এলোমেলো আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলাব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু আলোকচিত্র।

ফটোগ্রাফি টা বরাবরই আমার শখের বিষয়। স্মার্ট ফোন হাতে পাবার অনেক আগে থেকেই ছিল শখ টা। নোকিয়া n70থেকেই শখের শুরু। কি ছিল সেসব দিন,দুই মেগাপিক্সেল এর ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি।একটা ক্যামেরা কেনার শখ ছিল,কিন্তু সাধ্যের কারনে শখ পূরণ করা সম্ভব হয়ে ওঠে নি। তবে স্মার্ট ফোন এর উন্নতি সেই শখ অনেকাংশেই পূরণ করেছে। তবে বিষয়টা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। যাই হোক আমার কাচা হাতে তোলা কিছু ফটোগ্রাফ শেয়ার করব আপনাদের সাথে।

প্রথম ফটোগ্রাফ

এই ফুলটি দেখছেন ফুলটির রঙ যেমন সুন্দর তেমনি এর নাম টিও সুন্দর। ফুলটির নাম দাতরঙা অনেক জায়গায় এটিকে লুটকি নামেও ডাকা হয়। এটির ফল অনেক রঙিন আর রসালো খেলে পুরো মুখ রঙে ভরে ওঠে তাই এমন নাম। এটি সাধারণর পাহাড়ি অঞ্চলে দেখা যায়।

দ্বিতীয় ফটোগ্রাফ

বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে জালের মত ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় নদী।আমাদের শরীরের শিরা ধমনীর মত নদনদীও এদেশের প্রাণের বাহক। এই নদীটির নাম সোমেশ্বরী। এটি একটি পাহাড়ি নদী। ফটোগ্রাফি তে হয়ত ভাল বোঝা যাচ্ছে না,কিন্তু নদীটি কিন্তু বেশ স্রোতস্বিনী এবং বড়। নৌকার উপর থেকে ছবিটি ক্যাপচার করা।

তৃতীয় ফটোগ্রাফ

এই ফুলটি অনেকেই চিনে থাকবেন।কারন রাস্তার ধারে এই ফুল দেখা যায়। খুবই কমন একটি ফুল।তবে দেখতে সুন্দর হলেও এটা বেশ ভাল রকমের বিষাক্ত। আপনাকে প্যারালাইস করা থেকে শুরু করে মেরেও ফেলতে পারে এই ফুল এবং তার গাছ। তাই বাচ্চাদের সাবধানে রাখবেন এই ফুল থেকে।

চতুর্থ ফটোগ্রাফ

একটা প্রবাদ আছে,"আকাশ কখনো পুরোনো হয়না"।প্রবাদ টা ১০০% সত্য।তবে আমি আবার সেই সাথে আরো দুইটা কথা জুড়ে দিয়েছি।আকাশের সাথে সূর্যাস্ত আর সূর্যোদয় ও কখনো পুরোনো হয়না।প্রত্যেক দিনের সূর্য ওঠে নতুন গল্প নিয়ে৷ শীতের দিনের এই সূর্যোদয় ক্যামেরা বন্দী করতে গরম লেপের মায়া ত্যাগ করতে হয়েছে।

পঞ্চম ফটোগ্রাফ

এটি তো সকলের পরিচিত একটি ফুল।আমাদের সবার অতিপ্রিয় শীতের শোভা গাদা ফুল। যাকে ছাড়া শীতকাল অসম্পূর্ণ।আমার বাগানের শোভা বাড়ানোর জন্য আনা হয়েছিল ইনাকে। কিন্তু শোভা বাড়ানো তো দুরের কথা,উলটো দুইদিন পর আমাকে শোকে রেখে পরকাল এ পাড়ি জমিয়েছিল গাছটি।

ষষ্ঠ ফটোগ্রাফ

কৃষিপ্রধান দেশ আমাদের বাংলাদেশ।তার উপর ভাত আবার আমাদের প্রধান খাবার।ফলে ধানের চাষ একটু বেশিই হয়। এই ছবিটা বেশ কিছুদিন আগে তোলা। দাবার ছকের মত ধানের বীজতলা দেখে মুগ্ধ হয়ে ছবিটা তুলেছিলাম।

সপ্তম ফটোগ্রাফ

শীতের আরেক সৌন্দর্য,সরিষা ফুল। শীতের বিকেলে দিগন্ত বিস্তৃত হলুদ সরিষার জমি দেখলে মন ভরে যেতে বাধ্য। আমার তো মনে হয় যদি এই হলুদের মাঝে সাতার দেওয়া যেত হিহিহি।

ফটোগ্রাফারবৃত্ত
ডিভাইসপোকো এক্স২
লোকেশনপ্রথম চারটিবিজয়পুর,বাকি তিনটি, গোবিন্দগঞ্জ
আজকের পোস্ট এপর্যন্তই।কেমন লাগল ফটোগ্রাফ গুলো অবশ্যই জানাবেন।ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন।
এরকম ফটোগ্রাফি ঘুরে দেখে সৌন্দর্য করে উপভোগ করতে আমার কাছে অনেক ভালো লাগে।
আপনার ফটোগ্রাফির মধ্যে প্রথম এবং তৃতীয় নাম্বার ফটো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
তাছাড়া সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলো সম্পর্কে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাইয়া আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লেগেছে। আপনি চমৎকার চমৎকার বর্ননা করেছেন সবগুলো ফটোগ্রাফির।আমার কাছে সবকয়টা ফটোগ্রাফিই ভালো লেগেছে। ধন্যবাদ জনাই আপনাকে সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ ভাইয়া দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে প্রথমেরটা এবং শেষের ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

ছবি তুলেছেন একদম পাকা হাতে আর বর্ণনায় লিখেছেন আপনার কাঁচা হাতের ছবি তোলার কথা তাহলে তো আর মিলল না দাদা। স্বীকার করেন আপনি পাকা হাতের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন হা হা হা। ফটোগ্রাফি গুলো দারুন ছিল দাদা আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সরিষা ফুলের ফটোগ্রাফিটি এবং গাঁদা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন আপনি। সব মিলিয়ে অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ আপনি বেশ কিছু সুন্দর সুন্দর আলোকচিত আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো আসলেই অনেক বেশি দৃষ্টি নন্দিত। আসলেই আকাশ কখনো পুরনো হয় না। আর আপনি যে বিষাক্ত ফুলের কথা বলেছেন এই ফুলটি সম্বন্ধে আমি আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম আজকে তবে যত সম্ভব সতর্ক থাকার চেষ্টা করবো। তারপরে আমার কাছে যেটা সবথেকে ভালো লেগেছে সেটি হল সরিষা ফুলের এবং সূর্যের ওই ফটোগ্রাফিটি
সব ফটোগ্রাফিয়ে আপনার আজকের অনেক বেশি ভালো হয়েছে। এরকম সুন্দর ফটোগ্রাফি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনি আজকে বেশ চমৎকার ভিন্ন ধরনের কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে সরিষা ফুলের মাথার উপরে যে সূর্য এই ফটোকপিটা। এই ফটোগ্রাফি তে সত্যি একটা অপরূপ দৃশ্য ফুটে উঠেছে এখানে। এ ছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ভাবে আপনি তুলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগল ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত সুন্দর কিছু এলোমেলো আলোকচিত্র সবার মাঝে শেয়ার করেছেন দেখে, আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে সবগুলো ফটোগ্রাফি দেখতে। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র দেখতে পেলাম। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে। সপ্তম ফটোগ্রাফি টা দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 62612.44
ETH 1757.10
USDT 1.00
SBD 0.39