বৈচিত্রময় জিনিয়া ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু বৈচিত্রময় জিনিয়া ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

বৈচিত্রময় জিনিয়া ফুলের আলোকচিত্র

1000043513.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20240116111218.jpg

IMG20240116111221.jpg

ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল দেখলে বেশ ভালো লাগে। কিছু কিছু ফুলের সৌন্দর্য এবং সৌরভ হৃদয় ছুঁয়ে দেয়। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস হলো ফুল। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ফুলের নান্দনিক সৌন্দর্য মন কেড়ে নেয় বারবার। ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখলে মনের মধ্যে ভালো লাগার অনুভূতি জাগ্রত হয়। কিছু ফুল মানুষ শখ করে বেশ যত্ন সহকারে চাষ করে থাকে। আবার কিছু ফুল প্রাকৃতিক ভাবে ফুটে থাকে। আমাদের দেশে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম ফুল ফোটে থাকে। প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম ফুল দেখে থাকি । আসলে এই পৃথিবীতে কত রকমের ফুল রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

IMG20240116111224.jpg

IMG20240116111240.jpg

আজ আমি আপনাদের মাঝে কিছু বৈচিত্রময় জিনিয়া ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছি। বৈচিত্রময় জিনিয়া ফুল দেখতে খুবই সুন্দর‌‌। জিনিয়া ফুল সাধারণত শীতকালে বেশি ফুটে থাকে তবে গ্রীষ্মকালে এই ফুল দেখতে পাওয়া যায়। জিনিয়া হলো বিরুৎ প্রজাতির উদ্ভিদ‌। জিনিয়া ফুল অনেক রঙের দেখা যায়। জিনিয়া ফুল লাল, সাদা, হলুদ, বেগুনী, কমলা, সবুজ এবং খয়েরী রঙের হয়ে থাকে । জিনিয়া ফুলের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। বৈচিত্রময় জিনিয়া ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। বাগানের সৌন্দর্যবর্ধনের জন্য এই ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। জিনিয়া ফুল সারা বছর চাষ করা যায়।

IMG20240116111237.jpg

IMG20240116111319.jpg

বৈচিত্রময় বাহারি রঙের এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর। বাহারি রঙের জন্য জিনিয়া ফুল গুলো সবার নিকট বেশ সুপরিচিত। এই ফুলের কোন গন্ধ নেই‌। ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা বেশ দারুন। জিনিয়া ফুল বাসার বারান্দায় এবং ছাদে টবের মধ্যে লাগানো যেতে পারে। উর্বর দো-আঁঁশ মাটি এই ফুল বেশি জন্মে। জিনিয়া ফুলের পাতা ধূসর সবুজ রঙের হয়ে থাকে। জিনিয়া ফুলের বেশ ভেষজ গুণাবলী রয়েছে। বিভিন্ন হারবাল চিকিৎসার এই ফুলের পাপড়ি এবং পাতা ব্যবহার করা হয়। বিশেষ করে পেটের ব্যথা নিরাময়ে জন্য এই ফুল পাতার রস বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এই ফুলের রস বেশ কার্যকরী।

IMG20240122114450.jpg

IMG20240116111312.jpg

বৈচিত্রময় জিনিয়া ফুল দেখতে আমার কাছে খুব ভালো লাগে। ফুল গুলোর নান্দনিক সৌন্দর্য সত্যি বেশ দারুণ। বাগানে যখন একসাথে বিভিন্ন রকম জিনিয়া ফুল ফোটে থাকে তখন দেখতে বেশ দারুন লাগে‌‌। ফুলের অসাধারণ সৌন্দর্য মন ছুয়ে দেয়। এই ফুল গুলো বেশ শোভাময়। আমাদের দেশে এই ফুলগুলো বেশ জনপ্রিয়।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার শেয়ার করা জিনিয়া ফুলের আলোকচিত্র গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। এত বেশি রঙের জিনিয়া ফুল এর আগে আমি কোন সময় দেখেছিলাম না। আপনার শেয়ার করা এই পোস্টের মাধ্যমে আমি সেটা দেখার মত সুযোগ পেয়ে গেলাম।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

বাহ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর বৈচিত্র্যময় জিনিয়া ফুল দেখতে যে কেউ পছন্দ করবেন। আমি তো প্রথম দেখাতেই চোখ সরাতে পারছি না। বিভিন্ন কালারের জিনিয়া ফুল দেখতে খুবই ভালো লাগলো। এমনিতে বলতে গেলে জিনিয়া ফুল স্বাভাবিকভাবেই আমার খুব ভালো লাগে। যখন আপনার মাধ্যমে এত কালারের জিনিয়া ফুল দেখেছি তখন আরো ভালো লাগলো।

 2 years ago 

বৈচিত্র্যময় জিনিয়া ফুলের সৌন্দর্য সত্যি বেশ দারুন আপু। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেখে বেশ ভালো লেগেছে আপনার এ ফুলের ফটোগুলো। চমৎকারভাবে ক্যামেরাবন্দি করেছেন আপনি। আশা করব এভাবে সুন্দর সুন্দর ফুলে ফটো নিয়ে উপস্থিত হবেন আবারো।

 2 years ago (edited)

জি ভাই, চেষ্টা করবো সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ সবগুলো ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে। জিনিয়া ফুলগুলো দেখে আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগছে৷ আমিও এই ফুল অনেক পছন্দ করি৷ তবে অনেকগুলো ফুল আপনার কাছ থেকে একসাথে দেখে ভালো লাগছে৷

 2 years ago 

জিনিয়া ফুলগুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ এরকম অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63435.83
ETH 1848.63
USDT 1.00
SBD 0.39