"পেন্সিল স্কেচ দিয়ে ফুলের ঝার আঁকা"

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আবার অনেক দিন পর অঙ্কন নিয়ে হাজির হয়েছি। হটাৎ করেই আঁকা। সন্ধ্যায় বাবু বায়না করছিলো যে তাকে আইসক্রিম ও একটি ফুল এঁকে দিতে হবে। ওর বায়না মিটাতে এঁকে দিলাম। তখন ভাবলাম সিম্পল একটি ফুলের ঝাড় আঁকি। বিয়ের আগে আমি শাড়ি ও জামায় ফুলের নকশা করতাম।তারপর সেই ফুল গুলো রঙিন শুতো দিয়ে ডিজাইন করতাম। তবে এখন সময়ের অভাবে আর হয়ে ওঠে না।তবে মাঝে মধ্যে ইচ্ছা হয়। এটা ভেবেই নিজের মতো করে পেন্সিল স্কেচ দিয়ে ফুলের ঝাড় আঁকলাম। তবে বহু দিন না আঁকতে আঁকতে এখন খুব একটা সুন্দর হয় না। এটাই তার বহিঃপ্রকাশ। জানিনা আপনাদের কেমন লাগবে। জানি খুব একটা সুন্দর হয়নি। তারপর ও আপনাদের মতামত না জানতে পারলে ভালো লাগে না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক।

IMG_20230515_213502.jpg
উপকরণ:
১. সাদা কাগজ
২. পেন্সিল
৩. রবার

IMG_20230515_185909.jpg
প্রস্তুত কারক:
১. প্রথমে খাতায় পেন্সিল দিয়ে তিনটি ফুল এঁকে দিলাম। এবার ফুলের উপর দিয়ে কিছু। লতা পাতা ও ফুল এঁকে দিলাম। ফুলের পাশে কিছু পাতা এঁকে দিলাম।

IMG_20230515_192426.jpg

IMG_20230515_192640.jpg

IMG_20230515_192816.jpg

IMG_20230515_193120.jpg

IMG_20230515_193128.jpg

IMG_20230515_193246.jpg

IMG_20230515_193347.jpg

IMG_20230515_193459.jpg

IMG_20230515_194044.jpg
২.এরপর পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে দিলাম।

IMG_20230515_204834.jpg

IMG_20230515_194109.jpg

IMG_20230515_203835.jpg

IMG_20230515_211051.jpg

৩. এবার নিজের পছন্দ অনুযায়ী পেন্সিল স্কেচ করে দিতে হবে।

IMG_20230515_212233.jpg

IMG_20230515_211051.jpg

IMG_20230515_213444.jpg
তৈরি হয়ে গেল খুবই সিম্পল ফুলের ঝাড়। এটি জামায় ডিজাইন করলে খুবই সুন্দর লাগবে।

IMG_20230515_213502.jpg

Sort:  
 3 years ago 

আমাদের মিষ্টি সোনা টিনটিন বাবু বায়না করেছিল বলেই আমরা এত সুন্দর একটি আর্ট দেখতে পেলাম। বৌদি আপনি আগে শাড়ি ও জামায় আর্ট করতেন এবং সুতা দিয়ে ডিজাইন করতেন জেনে ভালো লাগলো। আসলে আপনার প্রশংসা করার ভাষা আমার নেই। আপনি সব কিছুতেই পারদর্শী। দারুন একটি ফুলের ডিজাইন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বৌদি।♥️♥️

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বৌদি আপনি অত্যন্ত দক্ষতার সাথে এক ঝাড় ফুলের চিত্র অঙ্কন করেছেন। ফুলের চিত্র অংকনের প্রক্রিয়াটি খুবই চমৎকার ছিল। আপনার অংকন করা ফুল, ফুলের পাপড়ি এবং ফুল গাছের পাতাগুলো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে। দারুন একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পেন্সিল স্কেচ এর মাধ্যমে অনেক সুন্দর ভাবে ফুলের ঝার নকশা প্রস্তুত করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
বিশেষ করে ছোট ছোট নকশা গুলো একদম নিখুঁতভাবে অঙ্কন করা। এজন্য সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে।।
ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল।।

 3 years ago 

হ্যাঁ দিদি অনেকদিন পর আপনার চিত্র অংকন দেখতে পেলাম। সিম্পল ভাবে খুব সুন্দর একটি ফুলের ঝাড় অংকন সত্যি অনেক সুন্দর হয়েছে। যেটা টিনটিন বাবুর অনেক পছন্দ হয়েছিল হয়তো। টিনটিন বাবু তাহলে ছবি অংকন খুবই পছন্দ করে জানতে পেরে অনেক ভালো লাগলো।

 3 years ago 

ওহ! সিম্পলের মধ্যে খুব সুন্দর আর্ট হয়েছে।

 3 years ago 

ওয়াও দারুণ একটি আর্ট করেছেন বৌদি।আপনার হাতে জাদু আছে। এত সুন্দর ভাবে পেন্সিল স্কেচ দিয়ে ফুলের ঝার একেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম । আমার কাছে পেন্সিল স্কেচ অনেক ভালো লাগে।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ও ইউনিক আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

বৌদি আপনি যে বললেন ভালো হয় না, এটা কিন্তু একেবারেই ভুল কথা। কারণ স্কেচ টা যদি সত্যিকারের কাপড়ে তোলা হয়। তবে সত্যিই খুব দারুন লাগবে দেখতে।

 3 years ago 

পেন্সিল দিয়ে অসাধারন একটি চিত্র অঙ্কন করেছেন। এই চিত্রটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি চিত্র অংকন ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

পেন্সিল স্কেচ দিয়ে আঁকা ছবিগুলো খুবই ভালো লাগে আমার কাছে।বৌদি আপনার অঙ্কনটি অসাধারণ হয়েছে।আর বেশ নিখুঁত হয়েছে, তবে শাড়ি ও জামায় ফুলের নকশা বানিয়ে ডিজাইন করা খুবই সময়ের ব্যাপার।তাছাড়া টিনটিন বাবুর জন্য এঁকেছেন ,নিশ্চয়ই বাবু খুব খুশি হয়েছে।খুবই ভালো লাগলো আমার ও,ধন্যবাদ বৌদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42