আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।

1000030257.jpg

আজকে আমি রকমের দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আর যখন যেখানে যা কিছু ভালো লাগে সেখান থেকে সংগ্রহ করি। যাতে আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করতে পারি। আজকে কিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। যেগুলো এক একটি এক এক জায়গা থেকে সংগ্রহ করা। যেখানে ঘুরতে যাওয়া হয়েছিল যেখানে যাওয়া হয়েছে কোন কিছু ভালো লেগেছে।

IMG-20240326-WA0045.jpg

device : vivoy15s
লোকেশন

উপরে যে ফটোগ্রাফি দেখতে পারতেছেন আপনারা সেটি হচ্ছে সাদা রংয়ের জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুলের মধ্যে বিভিন্ন ধরনের জাত রয়েছে এবং বিভিন্ন রঙের জবা ফুল রয়েছে। তার মধ্যে এটি হচ্ছে সাদা রঙের। লাল রঙের জবা ফুল সচরাচর অনেক বেশি পাওয়া যায় কিন্তু সাদা রংয়ের জবা ফুল খুব কমই দেখা যায়। একটি পার্কে ঘুরতে গিয়ে এই সাদা রংয়ের জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আজকে অনেকদিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240326-WA0049.jpg

device : vivoy15s
লোকেশন

উপরের ফটোগ্রাফি দেখতে পারতেছেন এটি হচ্ছে একটি জাম্বুরা গাছের ফটোগ্রাফি।এই ফলের বিভিন্ন ধরনের নাম রয়েছে তবে আমাদের গ্রামে এই ফলটিকে জাম্বুরা হিসেবে সবাই চিনে থাকে। এই ফল খেতে অনেক সুস্বাদু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাত্রিবেলায় জাম্বুরা গাছের পাতার ফটোগ্রাফি করেছিলাম অনেকদিন আগে সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। জাম্বুরা ফল খেতে যেমন সুস্বাদু তার মধ্যে পুষ্টিও অনেক বেশি।

IMG-20240326-WA0048.jpg

device : vivoy15s
লোকেশন

উপরে আপনারা যে ফটোগ্রাফি দেখতেছেন সেটি হচ্ছে একটি পাতা বাহার গাছের ফটোগ্রাফি। পুকুর পাড়ের একটি বাগান থেকে এ ফটোগ্রাফি করেছিলাম অনেকদিন আগে। পাতা বাহার গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং পাতাবাহার গাছের মধ্যেই রয়েছে অনেক ধরনের জাত। এ পাতাবাহার হচ্ছে হালকা খয়েরি রংয়ের পাতাবাহার গাছ। বাগানটি পুকুর পাড়ে হওয়াতে দেখতে অনেক সুন্দর লাগে এবং বাগানে রয়েছে হরেক ধরনের ফুল গাছ এবং পাতা বাহার গাছ।

IMG-20240326-WA0047.jpg

device : vivoy15s
লোকেশন

উপরে যে ফুলের ফটোগ্রাফি দেখতে পারতেছেন সেটি হচ্ছে নীল রঙের একটি ফুল। এ ফুল আকারে ছোট হয় কিন্তু দেখতে অনেক সুন্দর এই ফুলের নাম আমার ঠিক জানা নেই অনেকদিন আগে ফটোগ্রাফি একটি বাগানে গিয়ে তুলেছিলাম। এই ফুল গাছটি অনেক বড় হয় এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং পাতাগুলি অনেক ছোট ছোট এবং দেখতে অনেক সুন্দর এবং ফুলগুলি অনেক ছোট ছোট দেখতে অনেক দারুন লাগে। ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই চেষ্টা করি ফটোগ্রাফি করার জন্য।

IMG-20240326-WA0046.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফি। বিকেল বেলা যখন সূর্য অস্ত যায় তখন চারিদিকে পরিবেশ দেখতে অন্যরকম দেখায় এবং সূর্যাস্ত দেখতে অনেক বেশি অসাধারণ মনে হয়। সূর্য যখন অস্ত যায় তখন চারিদিকে আলো কমতে থাকে এবং অন্ধকার হয়ে আসে ওই মুহূর্তে অনেক বেশি ভালো লাগে চারিদিকে ঠান্ডা পরিবেশ। এ ফটোগ্রাফি আমাদের পাশের উপজেলা একটি সুন্দর জায়গা আছে সেখানে ঘুরতে গিয়ে তুলেছিলাম অনেকদিন আগে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 2 years ago 

আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা করেছেন। এই ফটোগ্রাফির মধ্যে সাদা জবা ফুলের ফটোগ্রাফিটি আমার বেশি ভালো লেগেছে। আর সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা সত্যিই অসাধারণ মকারণ সূর্য অস্ত যাওয়ার সময় প্রকৃতি যেন এক নতুন রূপে সেজে ওঠে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে সূর্যাস্তের ফটোগ্রাফি টা ভালো লেগেছে আসলে সূর্যাস্ত এমন একটা জিনিস যে দেখে তারই মন অনেক বেশি ভালো হয়ে যায়। দেখতে অনেক সুন্দর লাগে পরিবেশটা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি ফটোগ্রাফি করতে ভালোবাসেন বলেই কিন্তু আজ আপনার ফটোগ্রাফি গুলো বেশ দারুন হয়েছে। ফুল আর প্রকৃতির দারুন সমন্বয় ঘটিয়েছেন আপনি আপনার ফটোগ্রাফি পোস্টে। ফুল আর প্রকৃতি যেন তার অপরূপ রূপ কে ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর করে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুল আর প্রকৃতি এমন জিনিস যা আসলে সকলের মন ভালো করে দিতে পারে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমারও ইচ্ছা করে ফটোগ্রাফি করতে ভীষণ। ফুলের বাগান দেখলে আমি ফটোগ্রাফি করার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথম যে ছবিটা তুলেছেন সাদা রঙ্গে জবাফুল। বেশ চমৎকার ছিল। ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দেওয়া চেষ্টা করেছেন। অনেক সুন্দর লাগতেছে। ছবিগুলোর এডিটও অনেক সুন্দর হয়েছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আপনার তোলা রেনডম ফটোগ্রাফি আজকে দারুন ভাবে শেয়ার করেছেন দেখেই তো মুগ্ধ হয়েছি। আপনার সবগুলো ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে যে, একেবারে দারুন লাগছিল দেখতে। মুগ্ধ হওয়ার মতোই সবগুলো ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির থেকে সাদা জবা ফুল এবং সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো ও সুন্দর হয়েছে। যাইহোক এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি বর্ণনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। বর্ণনা শেয়ার করায় আরো অনেক কিছু জানতে পারলাম।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

সূর্য ডুবে যাওয়ার মুহূর্তের ছবিটা আপনি খুব সুন্দর করে ক্যাপচার করেছেন। যাই হোক আপু আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আজকে রেনডম ফটোগ্রাফি পোষ্টের মধ্যেই সূর্যাস্তের ফটোগ্রাফিটা আপনার কাছে ভালো লেগেছে দেখে খুব ভালো লাগলো

 2 years ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে খুবই ভালো লাগে। ফটোগ্রাফার হওয়াটা সত্যি অনেক শখের একটা বিষয়। আপনার শেয়ার করা ফটোগ্রাফিক এর মধ্য থেকে আমার কাছে সূর্যাস্তের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন ফটোগ্রাফার হওয়াটা একটা শখের বিষয়। আমার কাছে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। শেষের সূর্যাস্তের ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু।আপনি নানা রকমের ফটোগ্রাফি আজ শেয়ার করলেন। ফুল,সূর্যাস্ত,পাতা বাহার গাছের ফটোগ্রাফি দেখলাম আপু।চমৎকার বিবরন তুলে ধরাতে আরো বেশী ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ আপু চেষ্টা করেছি বিভিন্ন রকম ফটোগ্রাফি একসাথে আপনাদের মাঝে শেয়ার করার। আপনার কাছে আজকের পোস্টটি ভাল লেগেছে দেখে খুবই খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38