আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আপনাদের সাথে ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমি অনেক পছন্দ করি। কোথাও ফুলের বাগান দেখলে সাথে সাথেই ফটোগ্রাফি করে ফেলি। আজকে ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ফটোগ্রাফি ভালো লাগবে।

1000035897.jpg

আজকে আমি রকমের দিয়ে রেনডম ফটোগ্রাফি করলাম। এ ফুলগুলোর ফটোগ্রাফি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এক একটি ফুল এক একটি জায়গা থেকে সংগ্রহ করলাম। ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আর যখন যেখানে যা কিছু ভালো লাগে সেখান থেকে সংগ্রহ করি। যাতে আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করতে পারি। আজকে কিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। যেগুলো এক একটি এক এক জায়গা থেকে সংগ্রহ করা। যেখানে ঘুরতে যাওয়া হয়েছিল যেখানে যাওয়া হয়েছে কোন কিছু ভালো লেগেছে।

1000035853.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল একটা জবা ফুলের ফটোগ্রাফি। জবা ফুল আমার অনেক বেশি পছন্দের একটা বিভিন্ন ধরনের রয়েছে সেটা আসলে ফটোগ্রাফি করার আগে জানতাম না। ফটোগ্রাফির মাধ্যমে এত রকমের জবা ফুলের সাথে পরিচিত হলাম। অনেক রঙের জবা ফুল রয়েছে এবং বিভিন্ন ডিজাইনের ও জবা ফুল রয়েছে যেগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে এবং অবাক হই এত ধরনের ফুলের ডিজাইন একটা ফুলের মধ্যে কিভাবে সম্ভব। যাইহোক আজকে যে ফুলের ফটোগ্রাফি টা করলাম সেটা হল হালকা কমলা রঙ এবং মাঝখানে লাল রঙের জবা ফুল।

1000035850.jpg

device : vivoy15s
লোকেশন

এটি হচ্ছে খুবই সুন্দর একটি বন্য ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি খুবই পরিচিত একটা ফুল। রাস্তায় পাশে বিভিন্ন ধরনের জায়গায় এই ফুলটি অনেক দেখা হয়ে থাকে। ফুল দেখতে অনেক বেশি সুন্দর হালকা হলুদ রংয়ের এবং মাঝখানে খয়রি রঙের হওয়াতে খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে ফুলের রং। এই ফুলটি সচরাচর রাস্তার পাশে বিভিন্ন ধরনের গাছের মধ্যে পাওয়া যায় গাছগুলোর মধ্যে অনেক কাটা থাকে। এই ফুলের গাছের অনেক কাটা থাকার কারণে এ ফুল ছেঁড়া সময় হাতে কাটা লেগে যায়।

1000035845.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল নদীর মাঝখানে সুন্দর একটা নৌকার দৃশ্য। এ ধরনের দৃশ্য সচরাচর খুবই কম দেখা যায় আর এ ধরনের দৃশ্য গুলো দেখলে চোখে একেবারে জুড়িয়ে যায়। আমাদের পাশ্ববর্তী খুবই সুন্দর একটা জায়গা রয়েছে সেখানে বেশিরভাগ সময় ঘুরতে যাওয়া হয়। জায়গাটার নাম হলো মুছাপুর। সেখানে গেলেই নৌকাতে ওঠা হয়। এটা আসলে নদী নয় সাগর। নৌকাতে উঠেছিলাম পাশেই কিছুটা দূরে অন্য একটা ছোট নৌকা ছিল। সেই নৌকাতে করে মানুষ মনে হচ্ছিল মাছ ধরছিল। নৌকাতে থাকা অবস্থায় আরেকটা নৌকার ফটোগ্রাফি করেছিলাম।

1000031072.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফিটা হল সাদা রং খুবই ছোট্ট একটা ফুলের ফটোগ্রাফি। ফুলটা ছোট হলেও দেখতে অনেক বেশী সুন্দর। মাত্র চারটা পাপড়ি রয়েছে তবে একটা গাছের মধ্যে অনেকগুলো ফুল একই রকমের থাকা দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে। এটি কি ফুল বা কোন গাছের ফুল সেটা আসলে আমার জানা নেই। তবে ফুলটা দেখতে বেশ সুন্দর সেজন্য ফটোগ্রাফিটা করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

1000035848.jpg

device : vivoy15s
লোকেশন

এই ফটোগ্রাফি টা হল গোলাপি রঙের ডায়ান্থাস ফটোগ্রাফি। ডায়ান্থাস আমার খুবই পছন্দের ফুলের মধ্যে একটি। আমি অনেক বেশি পছন্দ করি। এই ফুলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডিজাইনের ফুল রয়েছে। এটি হলো গোলাপি রঙের ডায়ান্থাস ফটোগ্রাফি এই ফুলের মাঝখানে গোলাপি রং ছাড়াও হালকা সাদা রং রয়েছে। এটা ছাড়া আরও অনেক ধরনের এটা ডায়ান্থাস ফুল রয়েছে। তবে এটা ফুল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 2 years ago 

আজকের ফটোগ্রাফি পর্বটা একটু বেশি ভালো লেগেছে কারণ বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা সৌন্দর্যগুলো এই পর্বে উপস্থাপন করেছেন। ফুলের সৌন্দর্যের পাশাপাশি নদীর মাঝে নৌকার সৌন্দর্য টাও বেশ ভালো লেগেছে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু দারুন কিছু ফটোগ্রাফি দেখলাম আজ। আপনার প্রতিটি ফটোগ্রাফিই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুল আর প্রকৃতির দারুন সমন্বয় ঘটিয়েছেন আপনি আপনার ফটোগ্রাফি পোস্টে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি করার জন্য।

 2 years ago 

আপনার তোলা আজকের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লেগেছে আপু। অনেক সুন্দর ভাবে আপনি ফটোগুলো ধারণ করেছেন যেখানে ফুলের ফটোগুলো বেশ দারুন ছিল। এমন সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি নিয়ে পোস্ট সাজালে খুবই ভালো লাগে দেখতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ সুন্দর কিছু ফোটোগ্রাফি শেয়ার করলেন। এখানে প্রতিটা ছবিই বেশ সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর ফোটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার নদীর মাঝে নৌকার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ ফটোগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই অসাধারণ হয়েছে। ছোট ফুলের ফটোগ্রাফি হলো মুলা ফুল। জবা ফুল দেখে ভালো লাগলো‌ । এতো চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ওয়াও আপু দারুণ সব ফটোগ্রাফি করেছেন আপনি। সব গুলো ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। নদীর মাঝে নৌকা এই ফটোগ্রাফি টা দারুণ। এমন একটা ফটোগ্রাফি দেখে চোখ জুড়ে গেছে। সাগরের মাঝে নৌকাতে ঘুরতে পারলে মন ভালো হয়ে যেতো। অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু, আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। ভিন্ন ভিন্ন রংয়ের ফুল, সেই সাথে রয়েছে নদীর মাঝখানে সুন্দর একটা নৌকার দৃশ্য, যা আপনি খুব দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল আপু, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ফুল দেখলে ফটোগ্রাফি না করে থাকা যায় না। এজন্যই তো আপনি বিভিন্ন জায়গা থেকে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ইদানিং বন্য খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। আপনার বন্য ফুলটিও খুবই চমৎকার লাগছে দেখতে। তাছাড়া নদীর মাঝখানে যে নৌকার ফটোগ্রাফি করেছেন সেটি দেখে নৌকায় উঠতে ইচ্ছা করছে। অনেকদিন হলো নৌকায় ওঠা হয় না। যাই হোক খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

বাহ আপু আজকে আপনি অসাধারণ রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। তবে দ্বিতীয় যে ফটোগ্রাফিটি হচ্ছে এটি হচ্ছে খাট্টা ফুলের ফটোগ্রাফি। এ ফুল গাছের পাতা দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশ মজা লাগে। তবে জবা ফুলের ফটোগ্রাফি ও ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 62489.76
ETH 1781.01
USDT 1.00
SBD 0.38