ফটোগ্রাফি :- রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে এখন আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি।

এজন্য চিন্তা করলাম ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটাও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। আমি নিজেই কিছু ফটোগ্রাফি করে নিলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।

CollageMaker_202474182437505.jpg

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আমাদের সবার পরিচিত একটি ফুল। এই ফুল চিনেনা এমন মানুষ নাই বললেই চলে। এই ফুলগুলো কমবেশি সব জায়গাতে দেখা যায়। এবং এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল অনেক কালারের আছে। তবে এই ফুলগুলো আকারে অনেক বড় হয়। এবং বড় বড় পাতার মধ্যে এই ফুল গুলো দেখতে বেশ ভালই লাগে। এবং এই ফুলগাছ রোপন করলে যত্ন নিলে অনেক দিন পর্যন্ত টিকে। এবং এই ফুল গাছ গুলো বিভিন্ন প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টের পাশে দেখা যায়। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের সামনে থেকে। তাই আজকে এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220811_165759.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

নদীর কূলে পড়ে থাকা ভাঙা নৌকায় ফটোগ্রাফি। নদীর পাশে এইরকম কাঠের লুকাগুলো দেখা যায়। বেশিরভাগ সময় যখন নদীতে পানি কম থাকে তখন নদীর পাশে এইভাবে নৌকাগুলো রেখে এবং নৌকা গুলো মেরামত করে। তবে নৌকা বিভিন্ন ধরনের আছে বড় এবং ছোট। এবং এই কাঠের নৌকাটি আকার একটু বড় মনে হয় এটি দিয়ে মাছ ধরে। এবং এই নৌকাগুলোর মধ্যে প্রতি বছর একবার করে আলকাতরা লাগানো হয়। কিছুদিন আগে আমি মুছাপুর ঘুরতে গিয়ে এই নৌকার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি টি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার নৌকার ফটোগ্রাফিটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240629_171639.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে আমাদের সবার পরিচিত এবং পছন্দের একটি ফুল। এই ফুল গুলো কমবেশি সব জায়গাতে দেখা যায়। এই ফুল হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। যদিও জবা ফুল অনেক রকমের আছে। তবে জবা ফুল গাছকে আবার অনেকে ঔষধি গাছও বলে। তবে সব কালারের জবা ফুল অসাধারণ। জবা ফুল গাছ গুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। এবং এই গাছগুলো আকারে একটু বড় হয়। যখন জবা ফুলগুলো ফোটে তখন সৌন্দর্য অনেকক্ষণ বেড়ে যায়। আমাদের গ্রাম অঞ্চলে এই জবা ফুল অনেক দেখা যায়। কিছুদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকে এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240510_145534.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

ছোট কচি লাউ এর ফটোগ্রাফি। লাউ আমরা সবাই কমবেশি চিনি। লাউ হচ্ছে একটি সবজির নাম। তবে লাউ গাছের পাতাও খাওয়া যায় এবং লাউ খাওয়া যায়। তাজা লাউ রান্না করলে খেতে এমনিতে বেশ মজা লাগে। যদিও এই লাউটি আকারে একদম ছোট। আমার শ্বশুরবাড়িতে আমি লাউ গাছ রোপন করেছি। এবং ওই লাউ গাছের মধ্যে অনেকগুলো ছোট ছোট লাউ ধরেছে। তবে একটি লাউ বড় হয় নাই। এবং ওই লাউ গাছ থেকে আমি এই লাউ এর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই লাউ এর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই লাউ এর ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।

20240212_172637.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে আমাদের সবার পছন্দের কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠ গোলাপ ফুল গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ এই ফুলগুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। এবং কাঠগোলাপ ফুলের পাপড়ি গুলো অসাধারণ। কাঠগোলাপ গাছের পাতা গুলো আকার একটু বড়। এবং বড় বড় সবুজ পাতার মধ্যে এই কাঠ গোলাপ ফুল দেখলে অন্যরকম ভালো লাগে। যদিও কাঠগোলাপ ফুল গাছগুলো রোপন করলে মোটামুটি অনেক বছর থেকে। কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে থেকে এই কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240510_145149.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে অপরূপ সৌন্দর্যের সূর্যাস্তের ফটোগ্রাফি। এরকম সূর্যাস্তের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। এবং এই রকম পরিবেশও মানুষ দেখলে মুগ্ধ হয়ে যায়। আমার কাছে বিকেল বেলা এই পরিবেশ খুব ভালো লাগে। সূর্যটি তখন বিকাল বেলা একদিকে ডেলে পড়ে তখন অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করা যায়। এই সূর্যাস্তের ফটোগ্রাফি করেছিলাম আমি চট্টগ্রামে ঘুরতে গিয়ে। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে।

20240212_172453.jpg

device : Samsung galaxy a7

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তুলা ফটোগ্রাফি গুলা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ফটোগ্রাফি হল আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

একটি অ্যালবামের মধ্যে ভিন্ন ধরনের কিছু দেখলে খুবই ভালো লাগে। যদি একই অ্যালবামে ফুলের ফটোগ্রাফি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখার সুযোগ হয় দেখে খুব বেশি আনন্দ পায়। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। রঙ্গন ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। তাছাড়া জবা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

চেষ্টা করি সব সময় আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আপনার এই পোস্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন আমি দেখছিলাম তখন আমার কাছে অনেক ভালো লাগছিল৷ এর মধ্যে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 2 years ago 

সুন্দর মন্তব্য করে সব সময় মতো পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। আপনি প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দরভাবে দক্ষতার সাথে করেছেন।আপনার ধারণা করা প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে দেখতে। তবে বিশেষ করে জবা ফুল ও কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39