রেনডম ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20240831110021.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শনিবার, ৩১ আগষ্ট ২০২৪

আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে পুরনায় আর একটা নতুন পোস্টে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ধরনের ফটোগ্রাফি ধারণ করতে আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য আমি সবসময়ই চোখের সামনে সুন্দর কিছু দেখলে সেগুলোকে ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে রেখে দেই । আর আমার সেই ধারণ করা ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহে পোস্ট আকারে শেয়ার করি। আজকে আমি যে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করছি সেগুলো সব কয়টি আজকে ধারণ করেছি। প্রথমেই আমি আপনাদের মাঝে একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ব্যক্তিগতভাবে এই ফুলটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে।

IMG20240831110324.jpg

প্রথমে আমি আপনাদের মাঝে একটা অপরাজিতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। অনেক এলাকাতে এই ফুলটাকে নীলকন্ঠ ফুল বলা হয়ে থাকে কিন্তু প্রকৃতপক্ষে এটার নাম হচ্ছে অপরাজিতা। নীল রঙের এই ফুল টা দেখতে আসলেই অনেক ভালো লাগে।

IMG20240831110209.jpg

এরপরে আমি আপনাদের মাঝে সাদা রঙের খুবই সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। আপনাদের মাঝে আমি সাদা রংয়ের যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি সেটা হচ্ছে তেলাকচুর ফুল।

IMG20240831110201.jpg

এরপরে আমি আপনাদের মাঝে একটি মাধবীলতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। মাধবীলতা ফুল দেখতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ এই ফুল একই সাথে অনেকগুলো থাকে। একই সাথে অনেকগুলো মাধবীলতা ফুলার কারনে এটার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে যায়।

IMG20240831110135.jpg

এরপরে আমি আপনাদের মাঝে লাল রংয়ের বড় আকৃতির একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। অনেকেই এই ফুলটার নাম জানে আবার অনেকেই এটার নাম জানে না। এই ফুলটির নাম হচ্ছে স্থলপদ্ম।

IMG20240831110052.jpg

এরপরে নয়নতারা ফুলের উপরে একটি প্রজাপতি বসে থাকার ফটোগ্রাফি শেয়ার করেছি। আসলে প্রজাপতির ফটোগ্রাফি ধারণ করা অনেক কঠিন কাজ তারপরও আমি অনেক কষ্ট করে এটা ধারণ করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG20240831110031.jpg

এরপরে আমি আপনাদের মাঝে একটি নয়ন তারা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রজাপতির ফটোগ্রাফি ধারণ করা শেষ হয়েছে আবার পরে আমি এই ফুলের ফটো একটা ধারণ করলাম।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/stepladder.midweek.abacus

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল। তবে বিশেষ করে আমার কাছে রঙ্গন ফুল ও নয়ন তারা ফুল খুবই ভালো লেগেছে‌ । অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে আপনার কাছে দুইটি ফুলের ফটোগ্রাফির বেশি ভালো লেগেছে জানতে পেরে ভীষণ ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।

 2 years ago 

বাহ্ আপনিতো দেখছি দারুন কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন আমাদের মাঝে।আজ আপনার প্রতিটি ফটোগ্রাফি চোখ ধাঁধানো ছিল। খুব সুন্দর করে আপনার প্রতিটি ফটোগ্রাফি আপনার দূর্দান্ত দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। বিশেষ করে নয়ন তারা ফুলের ওপর চমৎকার ভাবে একটি প্রজাপতি বসে আছে। এই দৃশ্যটি আমার বেশ ভালো লেগেছে।

 2 years ago 

নয়ন তারা ফুলের উপর প্রজাপতি বসে থাকার দৃশ্যটা আমার চোখ কেড়েছিল আপু তাই ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম।

 2 years ago 

আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনার অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং মাধবীলতা ফুলের ফটোগ্রাফি ও নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সত্যি বলতে আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন। এবং আমাদের মাঝে অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।

 2 years ago 

চেষ্টা করি আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62644.78
ETH 1783.34
USDT 1.00
SBD 0.38