কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আজ পবিত্র ঈদুল আযাহা। আমার মত হয়তো সবাই অনেক ব্যস্ততায় দিন কাটিয়েছেন। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আজ এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে সব সময় বাইরে গিয়ে ফটোগ্রাফি করা হয় না।তবে আমরা চেষ্টা করলে হয়তো ঘরে বসেই বেশ কিছু ফটোগ্রাফি করতে পারি। তবে অনেক সময় ব্যস্ততার জন্য হয়তো ফটোগ্রাফি করা হয় না। যাইহোক সময় পেলে বা ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না। তাই আজ এসেছি নিজের তৈরি করা কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

এই গুলো হয়তো আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। এগুলো হলো মোরব্বা। আসলে আমরা জর্দা রান্না করলে এই মোরব্বা গুলো দিয়ে থাকি। মোরব্বা ছাড়া জর্দা খেতে ভালো লাগে না। আর এই মোরব্বা গুলো জর্দা দিয়ে খেতে অনেক মজা।

এগুলো হলো ডিম ভুনা। এগুলো হলো ব্রয়লারের ডিম। আসলে আমাদের বেশির ভাগ সময় এই ডিম গুলো খেতে হয়। আমরা প্রতি ঈদের দিন সকাল বেলা খিচুড়ি এর সাথে ডিম ভুনা খেয়ে থাকি।সত্যি খিচুড়ির সাথে ডিম ভুনা খেতে অনেক মজা।

এগুলো হলো জর্দা। আমাদের প্রতি ঈদের দিন সকাল বেলা জর্দা দিয়ে সেমাই খেতে সবাই অনেক পছন্দ করে। তাই আমরা সবাই সকাল বেলা উঠে আগে জর্দা সেমাই রান্না করি। সত্যি জর্দা খেতে অনেক মজার।

1000013841.jpg

এই খাবার গুলো হয়তো আমরা সবাই কম বেশি চিনি। এগুলো হলো জাম।আসলে আমাদের বাড়িতে বেশ কিছু ফলের গাছ থাকলেও জাম গাছ কিন্তু নেই। তবে কয়েক দিন আগে আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন এই জাম গুলো দেখে অনেক ভালো লেগেছিল। তাই কিছু জাম কিনে এনেছি। সত্যি জাম খেতে অনেক ভালো লাগে।

1000013838.jpg

এই যে খাবার দেখছেন এগুলো হলো বেল পুরি। আসলে এই বেল পুরি গুলো গরম গরম খেতে অনেক মজা লাগে। তাই মাঝে মাঝে বাজার থেকে এই বেল পুরি গুলো কিনে আনলে বিকেল বেলা এমন গরম গরম বেল পুরি হলে আর কিছুই লাগে না।

1000013839.jpg

এগুলো হলো মজার খাবার যাকে আমাদের এলাকায় বলে কটকটি। আসলে এই ধরনের খাবার গুলো খেতে সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে সন্ধ্যা বেলা বসে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাজার থেকে একবারে কিনে এনে রাখে ইচ্ছে হলেই বসে বসে খায়।বেশ মজার খাবার।

1000013840.jpg

এগুলো হলো খাসির মাংস ভুনা রেসিপি। আসলে আজ কোরবানির ঈদ।তাই সকাল সকাল খাসির মাংস ভুনা হয়েছিল। যদিও তেমন ভাবে ফটোগ্রাফি করার সুযোগ পায়নি তবে মাংস রান্নার সময় সিদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য প্লেটে তুলে ছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি অনেক মজার হয়েছিল
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ডিম ভুনা গুলো দেখতে আরো বেশি লোভনীয় লাগছে। এছাড়া দারুন সব খাবারের ফটোগ্রাফি গুলো করেছেন আর আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপু আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 years ago 

বেশ দারুণ কিছু খাবারের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর এই খাবারে ফটোগ্রাফি দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। এক কথায় অসাধারণ হয়েছে আপনার এই খাবারে ফটোগুলো। প্রত্যেকটা খাবার ছিল বেশ লোভনীয়।

 2 years ago 

জি ভাইয়া খাবার গুলো অনেক লোভনীয় ছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার এই চমৎকার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে। বেশ দারুন ভাবে আপনি খাবারে ফটো ধারণ করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন। প্রত্যেকটা খাবারি কিন্তু লোভনীয় ছিল। বেশ দারুন ছিল পাশাপাশি বর্ণনা।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পোস্টটির মার্কডাউন ঠিক হয়নি,একটু চেক করুন।

 2 years ago 

আপু ঠিক করেছি

 2 years ago 

বেশ কয়েকটি মুখরোচক খাবারের ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি খাবারের ফটোগ্রাফী আমার খুবই প্রিয়। বিশেষ করে আমার কাছে কুরবানীর খাশির মাংস ভুনা রেসিপি টি বেশি ভালো লেগেছে। আপনি দেখছি খুবই সুন্দর করে খাশির মাংস ভুনা রেসিপি তৈরি করেছেন।

 2 years ago 

সত্যি ভাইয়া খাবার গুলো অনেক সুস্বাদু ছিল, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু, আপনার শেয়ার করা বিভিন্ন ধরনের খাবার গুলো দেখে বেশ লোভ লেগে গেল আমার। বেল পুরি দেখে তো এখনই খেতে ইচ্ছে করছে। আর এটা ঠিক যে, এগুলো গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। আপনার ফটোগ্রাফিতে আমার প্রিয় মোরব্বা দেখেও খুব ভালো লাগলো। আমাদের এখানে এগুলো অনেক কিনতে পাওয়া যায় । যদিও আমারা কখনো বাড়িতে তৈরি করিনি এইগুলো, দোকান থেকেই কিনে খেয়ে থাকি আমরা।

 2 years ago 

আসলে ভাইয়া মোরব্বা গুলো আমরা তৈরি করি মাঝে মাঝে বেশির ভাগ সময় কিনে আনতে হয়, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মোরব্বা তৈরির রেসিপি আমাদের সাথে একদিন শেয়ার করবেন আপু তাহলে।

 2 years ago 

বেশ দারুন দারুন কিছু খাবারের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।সুন্দর এই খাবারের ফটোগ্রাফি গুলো দেখে অনেক লোভ লাগছে। আপনার ফটোগ্রাফিতে আমার প্রিয় মোরব্বা দেখে খুব ভালো লাগলো। আপনি দেখছি খুব সুন্দর করে খাসির মাংস ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38