আর্ট :- ভালোবাসা দিবস উপলক্ষে স্পেশাল পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240208-WA0011.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ভালোবাসা দিবস উপলক্ষে স্পেশাল পেইন্টিং।

প্রথমে জানাই আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমাদের জীবনে ভালোবাসা অনেক মূল্যবান বিষয়। যদিও আমি শুধুমাত্র একটা দিন ভালোবাসার দিন এই বিষয়টা বিশ্বাস করি না। তারপরেও যেহেতু আমরা সবাই কিংবা আমাদের দেশে আজকের দিনটা ভালোবাসার দিন হিসেবে পালন করা হয়, তার জন্য ভাবলাম আজকের দিন উপলক্ষে একটা স্পেশাল করি। তবে আজকের পেইন্টিং এর মধ্যে আমি একটু সুন্দর কালার কম্বিনেশন দেওয়ার চেষ্টা করলাম। বিশেষ করে এই পেইন্টিংটাকে একটু সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

IMG-20240208-WA0011.jpg

আঁকার উপকরণ

• ক্যানভাস বোর্ড
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
• মাস্কিং টেপ

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর আমি গোলাপি কালার দিয়ে রং করে দিলাম।

IMG-20240214-WA0006.jpg

ধাপ - ২ :

এরপর আমি আকাশী কালার দিয়ে নিচের অংশে রং করে মিশিয়ে নিলাম।

IMG-20240214-WA0005.jpg

ধাপ - ৩ :

এরপর আমি নিচের অংশটার মধ্যে সাদা এবং হালকা একটু গোলাপি কালার দিয়ে পানির মতো করে দিলাম।

IMG-20240214-WA0004.jpg

ধাপ - ৪ :

এরপর আমি কালো রং দিয়ে উপরের অংশে একটা গাছের ডাল এঁকে নিলাম।

IMG-20240214-WA0003.jpg

ধাপ - ৫ :

গাছের নিচের অংশটায় সাদা রঙের ছোট ছোট ফোঁটা দিয়ে একটা বড় হার্ট শেপ এঁকে দিলাম।

IMG-20240214-WA0000.jpg

ধাপ - ৬ :

এরপরে এর ভেতরের অংশে লাল কালারের ফোঁটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম।

IMG-20240214-WA0002.jpg

ধাপ - ৭ :

এরপর ওপারের অংশ এবং নিচের অংশে হলুদ কালারের কতগুলো ফোঁটা দিয়ে লাইটের মত এঁকে নিলাম।

IMG-20240214-WA0001.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240208-WA0011.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

তোমাকেও ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমিও শুধুমাত্র একটা দিন কে ভালোবাসার দিন মনে করি না। প্রত্যেকটা দিন ভালোবাসার দিন হতে পারে। সবাই যেহেতু এই দিনটাকে ভালোবাসার অন্যতম একটা দিন হিসেবে পালন করে, তাই তুমিও সুন্দর একটা পেইন্টিং করেছ দেখে ভালো লাগলো। সুন্দর এই পেইন্টিংটা সত্যি অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। লাইটের মত করে আঁকার কারণে বেশি সুন্দর লেগেছে পুরোটা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার প্রত্যেকটা পেইন্টিং আমার খুবই ভালো লাগে। তবে আজকে স্পেশাল পেইন্টিং করেছেন ভালোবাসার উপলক্ষে। আর এই ভালোবাসার উপলক্ষে আজকের পেইন্টিংটি আমার অনেক বেশি ভালো লেগেছে, পেইন্টিং এর ভিতরে ভালোবাসার অনুভূতিগুলো যেন ফুটে উঠেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রত্যেকটা পেইন্টিং আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হয়েছি।

 2 years ago 

আপু আপনি তো সব সময়ই ভালো ভালো আর্ট আর পেইন্টিং করে আমাদের কে মুগ্ধ করেন। যেমন আজকের পেইন্টিং টি তো অসাধারণ। এত সুন্দর করে পেইন্টিং এর মাধ্যমে ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও আমরা অনেক ভালোবাসি আপু।

 2 years ago 

চেষ্টা করি পেইন্টিং সুন্দরভাবে করার যেন আপনাদের পছন্দ হয়। আপনাদের কাছ থেকে তো ভালোবাসা পেয়ে সত্যি ভালো লাগে ❤️❤️।

 2 years ago 

আপু আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। ভালোবাসা দিবস উপলক্ষে স্পেশাল পেইন্টিং করে আমাদের কে তাগ লাগিয়ে দিয়েছেন। সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। লাভটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও শুভেচ্ছা। লাভটা সুন্দর করে আঁকার চেষ্টা করলাম যেহেতু স্পেশাল ভাবে আঁকা।

 2 years ago 

আমারও সেটাই মনে হয় আপু একটি দিন কখনোই ভালোবাসার হয়না।প্রতিটি দিনই ভালোবাসার ।আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে আপনি স্পেশাল একটি পেইন্টিং করেছেন ।অনেক ভালো লাগলো পেইন্টিং টি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ সব সময় তো এটাই মনে করি। তবুও চেষ্টা করলাম স্পেশাল ভাবে পেইন্টিংটা করার।

 2 years ago 

অনেক অসাধারণ একটি রঙিন পেইন্টিং আপনি তৈরি করেছেন। ভালোবাসা দিবসের এই পেইন্টিং টি অনেক অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার পেইন্টিং দেখে সুন্দর মন্তব্য করার জন্য ♥️♥️।

 2 years ago 

ভালোবাসা দিবসকে স্মরণ রেখে আজকে আপনি আমাদের মাঝে সুন্দর একটি প্রিন্টিং করে দেখিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ ছিল আপনার আজকের এই পেইন্টিংটা। আজকের এই দিনে আমার পক্ষ থেকে সবার মাঝে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38