বছরের প্রথম রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

01-01-2024

১৮ পৌষ , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


প্রথমে জানাই সবাইকে নতুন বছরের নতুন সকালের শুভেচ্ছা 🌼। পুরাতন বছরের সব ঘ্লানি, দুঃখ-কষ্ট বলে ভুলে হোক শুরু নতুন করে। নতুন করে হোক জীবনের সূর্যোদয়। পুরাতন বছরের থেকে অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সামনের দিনগুলো যেন ভালো হয় সেটাই প্রত্যাশা করছি। আসলে পুরাতন বছর বলতেও কেমন লাগছে! শুধুমাত্র একটি দিন আর রাতে ব্যবধান, এইতো! তবে ক্যালেন্ডারের পরিবর্তন! এখন চাইলেই কি আর ২০২৩ সাল লেখা যাবে। জীবন থেকে এভাবেই যেন বিদায় নেয় একেকটি বছর। দেখতে দেখতেই সময় চলে গেল! জীবনের এখনও অনেক হিসাবই বাকি। তবে নতুন বছরে দৃঢ়তার সাথে এগিয়ে চলাই আমার মূল লক্ষ্য! যাক নতুন বছরের শুরুটা করলাম ফটোগ্রাফি পোস্ট দিয়ে! কয়েকদিন আগে আমাদের গ্রাম থেক আরেকটা গ্রাম সেটার নাম ঝাউগারা। সেখানে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে ফটোগ্রাফিগুলো।


ফটোগ্রাফিঃ০১

IMG_20240101_082350.jpg

কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আরেকটু দূরে ঝাউগারা গ্রাম। আর সেখানে জানতে পেরেছিলাম অনেকেই সরিষার চাষ করছে। গিয়ে দেখলাম আসলে এখনও ছোট ছোট। তবে বেশ কয়েকটাতেই সরিষার ফুল দেখা যাচ্ছিল। আর তখনই ফটোগ্রাফি করেছিলাম।

ফটোগ্রাফিঃ০২

IMG20231223112137.jpg

আমাদের গ্রামের মাঝ দিয়ে বয়ে চলা একমাত্র নদী নরসুন্দা। বর্ষাকালের থেকে শীতকালে নদীর সৌন্দর্যটা যেন কয়েকগুণ বেড়ে যায়। নদীতে একদমই পানি নেই! পাড়ের নিচ অবধি পানি চলে গেছে। আর অনেকেই পাড়ের নিচের জমিতে চাষ করা শুরু করেছে।

ফটোগ্রাফিঃ০৩

IMG_20231223_190505.jpg

এটা একটা বনো উদ্ভিদ গাছ! সাধারণত রাস্তার পাশে দেখা যায়। তবে এ গাছের মাঝে একটা আলাদা সৌন্দর্য রয়েছে। উপরে অংশটা ধূসরের মাঝে সবুজ! এজন্য দেখতেও ভালো লাগছিল।

ফটোগ্রাফিঃ০৪

IMG_20231223_190911.jpg

এ ছবিটা তুলেছিলাম সুতারাটিয়া ব্রিজের উপর থেকে। ছবিতে দেখতে পাচ্ছেন নদীর মাঝে ধানের চারা যেটাকে রোয়া বা ঝালা বলে আমাদের দিকে। নদীতে যখন পানি থাকে না তখন এটা করা হয়। আবার নদীতে দেখতে স্রোতও আছে। স্রোতের মাঝেই বড় সর জাল সেট করা! মনে হয় না এ টাইমে এ জাল দিয়ে মাছ ধরতে।

ফটোগ্রাফিঃ০৫

IMG20231223113620.jpg

শিমের ফুল! শীতের সময় শিম পাওয়া যায়। তবে অনেক গাছে শিম ধরে গেছে আবার অনেক গাছে শিমের ফুল জন্মেছে। শিমের ফুল দূর থেকে দেখতে ভালোই লাগছিল তাই ফটোগ্রাফি করেছিলাম।

ফটোগ্রাফিঃ০৬

IMG_20231223_190627.jpg

এটা মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। নামটা সঠিক জানা নেই আমার। এ টাইমে নদীতে তখন পানি থাকে না। আর তখন এটি নদীর স্রোতের পাশে রেখে দেয়া হয়। মাসখানেক পরে মনে হয় চেক করে দেখে মাছ আছে কি না! তবে অনেক মাছ পাওয়া যায় তোলার সময়

ফটোগ্রাফিঃ০৭

IMG_20231223_190559.jpg

কাঠাঁলের মজি বলে এটাকে। এটাই বড় হয়ে কাঠাঁলে পরিণত হয়। এ সময়ে গাছে মজি দেখতে পাওয়া যায়। এগুলো আরেকটু বড় হলে বড়ই দিয়ে ভর্তা বানিয়েও খাওয়া যায়। ছোট বেলায় অনেক খেয়েছি। এখন আর খাওয়া হয় না।


DeviceOppo A12
Photography@haideremtiaz
LocationNandail,Mymensingh

আশা করছি আজকের ফটোগ্রাফিগুলো আপনারা উপভোগ করতে পেরেছেন। আবারো নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 3 years ago 

নতুন বছরের শুভেচ্ছা ভাই। আজকে আপনি একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন নতুন বছরে, যেটা অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আপনার সবগুলো ফটোগ্রাফি খুবই দারুণ ছিল। গ্রাম বাংলার এরকম সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হবে। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। বিশেষ করে চার নাম্বার ফটোগ্রাফি টা একটু বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল। আমাদের এইদিকে তো এরকম দৃশ্য একেবারে দেখাই যায় না। যার কারনে এটা বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 
 3 years ago 

২০২৪ সালের প্রথম দিন আপনি ফটোগ্রাফি পোস্ট দিয়ে শুরু করলেন দেখে ভালো লাগলো। আপনার আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল। আমার কাছে ফটোগ্রাফি গুলো বেশ ভালই লেগেছে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ‌

 3 years ago 

২০২৪ সালে করেনি ভাই! আগে করেছিলাম ফটোগ্রাফি। অসংখ্য ধন্যবাদ আপনাকে🌼

 3 years ago 

প্রথমে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বছরের প্রথম রনডম ফটোগ্রাফি গুলো দারুন ছিল।যাইহোক পুরাতন বছরের সমাপ্তি ঘটে নতুন বছরে আরো ভালো ভালো কিছু দেখতে পাবো সেই কামনা করছি। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

জি ভাইয়া, আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা 🌼

 3 years ago 

বছরের শুরুতে বেশ চমৎকার রেনডম ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে ভাইজান। শুভ হোক আপনার নতুন বছরের পথ চলা।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই 🌼

 3 years ago 

ইংরেজি বছরের প্রথম এই দিনে আপনার মত আমিও ফটোগ্রাফি করেছি ভাই। ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে সব সময় বিমোহিত করে। আর এইসব জিনিস গুলো মানুষ খুব ভালোবাসে। আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলা আমার কাছে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ফটোগ্রাফিগুলো দেখবো আশা করি। যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে 🌼

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন খুবই ভালো লাগলো দেখে।
বিশেষ করে সরিষা ফুলের ফটোগ্রাফিটি সব থেকে বেশি ভালো লাগলো।
আসলে ঠিকই বলেছেন ইচ্ছা করলেও আর ২০২৩ সাল লিখতে পারবো না।
যা হোক পুরাতন বছরের গ্লানি বলে নতুন বছর নতুন রূপে শুরু করি আমরা সবাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হুমম ভাই, পুরাতনকে বিদায় জানিয়ে দিলাম। হোক শুরু পথচলা নতুন উন্মাদনা নিয়ে 🌼

 3 years ago 

নতুন বছরে আপনি রেনডম ফটোগ্রাফি নিয়ে সবার মাঝে উপস্থিত হয়েছেন দেখে ভালো লাগলো। তাহলে ফটোগ্রাফির মাধ্যমেই সবাইকে শুভেচ্ছা জানালেন নতুন বছরের। নতুন বছরের শুভেচ্ছা রইল আপনার জন্যও। সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করলেন যেগুলো দেখে চোখ ফেরাতে পারছিলাম না আমি। ঝাউগারা গ্রামে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলেন, এবং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। গ্রাম বাংলার এরকম সুন্দর জাগে বেশি দেখা যেত এখন খুব কম দেখা যায়। চার নাম্বার ফটোগ্রাফিতে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এরকম দৃশ্য আমি বহু বছর আগে দেখেছি। এই দৃশ্যটা বেশি সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37