আমার ধারণ করা রেনডম ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240423_205752.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। সুন্দর জিনিস গুলো বারবার দেখতে পাবার সব থেকে বড় একটা মাধ্যম হচ্ছে ফটোগ্রাফি ‌। ফটোগ্রাফির মাধ্যমে আমরা যেকোন সুন্দর জিনিসগুলোকে ক্যামেরায় বন্দি করে রেখে দিতে পারি আর সেটা পরবর্তী সময়ে দেখার সুযোগ করতে পারি। ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রত্যেক সপ্তাহে যে ফটোগ্রাফি গুলো ধারণ করে সেগুলোই আপনাদের মাঝে সপ্তাহে একদিন পোস্ট আকারে শেয়ার করে থাকি।

প্রথমে আমি আপনাদের মাঝে একটি পাতাবাহার গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। পাতাবাহার গাছের পাতাগুলো দেখতে অনেক সুন্দর হয় এই জন্যই মূলত আমি এই ফটোগ্রাফিটা ধারণ করে রেখেছিলাম।

IMG_20240423_205608.jpg

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে আমার বাগানের রক্ত গাঁদা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। অন্যান্য বছরের মতো এই বছরে ও আমার বাগানে অনেক রক্ত গাঁদা ফুল ফুটেছে।

IMG_20240423_205625.jpg

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। বাগান বিলাস ফুলকে আমাদের এলাকার ভাষায় গেট ফুল বলা হয়ে থাকে। সাধারণত এই ফুল গাছটা গেটের পাশে লাগানো হয় এজন্যই এটাকে সকলে গেট ফুল বলেই চিনে থাকে।

IMG_20240423_205537.jpg

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে বাতাবি লেবুর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছে। এই বছরে আমাদের বাতাবি লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল এই ফটোগ্রাফি টা আমি সেখান থেকেই ধারণ করেছিলাম। সাদা রংয়ের এই ফুল টা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর এই ফুলের সুবাস।

IMG_20240423_205726.jpg

এই পর্যায়ে আমি আপনাদের মাঝে আমার বাগানের টাইম ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আমাদের এলাকাতে এই ফুল টাকে অফিস টাইম ফুল বলা হয়ে থাকে। আমি লক্ষ্য করে দেখেছি এই ফুলটা সকাল নয়টার দিকে ফোটে আর বিকেল হতে হতেই আবার বুজে যাই।

IMG_20240423_205702.jpg

এ পর্যায়ে আমি আপনাদের মাঝে নাম না জানা একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আপনারা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।

IMG_20240423_205953.jpg

সবশেষে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছিস। আমি যখন সূর্যমুখী ফুলের এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম ঠিক সেই সময়ে একটা মৌমাছি এই ফুল থেকে মধু সংগ্রহ করছিল। মৌমাছি থাকার কারণে এই ফোনটা সেই সময়টাতে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল।

আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে কোন ফটোগ্রাফি টা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/stepladder.midweek.abacus

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আপনার ধারণ করার রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনি ফটো ধারণ করেছেন। পাতাবাহারসহ ফুলের ফটোগুলো অসাধারণ হয়েছে। চমৎকার এ ফটোগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু। ফুলের ফটোগ্রাফি গুলা দেখতে এমনিতেই অনেক সুন্দর হয়। সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি টা দেখতে খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

সু স্বাগতম আপু।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আপনার তোলা ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে আপু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

এক নজরে দেখে ফেললাম আপনার ধারণা করা বিভিন্ন পর্যায় এর ফটোগ্রাফি গুলো। খুব সুন্দর সুন্দর ফটো ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিচ্ছি। যেখানে পাতা বাহার থেকে শুরু করে বিভিন্ন প্রকার ফুলের ফটো শেয়ার করেছেন। সব মিলে অনেক সুন্দর হয়েছে আপনার আজকের এই ব্লগটা।

 2 years ago 

আমার সম্পূর্ণ ব্লগ আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। অনেকগুলো ফটো একসাথে দেখতে বেশ ভালই লাগে। খুবই আকর্ষণীয় হয়েছে প্রতিটা ফটো। খুবই নিখুঁতভাবে ফটোগুলো তুলে ধরেছেন। দুর্দান্ত লাগছে আপনার তোলা ফটো ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমার কাছে ফটোগ্রাফি করতে এবং দেখতে দুটোই ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুলের সৌন্দর্য উপভোগ করতে তো অনেক ভালো লাগে। আমার কাছে কিন্তু বাতাবি লেবুর ফুলের ফটোগ্রাফি টি অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দারুণ বর্ণনার মাধ্যমে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আপু বাতাবি লেবুর ফুল দেখতে যতটা সুন্দর তার সুঘ্রান অনেক সুন্দর ‌।

 2 years ago 

আপনার ধারণ করার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। প্রতিনিয়ত ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন। যেটা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। আজকের ফটোগ্রাফি ভালোই উপভোগ করেছি। অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন । ভালো লাগলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে ভাইয়া তাই চেষ্টা করি ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর করে আপনি ফটোগ্রাফি গুলো করলেন, দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফির পাশাপাশি পাতাবাহার গাছের ফটোগ্রাফি ও শেয়ার করলেন, দেখে খুব ভালো লাগলো। ফুলের মত আমার কাছে পাতাবাহার গাছগুলো ও অনেক সুন্দর লাগে। কারণ পাতাবাহার গাছের পাতা বিভিন্ন রকমের হয়ে থাকে, এমনকি কালারিং হয়ে থাকে। যার কারণে দেখতে বেশি সুন্দর লাগে। সূর্যমুখী ফুলের উপর মৌমাছি দেখে বেশি সুন্দর লেগেছে। মধু সংগ্রহ করতেছে মৌমাছিটা ফুল থেকে।

 2 years ago 

আমার কাছেও বিভিন্ন ধরনের পাতা বাহার গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ধারণা করা রেনডম ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। সবগুলো ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভালো লেগেছে। তবে বিশেষ করে, আমার কাছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি ও বাতাবি লেবুর ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এখানে প্রতিটি মানুষের দেখছি এক একজনের একেক রকম ফুল পছন্দ। আপু আপনার কাছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি টা ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63386.83
ETH 1683.18
USDT 1.00
SBD 0.41