ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আমাদের সবার খুব পছন্দের একটি ফুল। এই ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। এবং এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুলগুলো আকারে বড় তবে এই ফুলের পাপড়ি গুলো একটু ছোট। বড় বড় পাতার মধ্যে যখন রঙ্গন ফুলগুলো ফোটে তখন দেখতে অনেক সুন্দর লাগে । রঙ্গন ফুল গাছগুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। এবং এই ফুল গুলোর কালার অনেক রকমের আছে। তবে সব রকমের রঙ্গন ফুল আমার কাছে ভালো লাগে। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে আমি এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240821_221352.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এটি হচ্ছে খুব পছন্দের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। নয় তারা ফুলগুলো দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। বিশেষ করে এই ফুলের কালার আমাকে বেশি মুগ্ধ করে। যখন ছোট ছোট গাছের মধ্যে একসাথে অনেকগুলো ছোট ফুল ফুটে দেখতে অন্যরকম ভালো লাগে। তবে নয়ন তারা ফুল গাছগুলো যখন ছোট থাকে ওই সময় থেকে এই গাছগুলোর মধ্যে ফুল ফুটে। তবে নয়নতারা ফুল বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের আছে। নয়ন তারা ফুলের ফটোগ্রাফি করেছিলাম কিছুদিন আগে একটি বাড়ির সামনে থেকে। তাই আজকে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240821_221424.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে আমাদের সবার পরিচিত কুমড়ো ফুলের ফটোগ্রাফি। কুমড়ো ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। এই ফুল গুলো ভাজি করা যায় এবং এই ফুল দিয়ে পকোড়া ও বানানো যায়। তবে কুমড়ো গাছ বড় হলে ওই সময় গাছের মধ্যে অনেকগুলো কুমড়ো ফুল ফুটে। তবে এই কুমড়ো ফুলগুলো বর্তমান সময়ে বাজারে বিক্রি করা হয়। অনেকদিন আগের নদীর ধারে ঘুরতে গিয়ে আমি এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।

IMG_20240821_221558.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে আমার খুব পছন্দের একটি ফুল। এই ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এই ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল। তবে গাঁদা ফুল বিভিন্ন জাতের আছে। গাঁদা ফুলের পাপড়ি যেমন অসাধারণ তেমন ফুলের ঘ্রাণ ও বেশ ভালো লাগে। গাঁদা ফুল গাছগুলো অতিরিক্ত গরম পরলে মারা যায়। তবে গাঁদা ফুলগুলো গোল একটু বড় এ কারণে দেখতে অন্যরকম ভালো লাগে। আর বিভিন্ন অনুষ্ঠানে বা মালার মধ্যে এ গাঁদা ফুল ব্যবহার করা হয়। অনেকদিন আগে একটি নার্সারি বাগান থেকে আমি এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240821_221651.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল গাছ কমবেশি সব জায়গাতে দেখা যায়। তবে জবা ফুল অনেক জাতের এবং অনেক কালার আছে। জবা ফুলের সৌন্দর্য মানুষকে বেশি আকৃষ্ট করে। তবে জবা ফুল গাছগুলো আকার অনেক বড় হয়। এবং জবা ফুল গাছ অনেক বছর পর্যন্ত টিকে। কেউ কেউ জবা ফুলকে ঔষধি গাছ বলে। জবা ফুলের রস মাথায় দিলে মাথার চুল কালো এবং সাদা হয়। কিছুদিন আগে আমি একটি জায়গা যাওয়ার সময় একটি বাড়ির সামনে এই জবা ফুল গাছ দেখতে পাই। ওখান থেকে আমি এই জবা বলে ফটোগ্রাফি করি।

IMG_20240815_091905.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে নাম না জানা ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলের নাম ইতিমধ্যে আমার মনে পড়তেছে না। এই ফুল গাছগুলো বেশিরভাগ টবের মধ্যে রোপন করে। তবে এই ফুলগুলো গোল এবং পাপড়ি গুলো অনেক ছোট । এবং এই ফুলের ঘ্রাণ বেশ চমৎকার লাগে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে বা বাসার সামনে এই নাম না জানা ফুল গাছগুলো দেখা যায়। তবে কিছুদিন আগে আমি একটি নাসারী বাগানে ঘুরতে গিয়ে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করি। তাই আজকে এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি নাম না জানা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240815_091537.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আমাদের কমিউনিটিতে সব সময় ফুলের ফটোগ্রাফি বেশি দেখতে পাই। আসলে ফটোগ্রাফির মাধ্যমে ফুলের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। আপনি খুব সুন্দর করে ভিন্ন ভিন্ন ফুলের দারুন ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল এই বলে আপনি সুন্দর মন্তব্য করেছেন শুনে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ অসাধারণ ছিল। এমনিতেই ফটোগ্রাফি সকলেই দেখতে বেশ পছন্দ করে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে গাঁদা ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে। এত সুন্দর এই ফুলগুলো দেখলেই ভালো লাগে।

 2 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনার কাছে বেশি ভালো লাগলো। আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। তবে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে রঙ্গন ফুল ও জবা ফুল। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলো দারুন ছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফটোগ্রাফি অ্যালবাম শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর উৎসাহিতমূলক মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফিগুলো যত সময় নিয়ে করা যায় তত বেশি সুন্দর হয়। তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল দেখে ফটোগ্রাফি না করে থাকা যায় না। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। রঙ্গন ফুল গুলো খুব ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

হ্যাঁ আপু আসলে ফটোগ্রাফি সময় দিয়ে করলে ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর হয়। তবে আপনার চমৎকার মন্তব্য শুনে বেশি ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার জানা মতে শেষের এই ফুলগুলোকে ক্যালেন্ডুলা ফুল বলা হয়। এগুলো অনেক রকমের হয়ে থাকে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। জবা এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার শেষের ফুলের নাম জানা ছিল না। তবে ফুলটির নাম বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মন্তব্য শুনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

ফুল দেখলেই কেন যেন আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আজকে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে শেষের ফটোগ্রাফিটি অর্থাৎ নাম না জানা সেই ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখার মত বলে অনেক সুন্দর মন্তব্য করেছেন। এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগতেছে শুনে খুশি হলাম ।ভালো থাকবেন ভাই।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি ও বর্ণনা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও আমার ফটোগ্রাফি নিয়ে সুন্দর করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38