পেন্সিল আর্ট — ল্যাম্প সহ পড়ার টেবিলের চিত্রাংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পেন্সিল আর্ট। পেন্সিল আর্ট গুলো তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব সময় যে আর্টের মধ্যে রংবেরঙের ছোঁয়া থাকবে এমন কোন কথা নেই। সাদাকালো এই ধরনের পেন্সিল স্কেচ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখতে। আর এই পেন্সিল আর্ট গুলো করা কিন্তু অনেকটাই কঠিন ব্যাপার। কারণ স্কেচ গুলো পারফেক্ট না হলে একদমই পেন্সিল আর্ট দেখতে ভালো লাগে না। আর্ট থেকে আরও বেশি কঠিন হলো পেন্সিল আর্টগুলো পারফেক্টভাবে ক্যামেরা বন্দি করা। লাইটের ফোকাসের কারণে খুবই ঝামেলা হয় পেন্সিল আর্টগুলোর ফটোগ্রাফি করতে। তারপরও অনেক চেষ্টার পর আজকের এই সুন্দর পেন্সিল আর্ট এর ফটোগ্রাফি গুলো আমি নিখুঁতভাবে তোলার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20240516_195915_664@1638576697-01.jpeg



আজ মূলত আমি এই ল্যাম্প সহ পড়ার টেবিলের পেন্সিল আর্ট তৈরি করেছি। এই পেন্সিল আর্টটি তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে প্রস্তুত করলাম সেগুলো ধাপে ধাপে চলুন আপনাদের মাঝে শেয়ার করি।



উপকরণসমূহ :

• আর্ট পেপার
• 3B,6B পেন্সিল
• স্কেল
• ইরেজার



ধাপ-১

প্রথমে পেন্সিল এবং স্কেলের সাহায্যে একটি বক্স আঁকিয়ে নিয়েছি। এই বক্সের মধ্যেই মূলত আজকের সম্পূর্ণ আর্টটি কমপ্লিট করব। এখন বক্সের মাঝ বরাবর একটি রেখা টেনে নিলাম।

IMG_20240516_193735_126@31099000-01.jpeg

ধাপ-২

টেবিলের উপর একটি ইলেকট্রনিক টেবিল ল্যাম্প আঁকিয়ে নেওয়ার চেষ্টা করছি।

IMG_20240516_194001_280@137100580-01.jpegIMG_20240516_194127_163@-954694099-01.jpeg
ধাপ-৩

ল্যাম্পের পাশে কয়েকটি কলম সহ একটা কলমদানি আঁকিয়ে নিলাম।

IMG_20240516_194307_162@138473968-01.jpeg

ধাপ-৪

এরপর টেবিলের উপর কয়েকটি বইয়ের চিত্র অঙ্কন করে নিলাম।

IMG_20240516_194646_250@921015118-01.jpeg

ধাপ-৫

এই পর্যায়ে টেবিল ল্যাম্পের উপর 6B পেন্সিল এর সাহায্যে স্কেচ করে নিব।

IMG_20240516_194822_989@-1628219717-01.jpegIMG_20240516_195133_363@-607234263-01.jpeg
ধাপ-৬

এভাবে একে একে কলমদানি এবং বইগুলোতে স্কেচ করে নিলাম।

IMG_20240516_195238_759@675403354-01.jpegIMG_20240516_195658_782@1763928306-01.jpeg
ধাপ-৭

সবশেষে টেবিলের উপরেও হালকা ভাবে স্কেচ করে নিলাম।

IMG_20240516_195827_471@-2125043149-01.jpeg

সর্বশেষ ধাপ

সম্পন্ন আর্ট করা কমপ্লিট। এখন আমার নামের একটি সিগনেচার করে নিবো।



IMG_20240516_195906_353@1630539320-01.jpeg

IMG_20240516_195928_211@913703353-01.jpeg



এই ছিল আমার আজকের ইলেকট্রনিক টেবিল ল্যাম্প সহ পড়ার টেবিলের চিত্রাংকন। এই পেন্সিল আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করলেন আপনি দেখতে বেশ ভালো লেগেছে। এক সাথে পড়ার টেবিল ল্যাম্প সহ খুব সুন্দরভাবে পেন্সিল আর্ট করে স্কেচ করলেন।এই ধরনের স্কেচ করা আর্ট গুলো আমার খুব ভালো লাগে। আপনি ঠিক বলছেন আপু স্কেচ করা ঠিক না হলে দেখতে ভালো লাগে না। খুব সুন্দর ভাবে করে শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার এ ধরনের স্কেচ আর্ট গুলো অনেক বেশি ভালো লাগে জেনে খুশি হলাম আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক চেষ্টার পরও যে আপনার পেন্সিল আর্টের ফটোগ্রাফি করতে পেরেছেন সেটাই বড় কথা। বেশ দারুন হয়েছে আপনার আজকের আর্টটি। আমি তো মনে করেছিলাম কোন প্রফেশনাল আর্টিষ্ট মনে হয় এই আর্ট করেছে। বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনি আর্টি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক খুশি হলাম আপনার মন্তব্যটি পেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপু দারুন তো। আপনি তো দারুন পেন্সিল আর্ট পারেন। অনেক সুন্দর করে আপনি আজকের পেন্সিল আর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার শেয়ার করা পেন্সিল আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এ ধরনের পেন্সিল আর্ট গুলো কিন্তু সত্যি অসাধারণ লাগে। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি পেন্সিল আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। এভাবে পাশে থাকবেন।

 2 years ago 

পেন্সিল আর্ট গুলোর ছবি তোলা অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় আলো পড়লে পেন্সিল আর্ট ভালোভাবে বোঝা যায় না। আপু আপনার আর্টের দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেছি। খুবই নিখুঁতভাবে আপনি আর্ট করেছেন। ল্যাম্প সহ পড়ার টেবিলের চিত্রাংকন অসাধারণ হয়েছে দেখতে।

 2 years ago 

বেশি আলোর থেকে অল্প আলোতে পেন্সিল আর্টগুলোর ছবি অনেক বেশি পারফেক্ট হয়।

 2 years ago 

টেবিলটা তো বেশ দারুন লাগছে আপু। প্রয়োজনীয় সবকিছুই টেবিলে রয়েছে। বই কলম থেকে শুরু করে ল্যাম্প সবকিছুই অসাধারণ লাগছে দেখতে। আপনি একেক সময় একেক ধরনের আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। ভিন্ন ধরনের পোস্টগুলো ভালোই লাগে। আর সবকিছুই খুব পারফেক্টলি অঙ্কন করেন আপনি। শুভকামনা রইল আপু।

 2 years ago 

ভিন্ন ধরনের পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আপনারা এত সুন্দর ভাবে অনুপ্রেরণা প্রদান করেন জন্য অনেক বেশি আগ্রহ পায় এই ধরনের কাজগুলো করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু আপনার আজকের এই অসাধারণ আর্ট পোস্ট। যেখানে আপনি খুব সুন্দর ভাবে একটি ল্যাম্প আর টেবিলে বইয়ের চিত্র তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপনার সুন্দর কৃতিত্ব। এভাবে সুন্দর সুন্দর আর্ট করলে খুবই ভালো লাগে।

 2 years ago 

উৎসাহমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আপনার এই আঁকা ছবিটি প্রথমে দেখে আমি ভেবেছিলাম পুরোনো দিনের কোন ছবি। আসলে আপনি খুব সুন্দর ভাবে আপনার ছবির অংকনের বিবরণটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এছাড়াও প্রতিটা ছবির অঙ্কন পদ্ধতি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে এই জন্য আমি অনেক খুশি।

 2 years ago 

আসলে আর্ট গুলো সব সময় রঙিন হতে হবে তার কোন মানে নেই। এই পেন্সিলের আর্ট গুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আর হ্যাঁ এটা ঠিক বলেছেন এই আর্ট গুলোর ফটোগ্রাফি গুলো করতে মাঝে মাঝে একটু ঝামেলা হয়। তবে দিনের বেলায় বাইরে থেকে তোলার চেষ্টা করবেন আশা করি ভালো হবে। যাই হোক ধন্যবাদ আপনাকে পেন্সিল দিয়ে আর্ট করে এই সুন্দর দেখতে একটি ল্যাম্প সহ পড়ার টেবিলে আর্ট করার প্রসেসটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া,পেন্সিল আর্ট সম্পর্কে সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

ল্যাম্প সহ পড়ার টেবিলের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বলতে আপু আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। শুরু থেকে ধাপে ধাপে সুন্দর করে বর্ননা সহকারে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার আর্ট পোস্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এভাবেই এগিয়ে যান ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আমার আর্ট পোস্টগুলো আপনার কাছে ভীষণ ভালো লাগে জেনে অনেক আনন্দিত হলাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64086.65
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38