আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।

1000031079.jpg

আজকে আমি রকমের দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আর যখন যেখানে যা কিছু ভালো লাগে সেখান থেকে সংগ্রহ করি। যাতে আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করতে পারি। আজকে কিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। যেগুলো এক একটি এক এক জায়গা থেকে সংগ্রহ করা। যেখানে ঘুরতে যাওয়া হয়েছিল যেখানে যাওয়া হয়েছে কোন কিছু ভালো লেগেছে।

1000029921.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটি হলে একটা গাছের মধ্যে সুন্দর একটা লাউ ধরে থাকা দৃশ্যের ফটোগ্রাফি। এই লাউ টা আমাদের লাউ গাছের মধ্যেই ধরেছিল এটা ছাড়া আরো অনেকগুলো লাউ ধরেছিল। আমাদের রান্না ঘরের পাশেই এই লাউ গাছ লাগানো হয়েছে। সেই লাউ গাছ রান্না ঘরের পাশ দিয়ে বের দিয়ে রান্না ঘরের উপরে উঠেছে এবং সেখান থেকে রান্না ঘরের পাশ দিয়ে ঝুলে ঝুলে লাউ ধরেছিল। এই ঝুলন্ত লাউ ওটা দেখতে অনেক বেশী সুন্দর লাগছিল। সেজন্য ভাবলাম ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি।

1000031063.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল সুন্দর একটা মাঠের ফটোগ্রাফি। দেখতেই পাচ্ছেন ফটোগ্রাফিতে মাঠের মধ্যে সবুজ অনেক ঘাস এবং উপরে নীল আকাশ দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। এরকম মাঠের মধ্যে বসে আড্ডা দিতে বা খেলাধুলা করতে অনেক বেশি ভালো লাগে। বেশ কিছুদিন আগে একদিন বিকেলবেলা বেরিয়েছিলাম আমাদের এলাকায় হাঁটার জন্য। হাঁটতে হাঁটতেই এই সুন্দর মাঠ দেখতে পেলাম। পুরো মাঠের মধ্যে সবুজ ঘাস ভর্তি করা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। সেখানে আশেপাশে অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করছিল আমরা এক পাশে বসে কিছুক্ষণ এই প্রাকৃতিক মনোরম উপভোগ করলাম।

1000031066.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হলো খুবই সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি তবে এই ফুলের নাম আমার জানা নেই। তবে ফুলটি দেখতে অনেক বেশি সুন্দর আর ফুলের রংটা অনেক বেশি সুন্দর লাগছিল। সাদা ও মাঝখানে খয়েরি রঙের হওয়াতে অনেক সুন্দর লাগছিল ফুলটা। দূর থেকে অনেক বেশি আকর্ষণীয় ছিল। এই ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম আমাদের রান্না ঘরের পাশেই কিছুটা জায়গা জুড়ে বিভিন্ন ধরনের সবজি গাছ করা হয়। সেই জায়গায় এই গাছটা নিজে নিজেই উঠেছে এবং সেই গাছের মধ্যেই এত সুন্দর সুন্দর অনেকগুলো ফুল ফুটে থাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে

1000031069.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল খুবই সুন্দর একটা গাছের ফটোগ্রাফি। এই গাছের নাম আমার জানা নেই তবে গাছটি দেখতে অনেক বেশি সুন্দর। এই গাছটিলা লাগানো হয়েছে আমাদের বাড়ির সামনে পুকুর পাড়ে। বাড়ির সামনে পুকুর পাড়ে এরকম অনেক রকমের গাছ রয়েছে এবং বিভিন্ন ধরনের পাতা বাহার গাছ রয়েছে । তাছাড়া বকুল ফুল গাছ রয়েছে, পুকুরের মধ্যে হাসনাহেনা রয়েছে, তারপর বিভিন্ন ধরনের গোলাপ ফুলের এবং অনেক রকমের ফুলের গাছ পুকুর পাড়ে রয়েছে। এখন যখন পুকুর পাড়ের পাশ দিয়ে হেটে যায় বাতাসের সাথে হাসনাহেনা ফুলের সুবাস এসে নাকে লাগে। সেজন্য পুকুর পাড় দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে।

1000031075.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল নদীর মধ্যে নৌকা চলার দৃশ্য। যখনই ভালো লাগে না এবং যখনই মন খারাপ হয় তখনই নদীর পাড়ে ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে। নদীর পাড়ের বিশুদ্ধ বাতাস লাগলে অনেক বেশি ভালো লাগে। সেজন্য বেশিরভাগ সময় নদীর পাড়ে ঘুরতে যাওয়া হয়। সেদিন নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম আর সেখানে অনেকগুলো নৌকা ছিল দূর থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। নদীতে অনেক বেশি ঢেউ ছিল আর নৌকাগুলো ঢেউয়ের সাথে সাথে ঝুলছিল। নৌকাতে বসে বসে এই লোকগুলোর মাছ ধরে এই দৃশ্যগুলো দেখতে আসলেও খুবই ভালো লাগে দেখলেও মন ভালো হয়ে যায়। আশা করি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 2 years ago 

বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ৷ আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ আসলেই কোনো সুন্দর দৃশ্যে চোখে পড়লেই ফটোগ্রাফি করার ইচ্ছে করে ৷ ফটোগ্রাফি করা এখন নেশা হয়ে গেছে আমাদের ৷ যাই হোক , দুর্দান্ত কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ ছিল এবং তার সাথে খুব সুন্দর ভাবে গুছিয়ে বর্ণনাগুলো লিখেছেন। সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে আমার সবথেকে নদীর মধ্যে নৌকা চলার দৃশ্যটি দেখে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আমার কাছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে প্রতিটি ফটোগ্ৰাফী আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন। প্রতিটি ফটোগ্ৰাফী অনেক বেশি সুন্দর হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই কমিউনিটিতে আমরা সবাই ইদানিং ফটোগ্রাফি করতে অনেক বেশি পছন্দ করি ।কোথাও গেলে ঘোরাঘুরি থেকে আগে ছবি তোলাটাই আমাদের প্রধান কাজ হয়ে পড়ে তখন জায়গাটা আর ভালো মতো দেখায় হয়ে ওঠে না ছবি তুলতে তুলতে । আর এ ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে । সবুজ যে গাছের ছবি দিয়েছেন ওগুলোকে ঝাউ গাছ বলে । ঝাউগাছের ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে । নাম না জানা ফুলটিও দেখতে ভালো লাগছে । আর লাওটা দেখতে একেবারে ফ্রেশ মনে হচ্ছে গাছ থেকে ছিড়ে নিয়ে আসি ।

 2 years ago 

মাঝে মাঝে এত সুন্দর ফটোগ্রাফি দেখলে মন ভালো হয়ে যায়। আজ আপনি খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। এক কথায় জাস্ট অসাধারণ। ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে । ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে। নদীর মধ্যে নৌকা চলার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি কিছু আকর্ষণীয় ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি যে ফুলটি শেয়ার করেছেন আমার মনে হচ্ছে সম্ভবত এটি ঢেঁড়স ফুল। নদীর ঘাটে নৌকা চালানোর দৃশ্যটা ও দারুন ছিল। ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রকৃতি থেকে ধারণ করা খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও ফটোগ্রাফি ধারণ করতে খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে নদীতে নৌকা বাধা রাখার ফটোগ্রাফিটা খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপু আপনার মত আমারও ফটোগ্রাফি করতে এবং দেখতে দুটোই ভালো লাগে। আপনি আজ বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো দেখে বেশ ভাল লাগল ।নদীতে নৌকা চলার দৃশ্যটি বেশ মনোমুগ্ধকর।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি যখন যা কিছু দেখেন তখন সেটাই ফটোগ্রাফি করার চেষ্টা করেন। আজকে আপনি খুবই দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে লাউ এবং ফুলের ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39