ফুল ও উদ্ভিদের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

29-08-2023

১৪ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ্য ও ভালো আছেন। যাক, আজকে আবারো চলে এলাম আপনাদের মাঝে। অনেকদিন হলো ফটোগ্রাফি করা হয় না! ফটোগ্রাফি করবো কিভাবে, শহরে শুধু চারিদিকে ইট আর ইট! ফটোগ্রাফি করার এলিমেন্টই খুজেঁ পাওয়া যায় না। বাড়িতে এসেছি, এখন থেকে রেগুলার ফটোগ্রাফি করতে পারবো। ফটোগ্রাফি আবার ভালো লাগার বিষয়। গ্রামীণ সব সবুজ শ্যামল ফটোগ্রাফি করতে ভালোই লাগে।

আজকের ফটোগ্রাফিতে কিছু ফুল ও উদ্ভিদের বর্ণনা দিয়েছি একদম সংক্ষিপ্ত পরিসরে। কারণ এসব ফুল ও উদ্ভিদ সম্পর্কে আপনারা নিশ্চয় জানেন। তারপরেও আশা করছি ফটোগ্রাফিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।


ফটোগ্রাফিঃ০১

IMG_20230829_151815.jpg


ফুলটিকে নিশ্চয় চিনেন সবাই! আমাদের এখানে ঘাসফুল বলেই চিনে। এই ফুলের ফটোগ্রাফি করতে আমার দশ মিনিট লাগছে। ফুলের ফোকাস ঠিকঠাক মতো আনতেই পারছিলাম না।


ফটোগ্রাফিঃ০২

IMG20230829150934.jpg


এই ফুলটার সাথে সবাই পরিচিত! নতুন করে পরিচয় করিয়ে দেয়ারও দরকার হবে না আশা করছি! বাড়িতে একটামাত্র গোলাপ ফুলের গাছ! দেখলাম একটা লাল টকটকে গোলাপ ফুটে আছে।


ফটোগ্রাফিঃ০৩

IMG20230829142641.jpg


রজনীগন্ধা ফুল! এ ফুলের ঘ্রাণ আমার ভীষণ প্রিয়! রজনীগন্ধা গাছ এখনও বড় হয়নি, তারপরেও ফুল ফুটে আছে।


ফটোগ্রাফিঃ০৪

IMG_20230829_152030.jpg


কাঁঠালের সিজন তো শেষ! এখন নতুন করে গাছে কাঁঠালের মজি তৈরি হচ্ছে। আমাদের দিকে কাঁঠালের এমন নতুন ফল যখন হয় তখন সেটাকে মজি বলে মানুষজন!


ফটোগ্রাফিঃ০৫

IMG_20230829_151919.jpg


প্রিয় একটা গুল্ম জাতীয় উদ্ভিদ! ছোটবেলায় এটাকে মাছ ভেবে কথা খেলা করেছি, হাহা! এখনও দেখি পাওয়া যায়। আমাদের পুকুর পাড়ে এমন উদ্ভিদ অনেকগুলো জন্মেছে।


ফটোগ্রাফিঃ০৬

IMG20230829151444.jpg


এ উদ্ভিদটিও পুকুর পাড়ে পেলাম। দেখতে অনেকটা কচুর পাতার মতো! কিন্তু এ উদ্ভিদ মূলত সৌন্দর্যবর্ধনের জন্য ব্যবহার করা হয় বাড়িতে।


ফটোগ্রাফিঃ০৭

IMG20230829151424.jpg


এ উদ্ভিদটি আমি নতুন দেখলাম। এটিও আমাদের পুকুরপাড়ে জন্মেছে। হঠাৎ করেই এমন উদ্ভিদের পাতা চোখে পড়ল! পাতাগুলো বেশ বড়।


DeviceOppo A12
Photographer@haideremtiaz
CategoryPhotography
Locationw3w
Date29 August, 2023

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

ফুল এবং উদ্ভিদের বিভিন্ন ধরনের ছবি নিয়ে আজকের ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন ভাই। আজকে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ছিল অনেক সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া আপনার তোলা ফটোগ্রাফিগুলো চমৎকার হয়েছে। আপনি ফুলের পাশাপাশি কিছু গাছের ও ফটোগ্রাফি শেয়ার করেছেন।ভীষণ ভালো লেগেছে।আপনি বর্ননা করলেন এজন্য আরো বেশী ভালো লাগলো।তবে ৩ নং ফুলটি গাঁদা ফুল হবে ঠিক করে দিন।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু বুঝতে পেরেছি। গাদাঁ ফুলই হবে এটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🌻🦋

 3 years ago 

আসলে ফটোগ্রাফি করতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। গ্রামীণ প্রকৃতির ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। তবে আপনার প্রথম ফটোগ্রাফির ফুলটিকে আমরা রেইন লিলি ফুল নামে চিনি । কেননা ঘাসফুল অন্যরকম দেখতে ।যাই হোক ফটোগ্রাফি গুলো ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের দিকে এটাকে আপু ঘাসফুলই বলে! ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য 🌼

 3 years ago 

ভাইয়া আমার মনে হয় তিন নাম্বার ফুলের নাম গাঁদা ফুল হবে। যাইহোক আপনি অনেক সুন্দর এবং অসাধারণ কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করলেন। আমার কাঁঠাল তেমন একটা খেতে ভালো লাগে না কিন্তু কাঁঠাল গুলো গায়ের মধ্যে কাটার মত থাকার কারণে দেখতে অসাধারণ লাগে। আর আমিও একেবারে শেষের পাতাটির নাম ঠিক জানিনা। আজকে হয়তো প্রথম দেখলাম। অনেক সুন্দর হবে সবগুলোর বর্ণনা ও ধাপে ধাপ উপস্থাপনা করলেন আমাদের মাঝে।

 3 years ago 

আমিও তাই ভাবছি আপু! গাদাঁ ফুলকে আমি রজনীগন্ধা বলে ফেলছি! অসংখ্য ধন্যবাদ আপু 🌼🦋

 3 years ago 

ফুল এবং উদ্ভিদের খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তিন নাম্বার ফুলের ফটোগ্রাফি ফুলের নাম একটু ভুল হয়েছে। তবে ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে আমার কাছে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং ঘাসফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ফুলের নামটা কি রজনীগন্ধা না, নাকি গাধা ফুল আমি একটু কনফিউজড! অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

ইট পাথরের শহরে আসলেই বন্দি থাকলে ফটোগ্রাফি বিষয়টি চারিপাশে সৌন্দর্য উপভোগ করা কোন কিছুই হয়ে ওঠেনা। তবুও আপনি ফুলের ফটোগ্রাফি তার পাশাপাশি বিভিন্ন উদ্ভিদের সৌন্দর্য খুব সুন্দর ভাবে ক্যাপচার করে ফটোগ্রাফি করে তুলে ধরলেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ইট পাথরের শহরে ফটোগ্রাফির কনসেপ্ট খুঁজে পায় না তেমন। গ্রামে যা বেশি আছে

 3 years ago 

ফুল ও উদ্ভিদের রেনডম ফটোগ্রাফি করেছেন।খুবই চমৎকার লাগছে। দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38