরে বাংলাদেশের নেটওয়ার্কের পরিচিতি খুবই খারাপ। গতকালকে ভেবেছিলাম বিকেল বেলার দিকে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। কালকে একটা পোস্ট করেছিলাম তারপরেই বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। তাই পরবর্তীতে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে পারেনি। তাই আজকে সকাল বেলায় চলে আসলাম আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক........


প্রথমে আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আমি গোলাপ ফুলের ফটোগ্রাফিটি সংগ্রহ করেছিলাম বঙ্গ কমপ্লেক্স পার্ক থেকে। আসলে সেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। আমি যখন পার্কের মধ্যে ঘুরতে গিয়েছিলাম তখন প্রত্যেকটি ফুল গাছে প্রায় ফুল ফুটেছিল। তাই সেখান থেকে ফুল গাছের ফটোগ্রাফি সংগ্রহ করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করবো বলে।
ফটোগ্রাফি-২

IMG_4328.JPG

Device//oppo f21s pro // dslr
What3Words Location

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে একটি খরগোশের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে এই খরগোশটি হচ্ছে বিলাতি খরগোশ। এই খরগোশটি কিছুদিন আগে জুবায়ের আমাদের বামুন্দি বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। বিকেল বেলায় আমরা খরগোশ নিয়ে পুকুরপাড়ে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম। খরগোশ বিকেল বেলায় মাঠের ঘাস খাচ্ছিল দেখতে সত্যি বেশ ভালো লাগছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল খরগোশের কালারটি বেশ চমৎকার ছিল।
ফটোগ্রাফি-৩

IMG_20240805_061943.jpg

IMG20240525181614.jpg

Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে ঘুরতে ঘুরতে পাশে থাকা একটি পুকুরের মধ্যে দেখি অনেক পদ্ম ফুল ফুটেছে। আমি সেখান থেকে অনেক সুন্দর ভাবে পদ্ম ফুলের ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে ছোটবেলায় পদ্ম ফুলের পাতায় ভাত খেয়েছি এটা আমার মনে পড়েছিল এই পদ্মফুল দেখার পরে। সেখানে আরো একটি পেপোল ফলের ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। আসলে যে কোন ফটোগ্রাফি মোবাইলের ক্যামেরা বন্দি করার পরে দেখতে সত্যি বেশ ভালো লাগে।
ফটোগ্রাফি-৪

IMG20240731095238.jpg

Device//oppo f21s pro
What3Words Location

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি একটি পোকার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমি যখন ফটোগ্রাফি সংগ্রহ করতে ছিলাম পোকাটি এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় যাচ্ছিল বারবার। তাই ফটোগ্রাফি করতে সত্যি আমার অনেক কষ্ট হয়েছিল। তাও শেষ পর্যন্ত ফটোগ্রাফি মোবাইলে ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি বলে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই পোকাটির নাম আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন।
ফটোগ্রাফি-৫

IMG_20240805_062643.jpg

Device//oppo f21s pro
What3Words Location

সবার শেষে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে হালকা বেগুনি সাদা কালারের জবা ফুলের ফটোগ্রাফি দেখেই বেশ ভালো লেগেছিল। ফুলটি দেখার পরে বেশ মুগ্ধ হয়েছিলাম। আমি এই কালারের জবা ফুলের ফটোগ্রাফি এর আগে কখনো দেখেছিলাম না। আশা করি প্রত্যেকটি ফটোগ্রাফি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨


IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

banner-abb_New.png

Banner.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে অসাধারণ সব ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া।প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল ফার্স্ট ক্লাস।বিশেষ করে গোলাপ ফুল এবং খরগোশের ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করে ফেলেছে।সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

চেষ্টা করি আপনাদের মাঝে কিছু ভালো ফটোগ্রাফি শেয়ার করার জন্য। ধন্যবাদ উৎসাহ প্রদান করা জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এত সুন্দর করে আপনি রেনডম ফটোগ্রাফি করেছেন দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের ফটোগ্রাফি গুলো আমি করতে এবং দেখতে অনেক পছন্দ করি। খরগোশ এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। সুন্দর করে বর্ণনা সহকারে তুলে ধরার কারণে ফটোগ্রাফি গুলো সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। আপনি সত্যি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন এটা বলা লাগছে। আশা করছি প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই সুন্দর সুন্দর অন্য ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লাগলো। যেখানে ফুলের ফটোগ্রাফি থেকে শুরু করে বেশ কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপনি। তবে আপনার ধারণ করা খরগোশের ফটোটা বেশ দারুণ।

 2 years ago 

চেষ্টা করেছি আপু ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপনা করার।

 2 years ago 

বাহ ভাই আপনি তো খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার জবা ফুলের ফটোগ্রাফি এবং পোকার ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। খরগোশ এর ফটোগ্রাফি অনেক ভালো লাগলো। তবে অনেকে খরগোশ আমাদের এদিকেও লালন করে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ক্যাপচার করে চমৎকারভাবে বর্ণনা দিয়ে শেয়ার করেছেন।

 2 years ago 

আমার শেয়ার করা জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম ভাই।

 2 years ago 

আজকে আমাদেরও কাজ করতে অনেক লেট হয়ে গেল। যেহেতু হঠাৎ করে নেটওয়ার্ক বন্ধ করে দিল তাই কাজ করতে পারি নাই। যখন পরে নেটওয়ার্ক পায় তখন যুক্ত হয়ে গেছি সবার সাথে এবং পোস্ট শেয়ার করলাম। আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে।

 2 years ago 

আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 
 2 years ago 

এই ধরনের জবা ফুল আগে কখনো দেখা হয়নি। আপনার ফটোগ্রাফি টা দেখে ভালো লাগলো। গোলাপের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে। পদ্মফুলের ফটোগ্রাফি টাও ভালো লেগেছে তবে ফুটন্ত অবস্থায় থাকলে আরো বেশি ভালো লাগতো দেখতে। আপনি খুব দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি হতে পারেন। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। দেখে চোখ জুড়ানোর মতো। গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। বিলাতি খরগোশ অনেক দিন পর দেখতে পেলাম। বাকি ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা করেছেন, ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম।

 2 years ago 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনার প্রতিটি ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে ভাইয়া। ঠিক বলেছেন যে কোন ফটোগ্রাফি মোবাইলের ক্যামেরা বন্দি করার পরে দেখতে সত্যি ভালো লাগে। আজও আপনার প্রতিটা ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে গোলাপ পদ্ম আর জবা ফুলটা প্রথম দেখলাম। আরো ভালো লেগেছে কিউট খরগোশটি। কি সুন্দর কালারের একটি খরগোশ।

 2 years ago 

চেষ্টা করি আপু প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করা জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64946.62
ETH 1941.30
USDT 1.00
SBD 0.37