কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। সত্যি বলতে এখন বাইরে বের হতে অনেক ভয় লাগে। আসলে বর্তমান দেশের অবস্থা ভয়ানক। আমি ছোটবেলা থেকে শুনে বা পড়ে এসেছি আমরা স্বাধীন দেশের নাগরিক।কিন্তু এখন কোথায় গেল সেই স্বাধীনতা। ভয়ে মানুষ বাইরে বের হবার পারছেন। আসলে আমরা এমন অশান্তি চাই না আমরা চাই শান্তি। যাইহোক যেহেতু বাইরে বের হয়ে ফটোগ্রাফি করা অনেক কষ্টকর তারজন্য আমি নিজের তৈরি কিছু খাবারের ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সময় পেলে আর ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না।আর সব সময় চেষ্টা করি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার জন্য। আর সেই চেষ্টা থেকে আজ ও এসেছি আমার তৈরি করা কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে।

ফটোগ্রাফি -১

এই খাবার হয়তো আমরা সবাই পছন্দ করি। বৃষ্টির দিনে এভাবে ডিম আর আলু মিলিয়ে ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে। আসলে এমন ভর্তা দিয়ে ভাত খেলে পেট ভরে ভাত খাওয়া যায়।তাই তো গতকাল রাতে ভর্তা করেছিলাম অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে ভর্তা করে খেতে পারবেন।তবে বৃষ্টির দিনে এমন খাবার সত্যি অনেক প্রিয়।

ফটোগ্রাফি -২

এগুলো হচ্ছে তালের পিঠা। আসলে তাল দিয়ে এমন তেলের পিঠা খেতে অনেক মজার। আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই পিঠা গুলো। তাই তো আমি মাঝে মাঝে এমন তালের পিঠা তৈরি করি। সত্যি বলতে সকাল কিংবা বিকেলে এমন পিঠা হলে চা দিয়ে খেতে অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি -৩

এই ফাস্টফুড খাবার আমাদের সবার অনেক প্রিয় । বিশেষ করে আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার। তবে এই খাবার তো আর সব সময় তৈরি করা যায় না। তাই তো মাঝে মাঝে বাইরে থেকে নিয়ে আসি। কয়েক দিন আগে এনেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি।সত্যি এমন খাবার সবার খেতে অনেক ভালো লাগে।

ফটোগ্রাফি -৪

এগুলো হলো কাঁঠাল । কাঁঠাল আমাদের জাতীয় ফল।তবে কাঁঠাল খেতে সবাই পছন্দ করে না কিন্তু কাঁঠালের বিচি খেতে আমার মনে হয় অনেকেই পছন্দ করে। তবে আমার মেয়ের অনেক পছন্দ কাঁঠাল। তবে এখন কাঁঠাল তেমন নেই বলেই চলে। তবে এই কাঁঠাল গুলো একজন মেয়েকে দিয়ে গিয়েছে, অনেক মিষ্টি আমার মেয়ে মজা করে খেয়েছে।

ফটোগ্রাফি -৫

এটি দেখে অনেকের জিভে জল চলে এসেছে হয়তো। এটি হচ্ছে দই। আসলে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য অনেক প্রিয় একটি খাবার। আমার ছোট মেয়ের দই অনেক পছন্দ। তারজন্য মাঝে মাঝে কিনে আনতে হয়। কয়েক দিন আগে এই দই কিনে এনেছিল তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি দই অনেক মজার খাবার।

ফটোগ্রাফি -৬

এগুলো হচ্ছে মিষ্টি। এই ছানার মিষ্টি গুলো খেতে অনেক মজার। কয়েক দিন আগে আমাদের বাসায় মেহমান এসেছিল তারা এনেছিল। তাই কিছু মিষ্টি ফ্রিজে রেখে দিয়েছি। তাই বাচ্চারা মাঝে মাঝে বের করে খায়। গতকাল তারা যখন খেয়েছিল তখন আমি ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি মিষ্টি গুলো খেতে অনেক মজার ছিল।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ লোভনীয় কয়েকটি খাবারের ফটোগ্রাফি করেছেন আপু।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি আজকে বেশ কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা তালের পিঠা রেসিপির ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। আর আমার তালের পিঠা অনেক বেশি প্রিয়।

 2 years ago 

সত্যি ভাইয়া রেসিপি গুলো অনেক মজার, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু পাকা কাঁঠাল খেতে আমার ভীষণ ভালো লাগে আপনার ফটোগ্রাফি টা দেখে আমার খেতে ইচ্ছে করছে। আগে তেমন একটা ভালো লাগবে না কিন্তু এ বছর যেন খুব বেশি পরিমাণ ইচ্ছে করছে পাকা কাঁঠাল খেতে। অনেক সুন্দর সুন্দর এবং লোভনীয় খাবারের ফটোগ্রাফি করেছেন আপু। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

খাবারের ফটোগ্রাফি দেখে সত্যি লোভ লেগে গেলো। আজ আপনার প্রতিটি খাবারের ফটোগ্রাফি অনেক লোভনীয় ছিল। প্রতিটি খাবারের যেমন সুন্দর ফটোগ্রাফি করেছেন। তেমনি সবগুলোর বর্ণনাও সুন্দর করে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি খুবই লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। কিন্তু এমন লোভনীয় খাবারের ফটোগ্রাফি দেখে লোভ সামলানো খুবই কঠিন। দই খেতে আমিও খুব পছন্দ করি আর দই দেখেই খুব খেতে ইচ্ছে করছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু লোভনীয় সব ফুড ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

দই আপনার পছন্দ জেনে সত্যি অনেক ভালো লাগলো আপু, ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশ মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ডিম আর আলু এভাবে একসাথে ভর্তা করলে আমার কাছে অনেক ভালো লাগে। তবে অনেকদিন হলো এই ভর্তাটা খাওয়া হয়নি। দই দেখে বেশ লোভনীয় লাগছে। দইও অনেকদিন খাওয়া হয়না। সুস্বাদু কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু খাবার গুলো খেতে অনেক মজার, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু এত সব লোভনীয় খাবার একসাথে দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। প্রত্যেকটা খাবারই খুবই মজাদার এবং লোভনীয় লাগছে। আর খাবারের ফটোগ্রাফি আমার কাছে সব সময়ই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64114.66
ETH 1798.48
USDT 1.00
SBD 0.38