ফটোগ্রাফি পোস্ট // কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৩-০৪-২০২৪)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোচিং শেষ করে আজকে একটু বাজার করার জন্য বাজারের মধ্যে প্রবেশ করেছিলাম। আসলে আজকে বাড়িতে ইফতারি দিবে এজন্যই বাজার করতে গিয়েছিলাম। আসলে ইফতারের দিন বাড়িতে বেশ ব্যস্ত সময় পার করতে হয়। ইফতারের সকল কিছু কেনার পরে আমি এবং আমার মেজ আব্বু আবারো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে জিনিসগুলো রাখার পরে ভাবলাম আজকে বেশ ব্যস্ত সময় পার করতে হবে হয়তো সময় পাওয়া যাবে না। তাই এখনই আপনাদের মাঝে পোস্ট শেয়ার করি। তারপরে বসে গেলাম পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........
আপনারা প্রথমে উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দরভাবে আপনাদের মাঝে দুইটি ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করে শেয়ার করেছি। আসলে ফটোগ্রাফি করতে আমি বেশ পছন্দ করি। একটি হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি আরেকটি হচ্ছে কসমস ফুলের ফটোগ্রাফি। আসলে ফটোগ্রাফি দুটি সংগ্রহ করেছিলাম বাঁশবাড়িয়া পার্ক থেকে। আসলে বাঁশবাড়িয়া ফুল বাগানের ওই পার্কে গিয়েছিলাম মূলত আমাদের ফুপু বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গিয়েছিলাম আমি এবং আমার কাকা। ফুপু বাড়িতে যাওয়ার পরে বিকেল বেলায় দুজন ঘুরতে বের হয়েছিলাম ফুল বাগানের ওই পার্কে। সেখান থেকে মূলত ফটোগ্রাফি দুইটি সংগ্রহ করেছিলাম।
এবার আপনার উপরের ছবি দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে দুইটি ফটোগ্রাফি শেয়ার করেছি। একটি হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফির আরেকটি হচ্ছে আপেল কুলের ফটোগ্রাফি। আসলে বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখা যায় কিন্তু আমি আজকে আপনাদের মাঝে যে গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এটি হচ্ছে হলুদ কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি। আসলে এই গোলাপ ফুলের ফটোগ্রাফিটি মোবাইলের সংগ্রহ করার পরে নিজের কাছে দেখতে বেশ ভালো লেগেছিল। আজকের এই পোস্টের মধ্যে সব ফটোগ্রাফি গুলোই বাঁশবাড়িয়া পার্কের মধ্যে থেকে তোলা হয়েছে। আমরা রমজান মাসের বেশ কিছুদিন আগেই সেখানে ঘুরতে গিয়েছিলাম তাই সেখানে কুল কিনে খেয়েছিলাম আমি এবং আমার কাকা। আসলে আমাদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক সব সময় বন্ধুর মতো চলাফেরা করি।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে অনেক সুন্দর ভাবে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশ দারুন লেগেছিল। আসলে আমাদের এলাকার কৃষকরা প্রত্যেক বছর এই সূর্যমুখী ফুল চাষ করে থাকে। সেখান থেকে প্রত্যেক বছরের কৃষকরা বেশ ভালো অর্থ উপার্জন করে। সবার শেষে ফুল বাগানের মধ্যে আমি অনেক সুন্দরভাবে একটি সেলফি তুলে ছিলাম সেটি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের লেখা পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
| শ্রেণী | রেনডম ফুলের ফটোগ্রাফি |
|---|---|
| ক্যামেরা | oppo f21s pro , 64mp |
| পোস্ট তৈরি | @kibreay001 |
| লোকেশন | বাঁশবাড়িয়া ফার্ম, গাংনী,মেহেরপুর |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
চমৎকার সব ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক অনেক ভালো লাগলো। পাশাপাশি কুলের ফটোটাও দারুন ছিল। আমাদের সকলের সুন্দর সুন্দর পোস্ট উপস্থাপনা সত্যি কমিউনিটির সৌন্দর্য বৃদ্ধি করে। আর সে ক্ষেত্রে ফুল তো অতুলনীয় জিনিস।
চেষ্টা করি আপনাদের মাঝে প্রতি সপ্তাহে ভালো কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সব সময় ফুলের ফটোগ্রাফি দেখে থাকি । ফুলের ফটোগ্রাফি গুলো ভালই উপভোগ করি। ফুলের সৌন্দর্য একমাত্র ফটোগ্রাফির মধ্যে ভালো উপভোগ করা যায় । আপনার করা ফটোগ্রাফি গুলো ভালই উপভোগ করলাম। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই আসলে আমরা সকলেই ফুলের সৌন্দর্য বেশ উপভোগ করি। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। সাদা জবা ফুলটাকে দেখতে অনেক বেশি চমৎকার লাগছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনার কাছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জানতে পারি বেশ খুশি হলাম ধন্যবাদ ভাই।
ঠিক বলেছেন ভাইয়া যেদিন সবাইকে ইফতার খাওয়ানো হয় সেদিন খুব ব্যস্ত সময় পার করতে হয়। এত ব্যস্ততার মাঝেও আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। সাদা জবা, কসমস ও সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পার্ক থেকে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে নিয়ে এসেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো করেছেন এবং বর্ণনা করেছেন পড়ে ভালো লাগলো।
চেষ্টা করি ভাই ফটোগ্রাফি পোস্ট করলে বেশ ভালোভাবে প্রত্যেকটি ফুলের বর্ণনা দেওয়ার জন্য।
বন্ধু তুমি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছ। তোমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফির মধ্যে জবা ফুলসহ সূর্যমুখী ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সাথে তোমার ফটোগ্রাফির মধ্যে কুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে খাওয়ার বড় ইচ্ছে জাগছে। ধন্যবাদ তোমাকে পোস্টটি সুন্দরভাবে শেয়ার করার জন্য।
তোমার কাছে বেশ ভালো লেগেছে জবা ফুলের ফটোগ্রাফি এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি জানতে পেরে বেশ খুশি হলাম ধন্যবাদ বন্ধু।
চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথম ফটোগ্রাফি দুটির ফুল গুলো দেখতে খুবই সুন্দর। সাদা রঙের ফুলগুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাকি ফটোগ্রাফি গুলোও চমৎকারভাবে ক্যাপচার করেছেন। আপনাকে ধন্যবাদ।
আপনি ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জানতে পেরে সত্যিই আমি খুশিতে বেশ আত্মহারা হয়ে গিয়েছি ধন্যবাদ আপু।
ফটোগ্রাফি করতে যেমন ভাল লাগে তেমনি ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে ভালো লাগে। আজকাল ফটোগ্রাফি করা একটা নেশার মত হয়ে গেছে। যখন যেখানে ভালো কিছু দেখি তখন ফটোগ্রাফি করার চেষ্টা করি। আপনার আজকের শেয়ার করা বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো। অনেক ধন্যবাদ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
ঠিক বলেছেন আপু আপনি আসলে ফটোগ্রাফি করতে যেমন ভাল লাগে দেখতেও ঠিক তেমনি ভালো লাগে।
সারাদিন বেশ ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন বুঝতে পারছি ভাইয়া। ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। ফুলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হলাম ভাইয়া। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আসলে আপু রমজান মাসে প্রত্যেকটা মানুষ কম বেশি অনেক ব্যস্ত সময় পার করে।