আমার ধারণ করা রেনডম ফটোগ্রাফির অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240410_142239.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার, ১০ এপ্রিল ২০২৪

আমার প্রিয় বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। প্রথমেই আমি আপনাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। দীর্ঘ একটি মাস রমজান এর রোজা রাখার পরে যখনই ঈদের চাঁদ পশ্চিম আকাশে দেখা গেল তখন থেকেই ঈদের আমেজ এ গেছে পুরো বিশ্ব। ঈদের আনন্দে মেতে উঠেছে সকলে। বিশেষ করে ছোট ছেলেমেয়েরা সব থেকে বেশি আনন্দ উপভোগ করছে এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে। আমি প্রত্যেক সপ্তাহের বুধবারে চেষ্টা করি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে। সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি আপনাদের মাঝে একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।

প্রথমেই আমি আপনাদের মাঝে টকটকে লাল রঙের একটা ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। টকটকে লাল রঙের পাপড়ি গুলোর মাঝে কয়েকটা সাদা পাপড়ি রয়েছে তাই এই ডালিয়া ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে।

IMG_20240410_142332.jpg

এর পরে আমি আপনাদের মাঝে লিচুর মুকুলের ফটোগ্রাফি শেয়ার করেছে। আপনারা হয়তোবা লক্ষ্য করে দেখেছেন যে এই সময়টাতে গাছে গাছে প্রচুর পরিমাণে লিচুর ফুল অর্থাৎ মুকুল দেখতে পাওয়া যায়।

IMG_20240410_141939.jpg

IMG_20240410_141915.jpg

এরপরে আমি আপনাদের মাঝে গোলাপ ফুল এবং গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি শেয়ার করেছে। এই গোলাপটা টকটকে লাল রংয়ের তাই এটা দেখতে অনেক সুন্দর দেখায়। সত্য কথা বলতে আমার কাছে গোলাপ ফুলের চেয়ে গোলাপ ফুলের কলি গুলো দেখতে সব থেকে বেশি সুন্দর লাগে।

IMG_20240410_142152.jpg

এরপরে আমি আপনাদের মাঝে টগর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ছোট ছোট সাদা রঙের এইটা আবার ফুলগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। আমি লক্ষ্য করে দেখেছি টগর ফুলের উপর যখন বৃষ্টি পড়ে তখন সেই ফুলের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়ে যায়।

IMG_20240410_142119.jpg

এরপরে আমি আপনাদের মাঝে সাদা রঙের একটা জবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। বর্তমানে আমার দেশে অনেক রংয়ের জবা ফুল দেখতে পাওয়া যায় তার মধ্যে আমার কাছে সাদা ফুলটা দেখতে সবথেকে বেশি ভালো লাগে।

IMG_20240410_142056.jpg

এরপরে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর টকটকে লাল রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। রঙ্গন ফুল একই সাথে অনেকগুলো ফুটে থাকে তাই এটা দেখতে খুবই সুন্দর দেখায়। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আপনাদের কাছে কোন ফটোগ্রাফি টা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন কোন একটা পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/stepladder.midweek.abacus

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এ রেনডম ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। ডালিয়া ফুলের ফটোটা চমৎকার ছিল। পাশাপাশি বিভিন্ন প্রকার ফুল দেখে খুবই ভালো লাগলো আমার।

 2 years ago 

বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করতে আমার কাছে খুবই ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

ফুল সকলেই পছন্দ করে । ফুল পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তবে সাদা ফুল সব সময় আমার ভালো লাগে। আপনার করা সাদা জবা ও টগর ফুলের ফটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে । ধন্যবাদ ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও সাদা রঙের ফুলটি খুবই ভালো লাগে আপু ধন্যবাদ।

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার বেশ ভালো লাগে। আপনি চেষ্টা করেন বিভিন্ন ক্যাটাগরির ফটোগ্রাফি গুলো শেয়ার করতে। একটি অ্যালবামের ভিতরে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে আমার খুব পছন্দ হয়। গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং সাদা জবা ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে দেখে।

 2 years ago 

চেষ্টা করে আপু সব ধরনের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রথমে আপনাকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা। আর আপনি আজ বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ডালিয়া ফুল আমার অত্যন্ত পছন্দের একটি ফুল। সেই সাথে আমের মুকুলের গন্ধ সত্যিই আমাকে মাতোয়ারা করে দেয়। আসলে বর্তমানে আমের মুকুলের পরিমাণ অনেকটা কম হয়েছে আমাদের এখানে। আর সাদা জবা একটি আনকমন ফুল। আসলে এই ধরনের জবাব আমাদের এখানে সচরাচর দেখা যায় না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক।

 2 years ago 

ঈদ মোবারক আপু।আপনি আজ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগলো। সাদা জবা,লিচু গাছের ফুল দেখতে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ধন্যবাদ আপু।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগলো। চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে বিশেষ করে আমার কাছে সাদা জবা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছে তো মনে হয় ফুল ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আপু ধন্যবাদ।

 2 years ago 

বাহ আজকে আপনি খুব সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার জবা ফুলের ফটোগ্রাফি ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। গোলাপ ফুল গোলাপ ফুলের কলি এবং টগর ফুল অসাধারণ হয়েছে। তবে সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

প্রতিটি ফটোগ্রাফি আপনারা যেন সুন্দরভাবে বুঝতে পারেন তাই বর্ণনা গুলো একটু ভালোভাবে দেয়ার চেষ্টা করি ভাইয়া।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফিগুলা বেশ অসাধারণ হয়েছে। সাদা জবা ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সাদা জবা এর আগে আমি দেখিনি কখনো আপনার পোস্টের মাধ্যমে দেখলাম প্রথম।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

আমার পোষ্টের মাধ্যমে এই প্রথম সাদা জবা ফুলআপনি দেখতে পেলেন ভাইয়া কথাটি শুনে সত্যি আমার অনেক বেশি ভালো লাগছে ধন্যবাদ।

 2 years ago 

আপু কমেন্টর রিপ্লেতে একটু ভুল হয়েছে। দেখে ঠিক করে নিবেন।

 2 years ago 

ঠিক করেছি ভাইয়া।

 2 years ago 

সবগুলো ফুলের ফটোগ্রাফি দেখার মতো ছিল। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল আপু। তবে আমার কাছে সাদা রঙের জবা ফুলটি একটু বেশি ভালো লেগেছে। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63426.97
ETH 1875.54
USDT 1.00
SBD 0.37