ফটোগ্রাফি পোস্ট//কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল স্টিমিট বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......

1000036395.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিছু রেনডম ফুলের ফটোগ্রাফি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়িতে বসে ছিলাম। তখনই আমার পাড়ার একটি বড় ভাই আমাকে বল্ল চল আমরা দুজন মিলে ফটোগ্রাফি করে আসি। আমারও আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না তাই দুজনে মিলে ফটোগ্রাফি করার জন্য আমার ক্যামেরা এবং বাইক নিয়ে ফটোগ্রাফির জন্য রওনা হয়েছিলাম। তারপরে বাড়ি থেকে অনেক দূরে একটি সুন্দর জায়গায় আমি এবং আমার বড় ভাই দুজনে মিলে অনেকগুলো ফটো শুট করেছিলাম। আসলে সকালে আবহাওয়াই বেশ সুন্দর ছবি তোলা যাচ্ছিল। অনেকক্ষণ ফটোগ্রাফি করার পর আমাদের দুজনেরই অনেক ক্ষুধা লেগেছিল তাই দুজনে মিলে পাশের একটি হোটেলে গিয়ে সকালের নাস্তা সেরে নিয়েছিলাম। নাস্তা শেষ করে আবারো ফটোগ্রাফির জন্য দুজনে রওনা দিয়েছিলাম। অনেকক্ষণ ফটোগ্রাফি করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে গোসল করে দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাজারে অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আপনাদের মাঝে পোস্ট লিখতে বসে গেলাম । তবে চলুন আজকে পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যায়

1000035354.jpg

1000035352.jpg

Device name//canon 700d
What3words // https://w3w.co/analysts.farms.plan

আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে দুটি ছবি শেয়ার করেছি। প্রথম ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি জবা ফুলের ছবি। এবং দ্বিতীয় ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন হিবিস্কাস সিরিয়াকাস ফুলের ছবি। আসলে আমাদের এই দিকে সাদা জবা ফুল খুব কম দেখা যায়। আমার কাছে এই সাদা জবা ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগে। আশা করি আপনাদের কাছেও এই ফুলটি দেখতে বেশ ভালো লাগবে। দ্বিতীয় ছবিটির ফুলের নাম আমি প্রথমে জানতাম না। তারপরে একটি কাকার কাছ থেকে জানলাম যে এই ফুলের নাম হিবিস্কাস সিরিয়াকাস । এই ফুলটি দেখতেও আমার কাছে বেশ ভালো লেগেছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছেও এই দুটি ফুলের ছবি ভালো লাগবে।

1000035180.jpg

1000035177.jpg

Device name//vivo v27e

What3words // https://w3w.co/analysts.farms.plan

আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে দুটি ছবি শেয়ার করেছি। প্রথম ছবিটা হলো সাদা গোলাপের ছবি। এবং দ্বিতীয় ছবিটি হল লাল গোলাপের ছবি। আসলে আমার কাছে সাদা গোলাপের থেকে লাল গোলাপ বেশি ভালো লাগে। তবে আমাদের এলাকায় সাদা গোলাপের থেকে লাল গোলাপ বেশি দেখা যায়। আমার মত অনেকেরই সাদা গোলাপের থেকে লাল গোলাপ বেশি পছন্দ। আসলে সাদা গোলাপ দেখতেও অনেক ভালো লাগে। অনেকের কাছে সাদা গোলাপও পছন্দ । সাদা গোলাপ এবং লাল গোলাপ এর মধ্যে কোনটি আপনাদের কাছে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন।

1000035176.jpg

1000035175.jpg

Device name//vivo v27e

What3words // https://w3w.co/analysts.farms.plan

আপনারা আবারো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে দুটি ছবি শেয়ার করেছি। প্রথম ছবিটা হলো দেশি ফুরুস। দ্বিতীয় ছবিটিতে যে ফুলটি দেখতে পারছেন এই ফুলটির নাম আমার জানা নাই। দ্বিতীয় ছবির ফুলের নামটি যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আসলে আমার কাছে দেশি ফুরুস ফুলের ছবিটি বেশ ভালো লাগে। এটি লাল রঙের হয় আমার কাছে আরো বেশি ভালো লেগেছিল তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। এবং দ্বিতীয় ছবির ফুলটি ও আমার কাছে বেশ সুন্দর লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

1000035173.jpg

Device name// vivo v27e
What3words // https://w3w.co/analysts.farms.plan

আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দর করে একটি ফুলের ছবি শেয়ার করেছি। এই ফুলটির নাম হলো রঙ্গন ফুল। রঙ্গন ফুল দেখতেও আমার কাছে বেশ ভালো লাগে। এই ফুলটি সাধারণত লাল রঙের হয়ে থাকে। রঙ্গন ফুল কাছ থেকে দেখতে বেশ সুন্দর লেগেছিল আমার কাছে। আসলে গাছের সবুজ পাতার মাঝে এই লাল রঙ্গন ফুলটি দেখতে বেশ চমৎকার লাগে। এই ফুলের গাছ গুলো বেশ ঘন হয়ে থাকে। সারা বছরই প্রায় এই ফুলগুলো ফোটে। উপরের সবগুলো ছবি জুগীরগোফা বঙ্গ এগ্রো কমপ্লেক্স পার্ক থেকে তোলা হয়েছে। আশা করি আজকের পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে প্রত্যেকটি। ফুল হচ্ছে শান্তির প্রতীক ফুলকে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়াই মুশকিল। আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এগুলোর মধ্যে রঙ্গন ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আমার কাছ থেকে।

 2 years ago (edited)

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সাথে আমি একমত সকালবেলা এবং শেষ বিকেলের দিকে ফটোগ্রাফি সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে। আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে সাদা গোলাপের ফটোগ্রাফি অপূর্ব হয়েছে। সবমিলে চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া সাদাগুলো দেখতে বেশ ভালো লাগে ।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। বিশেষ করে সাদা গোলাপ ফুল এবং জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি দেখলে সত্যি অন্যরকম এক অনুভূতি কাজ করে। ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন আপু সাদা গোলাপ এবং জবা ফুলগুলো দেখতে আমার কাছেও বেশ ভালো লেগেছে।
ধন্যবাদ আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য

 2 years ago 

আরে বাহ্ এক কথায় দারুন দেখতে কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আপনার তোলা সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ পর্যন্ত। কারণ প্রত্যেকটা ফুলের সৌন্দর্য অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে থাকা বেশিরভাগ ফুল কিন্তু আমার ফেভারিট। যার কারণে ফটোগ্রাফি করার পর এগুলো আরো অনেক সুন্দর হয়েছে। গোলাপি কালারের ফারুস ফুলের নিচে যে সাদা ফুলটা রয়েছে এটাও কিন্তু ফারুস ফুল। সবগুলো ফুলের ফটোগ্রাফির সাথে বর্ণনা তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি বেশ চমৎকার কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। তবে আপনার জবা ফুলের ফটোগ্রাফি ও গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। আসলে এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়। চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

জবা ফুল এবং গোলাপ ফুলের ছবিগুলো তোলা অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছিল। আসলে ছবিগুলো দেখতে আমার কাছেও বেশ ভালো লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63118.66
ETH 1769.47
USDT 1.00
SBD 0.39