আর্ট :- সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG-20240131-WA0016.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করলাম।

আমার জানামতে সূর্যাস্তের দৃশ্য ফটোগ্রাফি হোক কিংবা আর্ট সবাই পছন্দ করে। আমি নিজেও সূর্যাস্তের দৃশ্য খুবই পছন্দ করি। এইজন্য ভাবলাম একটা সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করি। আসলে এই পেইন্টিংটা আমি আমার ঘরের দেওয়ালে লাগাবো এটা চিন্তা করে করলাম। তার জন্য এই পেইন্টিং এর মাঝখানের অংশে একটা বড় বোর্ড এবং দুই পাশে দুইটা ছোট বোর্ড টেপ দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। এটা একটা ডেকোরেশন বলা‌ যায়। আর এইভাবে দেয়ালে লাগালে খুব সুন্দর দেখায়। আমিও এই পেইন্টিংটা করার পর এরকম ভাবে দেওয়ালে লাগিয়েছি। আশা করি পেইন্টিংটা আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240131-WA0015.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস বোর্ড
• অ্যাক্রলিক কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
• মাস্কিং টেপ

IMG-20240201-WA0001.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর আমি লম্বা করে একটা বোর্ড এবং দুই পাশে আরো দুইটা ছোট ছোট বোর্ড একসাথে টেপ লাগিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20240131-WA0012.jpg

ধাপ - ২ :

এরপরে আমি মাঝখানের অংশে একটা সাদা কালারের প্লাস্টিকের বৃত্ত লাগিয়ে দিলাম। এরপর প্রথমে চারপাশে হলুদ কালার এর পরে কমলা কালার এবং এরপর লাল কালারের ফোঁটা দিয়ে দিলাম।

IMG-20240131-WA0022.jpg

ধাপ - ৩ :

এরপর আমি হলুদ কালারের রং গুলোকে একটু একটু করে একটা স্পন্জ এর ব্ল্যানডিং দিয়ে ব্লেন্ড করা শুরু করি।

IMG-20240131-WA0019.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি একই রকম ভাবে একটু একটু করে হলুদ কালারের উপরে কমলা কালার তারপর লাল কালার পুরো রঙটাকে মিশিয়ে নিলাম।

IMG-20240131-WA0024.jpg

ধাপ - ৫ :

এরপর আমি মাঝখানের অংশে কালো রং দিয়ে একটা পাড়ের মতো এঁকে নিলাম।

IMG-20240131-WA0018.jpg

ধাপ - ৬ :

এরপর আমি মাঝখানে সূর্যটার মধ্যে হলুদ কালারের দিয়ে রং করে নিলাম। এরপরও পরের অংশে লাল এবং কমলা কালার দিয়ে একটা ডিজাইন করে নিলাম।

IMG-20240131-WA0017.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি সূর্যের একপাশ থেকে একটা বড় গাছ এঁকে নিলাম।

IMG-20240131-WA0023.jpg

ধাপ - ৮ :

এরপরে গাছের ছায়াটা নিচের অংশে একটু একটু করে এঁকে নিলাম।

IMG-20240131-WA0013.jpg

ধাপ - ৯ :

এরপর অন্য পাশে ছোট ছোট দুইটা গাছ এবং উড়ন্ত তিনটা পাখি এঁকে দিলাম।

IMG-20240131-WA0021.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240131-WA0016.jpg

IMG-20240131-WA0015.jpg

IMG-20240131-WA0014.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

অ্যাক্রলিক কালার রং ব্যবহার করে আজকে আপনি আমাদের মাঝে সূর্যাস্তের দৃশ্য পেইন্টিং করে দেখিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার এই প্রতিভা সম্পন্ন একটি অসাধারণ আর্ট। দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

প্রতিভা সম্পন্ন কাজ সুন্দর করে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে সূর্যাস্তের অসাধারণ একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি সূর্যাস্তের আর্ট দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। পেন্টিং দেখতে দারুন ছিলো। তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনি আমার সূর্যাস্তের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

সূর্যাস্তের পেইন্টিংটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপু। আসলে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং গুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে সূর্যাস্তের পেইন্টিংটি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম।

 2 years ago 

এটা নিঃসন্দেহে দেয়ালে টাঙ্গানো হলে অসাধারণ দেখাবে।
আপনার চিন্তা চেতনা বরাবরই সুন্দর। আজকের পেইন্টিং অসাধারণ হয়েছে। বিশেষ করে পানিতে প্রতিবিম্ব দারুনভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পেইন্টিং পরিবেশন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি এটা দেয়ালের লাগিয়েছি যার কারণে ভালোই লাগছিল। চেষ্টা করেছি সব কিছুকেই সুন্দর করে ফুটিয়ে তোলার।

 2 years ago 

সূর্যাস্তের অসাধারণ সুন্দর একটি পেইন্টিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার সকল পেইন্টিং গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সূর্যাস্তের পেইন্টিং করার ক্ষেত্রে গাছের পেইন্টিং করাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পেইন্টিং এর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সূর্যাস্তের পেইন্টিং করার ক্ষেত্রে, গাছের পেইন্টিং করাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার পেইন্টিং গুলো সব সময়ই ভালো লাগে। তবে আজকের কাজটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে এধরনের দৃশ্য গুলো আমরা দেখতে কম বেশি সবাই পছন্দ করি। দেখতে জাস্ট অসাধারন লাগতেছে ধন্যবাদ আপনাকে আপু। শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আমার আজকের এই পেইন্টিং দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। আমার পেইন্টিং আপনার কাছে সব সময় ভালো লাগে জেনে খুশি হলাম।

 2 years ago 

সূর্য অস্ত যাওয়ার দৃশ্য এত সুন্দর করে পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো আপু। মনে হচ্ছে যেন সত্যি সত্যি সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখছি। আপনার পেইন্টিং অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

সূর্যাস্ত যাওয়ার দৃশ্যটা পেইন্টিং এর মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

বেশ সুন্দর লাগছে আপনার সুর্যাস্তের পেইন্টিংটি। বেশ সুন্দর করে সূর্যাস্তের দৃশ্যটি ফুটিয়ে তুলেছেন রং তুলির মাধ্যমে। আর সেই সাথে পানিতেও বেশ সুন্দর করে প্রতিবিম্ব ফুটিয়ে। আর এটা ঠিক এই পেইন্টিংটি ঘরের দেয়ালে টাঙ্গিয়ে রাখলে ঘরের সৌন্দর্য্য দ্বিগুন হবে। ধন্যবাদ পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ঘরের দেয়ালে লাগালে দ্বিগুন সৌন্দর্য হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38