শীত কালের কেনাকাটা।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20241202-WA0003.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার ,২ ডিসেম্বর ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। তবে কয়েকদিন ধরে ছেলে ও আমি হালকা অসুস্থ। তাই আজকে বিকেলে ডক্টরের কাছে গিয়েছিলাম। সেটা নিয়ে আজকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। আজকে আমাদের ডাক্তারের কাছে যাওয়ার তেমন কোনই ইচ্ছে বা প্লান ছিল না। হঠাৎ করে আপনাদের ভাইয়ার কালকে জরুরি একটি কাজ পড়ে গেল। এবং সামনে স্কুলে পরীক্ষা তাই তারপরেও আর সময় দিতে পারবে না। তাই স্কুল থেকে আজকে এসেই সিদ্ধান্ত দেওয়া হল আজকেই ডাক্তারের কাছে যাব। এরপর আসরের নামাজ পড়ে আমরা বিকেল চারটার সময় রওনা দিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এখন শীতের সময় বাইরের আবহাওয়া ঘরের তুলনায় ঠান্ডা। তাই আমরা মোটরসাইকেলে বেশ আস্তে আস্তে যাচ্ছিলাম। তাই আমাদের যেতে প্রায় ২০ মিনিটের উপরে সময় লেগে গিয়েছিল। এরপর সেখানে ডাক্তার দেখিয়ে আমরা কিছু কেনাকাটা করার জন্য রওনা দিলাম। হাতে যেহেতু অল্প সময়ে তাই সব জায়গায় ফটোগ্রাফি ধারণ করার সুযোগ বা সময় হয়নি।

IMG-20241202-WA0007.jpg

ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আমরা প্রথমে গেলাম আবু রায়হানের জন্য কিছু শীতের পোশাক কেনাকাটা করার জন্য। সেখানে গিয়ে ওর দুইটি সোয়েটার পা মোজা ও কিছু জামা কাপড় কিনে দিলাম। এরপর আপনাদের ভাইয়ার তিনটা সোয়েটার কিনে নিলাম। ওকে প্রতিদিন স্কুলে যেতে হয় সকালে ঠান্ডার মধ্যে দিয়ে তাই ভাবলাম একটু বেশি করেই কিনে নি তবে তেমন পছন্দ হচ্ছিল না। এরপর আমার জন্য আরেকটি সোয়েটার কিনে নিলাম। তারপর আমরা শোরুম থেকে বেরিয়ে আসলাম। তবে এর ফটোগ্রাফি ধারণ করতে আমার একদমই মনে ছিল না। আর আবু রায়হানকে নিয়ে ঘোরাফেরা করতে আমার অনেক অসুবিধা হচ্ছিল তাই আপনাদের ভাইয়ার কাছে দিয়ে রেখেছিলাম। মূলত কোথাও গিয়ে হাঁটাচলা করতে গেলে আমি একদমই বাচ্চা, নিজের কাছে বা কোলে নিয়ে রাখতে পারি না। বাইরে বের হলে আপনাদের ভাইয়ের কাছে বাবু কে দিয়ে দেই।

IMG-20241202-WA0006.jpg

এরপর আমরা ওখান থেকে গেলাম বাবুর জন্য সাবু কেনার জন্য। সাবু কেনার পাশাপাশি বাবুর জন্য কিছু ফলো কিনে নিলাম। আবু রায়হান ছোটবেলা থেকে আঙ্গুর খেতে ভীষণ পছন্দ করে। তবে এখন শীতকাল ঠান্ডা কারণে আঙ্গুর টা খাওয়ানো অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। এখন ওকে আপেল কমলা ও বেদানা খাওয়ানোর চেষ্টা করি। বাড়িতে আপেল ও খেজুর ছিল তাই আমরা ওখান থেকে বেদানা কিনে নিলাম। ফলের দোকানে গিয়ে একটু ভিড় ছিল। আর তখন আমরা দাঁড়িয়ে ছিলাম এই সুযোগে কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে নিলাম। শীতের সময় জব তো সন্ধ্যা হবে ততই বেশি শীত আর বাতাস বইবে। তাই আমরা খুবই তাড়াহুড়া করে সব কাজ শেষ করছিলাম।

IMG-20241202-WA0002.jpg

এরপর সেখান থেকে চলে গেলাম কসমেটিক্স এর দোকানে। সেখানে গিয়ে আমার শাশুড়ি মায়ের জন্য এক জোড়া চুরি কিনে নিলাম। তার সাথে আবু রায়হানের কিছু শীতের লোশন তেল এগুলো কিনে নিলাম। আবু রায়হান তো খেলনা দেখে বারবার খেলনার দিকে তাকাচ্ছিল। তারপর ওকে কয়েকটা খেলনা কিনে দিলাম। তখন আর সন্ধ্যা হতে মাত্র ১০ মিনিট বাকি রয়েছে। তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে মোটরসাইকেলে উঠে বাড়িতে আসার রওনা দিলাম। কিন্তু তখনই মনে পড়ল আমাদের একটি পার্সেল নিতে হবে। ঢাকা থেকে পার্সেল টি এসেছে। পার্সেল টি নিতে গিয়ে আবার আমাদের আর একটু দেরি হয়ে গেল। তারপর আমাদের বাড়িতে আসতে আসতে মাঝপথে মধ্যেই সন্ধ্যা নেমে গেল। আজকে বাইরে অনেক বাতাস ছিল আর হালকা হালকা কুয়াশা ও হয়েছিল চারিদিকে। আবু রায়হান তো আসার সময় ঘুমিয়ে গিয়েছিল। তবে এতে বেশ ভালই হয়েছিল ওকে ভালোভাবে চাদর দিয়ে ঢেকে নিয়েছিলাম। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আমার আজকের পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

Screenshot_20241202-185254.png

Screenshot_20241202-185015.png

Screenshot_20241202-184737.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে শীতের সময় আমরা বিভিন্ন ধরনের পোশাক কেনাকাটা করি। শীতের সময় শীতের দারুন দারুন পোশাক যেগুলো পড়তে আমরা সবাই পছন্দ করি। আপনি দেখছি ডাক্তার দেখানোর পর শীতের কেনাকাটা ভালোই করেছেন। আমাদের সাথে সেই মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া তবে আমরা একসাথে অনেকগুলো কাজ শেষ করে আসলাম।

 2 years ago 

কেনাকাটা সুন্দর অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। যেখানে কসমেটিক সামগ্রী থেকে শুরু করে সমস্ত বিষয়ের অনুভূতিগুলো ব্যক্ত করেছেন।

 2 years ago 

জ্বী আপু আপনি ঠিকই বলেছেন আমরা একদিন অনেক কিছুই কেনাকাটা করেছি।

 2 years ago 

আঙ্গুর খেতে বাচ্চারা সত্যি অনেক পছন্দ করে। কিন্তু ঠান্ডার সময় বেশি আঙ্গুর খাওয়ালে আবার পেটের সমস্যা হয়ে যাবে। পাশাপাশি অন্য ফল খাওয়ানোর সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছেন আপু। আপনার ছেলের জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ আপু। ডক্টরে আঙ্গুর খাওয়াতে নিষেধ করছিল।

 2 years ago 

আপু আপনি তো দেখতেছি ডাক্তার দেখাতে গিয়ে ভালোই কেনাকাটা করেছেন। আসলে শীত আসলে অনেক কেনাকাটা করতে হয়। বাবুর জন্য কেনাকাটা করেছেন। এবং আমাদের ভাইয়ের জন্য কেনাকাটা করলেন।সোয়েটার গুলো কিনে ভালো করেছেন ভাইয়ের জন্য। দেখতেছি আপনার শাশুড়ির জন্য চুড়িও কিনেছেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।

 2 years ago 

আপু আমাদের তো একটা দুইটা পোশাকে হয়ে যায় কিন্তু বাচ্চাদের অনেক পোশাক লাগে।

 2 years ago 

আমাদের বাচ্চাটিও ছোটকাল থেকে আঙ্গুর খেতে পছন্দ করত। আর শীতকালে এই ধরনের ফল না খাওয়ালে ভালো বাচ্চাদের জন্য। আপনি দেখতেছি ভালোই কিনা কাটা করেছেন। আসলে শীতকালে প্রত্যেক মানুষের গরম কাপড় একটু বেশি লাগে। তবে আপু পুরুষ মানুষ নিজের জন্য কেনাকাটা করতে চাই না। মনে হয় এ কারণে আপনি ভাইয়ের জন্য কেনাকাটা করেছেন। ধন্যবাদ কেনাকাটার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া আমি তো সেই জোর করে ওগুলো কিনে দিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36