বাজার করার কিছু মুহূর্ত ও ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

অনেকদিন পর সবজি কেনার জন্য সবজির বাজারে এসেছি। আর এই সবজির বাজারে এসে দেখতে পেলাম সবজিগুলোর অনেক ভালো, তাই কিছু সবজি কিনা সিদ্ধান্ত নিলাম। আসলে অন্যান্য দোকানের চাইতে এই সবজিগুলোর মান অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।তাই প্রয়োজনীয় কিছু সবজি কিনলাম।আর সেই সবজি কেনার কিছু ফটোগ্রাফি করে ছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করলাম।

ফটোগ্রাফি🖼️ -১👇

IMG_20250408_004103.jpg

IMG_20250408_004033.jpg

প্রথমে আমি আমার পরিচিত একটি দোকানে আসলাম। এই দোকানের ব্যবসায়ী অনেক ভালো। সে অনেক বছর হল ব্যবসা করছে। ব্যবসা করতে করতে এসে এখন প্রায় বৃদ্ধ হয়ে গেছে। তাদের কাছ থেকে আমি অনেক আগে থেকেই সবজি কিনে থাকি। এই সবজির দোকানে এসে ভালো মানের সবজিগুলো দেখতে লাগলাম আর কিনতে লাগলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -২👇

IMG_20250408_004127.jpg

IMG_20250408_004115.jpg

এই দোকানে আলু বেগুন এবং টমেটো ছিল, আর এই পাঁকা পাঁকা টমেটো গুলো অনেক ভালো মানের ছিল। আমি টমেটো সস তৈরি করব, যার কারণে অনেকগুলো টোমেটো এবং সবজিগুলো কিনলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️ -৩👇

IMG_20250408_004047.jpg

IMG_20250408_004242.jpg

তারপরে লাউ সবজি কিনলাম এবং লাউ সবজি কেনার পরে আমি মাছের বাজারে আসলাম। মাছের বাজারে এসে বিভিন্ন রকমের ছোট বড় মাছ দেখতে পেলাম, আর এই মাছগুলো কিনতে লাগলাম।

অবস্থান

ফটোগ্রাফি🖼️-৪👇

IMG_20250408_004310.jpg

IMG_20250408_004156.jpg

নদীর বিভিন্ন রকমের ছোট বড় মাছ ছিল। এই মাছগুলোর মধ্যে আমার ছোট মাছ পছন্দ হল। তাইতো নদীর পাবদা মাছ কিনা সিদ্ধান্ত নিলাম। আর এই মাছ দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। যার কারণে তার এই দোকানের পরিবেশ আমার কাছে দারুন লেগেছে।তাই ফটোগ্রাফি করলাম।


অনেকদিন পর সন্ধ্যা বেলা মাছের বাজারে গিয়েছিলাম যার কারণে বিভিন্ন রকমের মাছ এবং সবজি কিনেছি। আসলে রাতের বেলা মাছের দাম অনেক কম থাকে। যার কারণে অনেক বেশি ভালো লাগে। তাই তো আজকে আপনাদের মাঝে কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। আজকে আমি আপনাদের মাঝে অপরূপ সৌন্দর্যময় কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণফটোগ্রাফি ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি বাজার করতে গিয়ে সুন্দর মূহুর্ত ও চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিলেন।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে সত্যি ই সবজি গুলো ভীষণ ফ্রেস লাগলো।আপনি বাজারে গিয়ে সবজি ও মাছ কিনলেন সেই অনুভূতি আমাদের মাঝে ভাগ করে নিলেন।এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

কাঁচা বাজার এবং মাছ বাজারে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন । বাসার জন্য কিছু সবজি ক্রয় করেছেন বেশ ভালো হলো। বাজার করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63469.67
ETH 1683.58
USDT 1.00
SBD 0.41